ই-পেপার বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

আমি মরিনি, বেঁচে থাকার প্রমাণ দিতে বাধ্য হলেন কাজল!

আমার বার্তা অনলাইন:
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৭

বলিউড থেকে টলিউড—বড় পর্দার তারকাদের নিয়ে ভুয়া খবর ছড়ানো নতুন কিছু নয়। কখনও ব্যক্তিগত সম্পর্ক, কখনও বা স্বাস্থ্য, এমনকি মৃত্যু নিয়েও নেটমাধ্যমে ছড়ায় গুজব। এবার সেই ভুয়া মৃত্যুর গুজবের শিকার হলেন জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল।

সোমবার ঘুম থেকে উঠেই আঁতকে ওঠেন কাজল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার ‘মৃত্যুর খবর’। একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়, ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অভিনেত্রী।

মুহূর্তেই সেই খবর ছড়িয়ে পড়ে অনুরাগীদের মধ্যে। বিভ্রান্তি ও দিশাহারা হয়ে পড়েন কাজল ভক্তরা। তবে খুব বেশি দেরি না করে নিজেই বিষয়টি পরিষ্কার করেন অভিনেত্রী। একেবারে সরাসরি জানিয়ে দেন, তিনি সুস্থ আছেন।

এক্স এবং ইনস্টাগ্রাম স্টোরিতে কাজল লেখেন— “আমাকে নিয়ে যে খবর রটছে, তা একেবারেই ভিত্তিহীন। দুর্ঘটনায় আমি মারা গেছে, এসব পড়ে সত্যি হাসি পাচ্ছে। ভগবানের কৃপায় আমি একেবারে ভালো আছি। সকলে দয়া করে এ ধরনের মিথ্যা খবর বিশ্বাস করবেন না, ছড়াবেনও না। বরং ইতিবাচকতা আর সত্যি বিষয় নিয়েই শক্তি খরচ করুন।”

তার মৃত্যুর খবর নিয়ে গণমাধ্যম যোগাযোগ করলে প্রথমে হেসে উড়িয়ে দেন কাজল। অভিনেত্রী জানান, তিনি ব্যস্ত আছেন, পরে কথা বলবেন। তবে সোশ্যাল মিডিয়ায় তার স্পষ্ট বার্তার পরই স্বস্তি ফিরে আসে ভক্তদের মনে।

সম্প্রতি কাজলকে দেখা গেছে সালমান খানের বিপরীতে ‘সিকান্দার’ ছবিতে। পাশাপাশি তিনি রয়েছেন কমল হাসানের ‘ইন্ডিয়ান ৩’ ছবিতেও।

শোনা যাচ্ছে, নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবিতে মন্দোদরীর চরিত্রে দেখা যাবে তাকে। এ ছবিতে অভিনয় করছেন রণবীর কপূর, যশ, সাই পল্লবী, সানি দেওল এবং রবি দুবে। জানা গেছে, আগামী ২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পাবে ‘রামায়ণ’-এর প্রথম পর্ব।

আমার বার্তা/এমই

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু