ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

চিত্রনায়িকা নাবিলার বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড অর্জন

তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ:
০৩ নভেম্বর ২০২৫, ২১:৪৬

দেশের শিল্প-সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য এবং সমাজের নানা অঙ্গনে অবদানের স্বীকৃতির জন্য প্রদত্ত বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫–এ ভূষিত হলেন জনপ্রিয় চিত্রনায়িকা মাসুমা রহমান নাবিলা। চলচ্চিত্রে ব্রেকথ্রু পারফরম্যান্স অভিনেত্রী হিসেবে তিনি এই অ্যাওয়ার্ড প্রাপ্ত হন তাঁর অভিনীত ‘তুফান’ সিনেমার জন্য।

শনিবার (২ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন তাঁর হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।

অ্যাওয়ার্ড প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নাবিলা বলেন, “তুফানের ‘জুলি’ চরিত্রের প্রতি আপনাদের ভালোবাসা বারবার পুরস্কার রূপে ফিরে আসে। ধন্যবাদ পুরো ‘তুফান’ টিমকে এবং সকল দর্শককে, যাদের ভালোবাসায় আজকের এই অর্জন।”

তিনি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড আয়োজকদের প্রতিও কৃতজ্ঞতা জানান।

চার বছর ধরে নিয়মিতভাবে অনুষ্ঠিত এই আয়োজনে এবারের অনুষ্ঠানও ছিল গ্ল্যামার, তারকাখ্যাতি ও আবেগে ভরপুর। জনপ্রিয় তারকাদের ঝলমলে উপস্থিতি, চমৎকার পারফরম্যান্স এবং উচ্ছ্বাসে উৎসবমুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

২০২৪ সালের মাঝামাঝি থেকে ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত সময়ে মুক্তি পাওয়া চলচ্চিত্র, নাটক, ওটিটি কনটেন্ট, সংগীত ও মিডিয়ার বিভিন্ন বিভাগে সেরা অবদান রাখা ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় এই সম্মাননা।

চলচ্চিত্র বিভাগে সেরা পরিচালক হয়েছেন শিহাব শাহীন, তাঁর আলোচিত সিনেমা ‘দাগি’–র জন্য। একই সিনেমায় অভিনয়ের জন্য তমা মির্জা পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।

‘জঙ্গলি’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য সিয়াম আহমেদ হয়েছেন সেরা অভিনেতা (ফিল্ম)।

চলচ্চিত্রে ব্রেকথ্রু পারফরম্যান্স অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন আজাদ আবুল কালাম, তাঁর ‘জলে জ্বলে তারা’ ছবির অভিনয়ের জন্য।

ওটিটি বিভাগে সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন অনম বিশ্বাস, তাঁর নির্মিত ‘রঙিলা কিতাব’ এর জন্য।

এই বিভাগে সেরা অভিনেতা হয়েছেন চঞ্চল চৌধুরী— ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগ্যামি’–তে অভিনয়ের জন্য।

সেরা অভিনেত্রী হয়েছেন তানজিন তিশা, তাঁর ‘ঘুমপরী’–তে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ।

ওটিটি–তে ব্রেকথ্রু পারফরম্যান্স অভিনেতা হয়েছেন আজিজুল হাকিম, ‘আরারাত’–এ অভিনয়ের জন্য। ব্রেকথ্রু অভিনেত্রী হয়েছেন রুনা খান, ‘বোহেমিয়ান ঘোড়া’–তে অভিনয়ের কারণে।

নাটক বিভাগে সেরা পরিচালক হয়েছেন মোহিদুল মাহিম, ‘হ্যালো গাইজ’ নাটকের জন্য।

এবারের সেরা অভিনেতা হয়েছেন মুশফিক আর ফারহান, আর সেরা অভিনেত্রী (ড্রামা) হয়েছেন সামিরা খান মাহি, তাঁর ‘বকুলফুল’ নাটকের অভিনয়ের জন্য।

ব্রেকথ্রু পারফরম্যান্স অভিনেত্রী হিসেবে সম্মাননা পেয়েছেন পারসা ইভানা, তাঁর ‘শেষমেশ’ নাটকে অভিনয়ের জন্য।

সংগীত বিভাগে সেরা গায়ক হয়েছেন মাহতিম শাকিব, ‘কাছের মানুষ দূরে থুইয়া’ চলচ্চিত্রের ‘মেঘ বালিকা’ গানের জন্য।

সেরা গায়িকা হয়েছেন দিলশাদ নাহার কনা, তাঁর গাওয়া ‘কন্যা’ গান (চলচ্চিত্র: জ্বীন ৩) এর জন্য।

সেরা নৃত্যগ্রুপ নির্বাচিত হয়েছে দেশের জনপ্রিয় ‘সোহাগ ডান্স ট্রুপ’।

অনুষ্ঠানের ভাবনা ও সৃজনশীল পরিকল্পনায় ছিলেন স্বপ্নীল সজীব। জুরি বোর্ডে ছিলেন বাংলাদেশের তিন কিংবদন্তি ও দুই বিশিষ্ট সংস্কৃতিকর্মী— রোজিনা, খুরশিদ আলম, জিনাত হাকিম, ইভান শাহরিয়ার সোহাগ এবং আল মাসিদ রণ।

আমার বার্তা/এমই

শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন

২০০৭ সালে ময়মনসিংহের সেই আলোচিত ও অভিশপ্ত 'আদম পরিবার'। যে পরিবারের ৯ জন সদস্যের একযোগে

পর্দা ছেড়ে এবার ডিজিটাল দুনিয়ায় রিয়া চক্রবর্তী

সিনেমার রূপালি পর্দার গণ্ডি ছাড়িয়ে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দুনিয়ায় পা রাখলেন বলিউড অভিনেত্রী রিয়া

‘দুর্বার’ নিয়ে ধোঁয়াশা, প্রেক্ষাগৃহে ফেরা হচ্ছে না অপুর

আসছে ঈদে ডজনখানেক সিনেমা মুক্তির তালিকায় থাকলেও শেষ মুহূর্তে ছোট হয়ে আসছে সেই তালিকা। বিশেষ

পপতারকা রিহানার বাড়ি লক্ষ্য করে গুলি, আটক এক নারী

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পপ সুপারস্টার রিহানার লস অ্যাঞ্জেলেসের বাসভবনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় গায়িকা সশরীরে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু