ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য: প্রধানমন্ত্রী

আমার বার্তা অনলাইন
১২ মার্চ ২০২৬, ১২:৪১

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দল-মত নির্বিশেষে তিনি দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলাই বিএনপির প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, প্রতিটি পরিবারকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও স্বনির্ভর করে তুলতে কাজ করতে চায় সরকার। এর মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ার বিষয়ে কোনো মতভেদ থাকার কথা নয়।

এর আগে পবিত্র কোরআন তিলাওয়াতের পর বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার কিছু আগে সংসদে বক্তব্য শুরু করেন তারেক রহমান।

বক্তব্যের শুরুতে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শহীদ হওয়া সব মানুষের প্রতি শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে কখনও আপস করেননি। তিনি খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

আমার বার্তা /জেএইচ

সবার আগে বাংলাদেশ, এই হোক মূলমন্ত্র: সংসদে স্পিকার

নামাজের বিরতির পর বেলা দেড়টার একটু পরেই সংসদ অধিবেশন শুরু হয়। স্পিকার হাফিজ উদ্দিন বলেন,

যান্ত্রিক গোলযোগে অধিবেশন শুরুই করতে পারলেন না স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকারের মাইকে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় অধিবেশন শুরুই করতে

হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি

দীর্ঘ দেড় দশকের দুঃশাসন ও ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত ত্রয়োদশ

মন্ত্রী হলেন অ্যাডভোকেট আহমেদ আযম খান

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান মন্ত্রীর দায়িত্ব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বাংলাদেশ, এই হোক মূলমন্ত্র: সংসদে স্পিকার

মিরপুর ও উত্তরা গোয়েন্দা বিভাগে নতুন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার

যান্ত্রিক গোলযোগে অধিবেশন শুরুই করতে পারলেন না স্পিকার

হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি

মন্ত্রী হলেন অ্যাডভোকেট আহমেদ আযম খান

হরমুজ প্রণালিতে ২ ভারতীয় ট্যাংকারকে যাওয়ার অনুমতি দিলো ইরান

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

সভাপতি হিসেবে মোশাররফ হোসেনের নাম প্রস্তাবকে বিরোধী দলের সমর্থন

অল্পের জন্য প্রাণে বাঁচলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী

রাষ্ট্রপতির বক্তব্যে বাধা দিতে সাংসদদের প্রতি আহ্বান আসিফ মাহমুদের

ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং

জনগণের ইচ্ছা পূরণে কাজ করবে এই সংসদ: স্বরাষ্ট্রমন্ত্রী

‘নতুন সরকারকে বিব্রত করার জন্য জ্বালানি তেলের সংকট তৈরি করা হচ্ছে’

স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল

সেনা কর্মকর্তাদের মামলার পুনঃতদন্ত চাইলেন ডিফেন্স আইনজীবী

প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

ভারতের কাছে বাড়তি জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিল বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী