ই-পেপার বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
পরীমণির উদ্দেশে প্রসূন আজাদ

লোক দেখানো পার্টিতে এদের দিয়ে জিজ্ঞেস না করালেও পারতে

আমার বার্তা অনলাইন:
০৬ নভেম্বর ২০২৫, ১৭:৩৪

চিত্রনায়িকা পরীমণি এবার নিজের জন্মদিনের অনুষ্ঠানকেও যেন বানিয়ে দিলেন আলোচনার নতুন নাট্যমঞ্চ। মালয়েশিয়া সফর, লম্বা আয়োজনে কেক কাটার ধুম- সব মিলিয়ে তার জন্মদিনের উৎসব চলেছে টানা দুই সপ্তহেরও বেশি সময়। কিন্তু পরীমণির এই কথিত ‘লোক দেখানো পার্টিতেই’ এবার এক অপ্রীতিকর অভিজ্ঞতার শিকার হয়েছেন অভিনেত্রী প্রসূন আজাদ।

সামাজিক মাধ্যমে খোলামেলা মনোভাবের জন্য পরিচিত প্রসূন এবার মুখে লাগাম না দিয়েও পারলেন না। সম্প্রতি পরীমণির জন্মদিনের আমন্ত্রণে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে অভিনেত্রীর, তা সরাসরি জানিয়ে দিয়েছেন ফেসবুকে। তার পোস্ট থেকেই পরিষ্কার, নায়িকার এই জাঁকজমকপূর্ণ পার্টি বাইরে থেকে ঝলমল করলেও অতিথিদের প্রতি সম্মান দেখানোর জায়গায় ছিল বড় ঘাটতি।

সেই পোস্টে প্রসূন লেখেন, “পরীমণি মানুষদের দাওয়াত দেয়, মানুষজন যায়। যাওয়ার পর অনেকগুলা সান্ডা-পান্ডা লোক দাঁড়ায় থাকে। যারা আপনার হাঁটার রাস্তা আটকে জিজ্ঞেস করবে ‘আপনি কে?’”

এতেই থেমে থাকেননি প্রসূন। পরীমণির আয়োজনে থাকা নিরাপত্তাকর্মীদের আচরণকে সরাসরি অপমানজনক বলেও মন্তব্য করেছেন এই অভিনেত্রী। তার ভাষায়, ‘পরীমণি হয়তো জানে না, তার নাম রৌশন করতে যত লোক সে টাকা খরচ করে রেখেছে, তারা মূলত গেস্টদের অপমান করার কাজই করছে। এই সান্ডাদের কালো রঙের গেঞ্জি-প্যান্ট না পরিয়ে হাতে একটা কাগজ আর কলম ধরিয়ে দিলে বরং খরচ কম হতো, আর অতিথিদেরও অসম্মান হতো না।’

আরও ক্ষোভ জড়িয়ে প্রসূন লেখেন, ‘আমি মিডিয়ার কারও দাওয়াতে যাই না। মেট্রো, রিকশা পেরিয়ে অনেক কষ্ট করে গিয়েছিলাম, কারণ সে আমার পছন্দের মানুষ। পরী, তুমি আমাকে লোক দেখানো পার্টিতে ডেকে এদের দিয়ে না জিজ্ঞেস করালেও পারতে- আমি কে?’

শেষে একরকম আক্ষেপই ঝরে পড়ে প্রসূনের ভাষায়। লেখেন, ‘আমি কে, এটা নিয়ে কথা বলার মতো মানুষ আমি এখনও হতে পারিনি। তাই তোমার সান্ডা-পান্ডাদের নিজের নামটা বলতে পারিনি। বাট আই কেইম, এন্ড লেফট। সি ইউ আদার টাইম, সামহোয়্যার এলস।’

উল্লেখ্য, অভিনেত্রী প্রসূন আজাদই সম্ভবত পরীমণির এসব আয়োজনকে লোক দেখানো বলে সরাসরি অভিহিত করলেন। তবে, পরীমণির এই পার্টিগুলোকে অনেকদিন ধরেই ‘লোক দেখানো’ বলে দাবি করে আসছিলেন নেটিজেনদের একাংশ।

আমার বার্তা/এমই

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু