ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ক্যানসার আক্রান্ত স্ত্রীকে বাঁচাতে নির্মাতা সোহেলের আকুতি

আমার বার্তা অনলাইন:
০৯ নভেম্বর ২০২৫, ১৮:৩৮

বিয়ের মাত্র এক মাসের মাথায় জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার। সংসার জীবন বুঝে ওঠার আগেই জটিল ক্যানসারে আক্রান্ত হয়েছেন নির্মাতা সোহেল রহমানের স্ত্রী ডা. সামরিনা আলম তানহা। এরপর থেকেই শুরু হয়েছে জীবন-মৃত্যুর এক কঠিন সংগ্রাম। গত আট মাস ধরে স্ত্রীর পাশে থেকে সেই যুদ্ধের কান্ডারি হয়ে লড়ছেন আন্তর্জাতিক অ্যাওয়ার্ড উইনিং এই চলচ্চিত্র নির্মাতা।

সোহেল রহমানের এই লড়াইয়ে ইতোমধ্যে শেষ হয়েছে জীবনের সব সঞ্চয়। বর্তমানে ঋণ করে চালাচ্ছেন স্ত্রীর চিকিৎসা। সোহেল গণমাধ্যমকে জানান, গত বছর তিনি তার বড় বোনকে হারিয়েছেন। বোনের চিকিৎসার পেছনেও খরচ হয়েছিল মোটা অংকের অর্থ। এরপর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মা। প্রায় ২৫ লাখ টাকা খরচ করেও মাকে বাঁচাতে পারেননি তিনি। মায়ের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই জীবনসঙ্গী ডা. তানহার ক্যানসার ধরা পড়ে।

সোহেল বলেন, ‘বিয়ের মাত্র এক মাসের মাথায় স্ত্রী ডা. সামরিনা আলম তানহার জটিল স্টোমাক ক্যানসার (সিগ্নেট রিংসেল গেস্ট্রিক কারসিনোমা) ধরা পড়ে। স্ত্রীর চিকিৎসার জন্য এ পর্যন্ত ৩০ লাখ টাকারও বেশি খরচ হয়ে গেছে।’

দেশের চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টায় বর্তমানে ডা. তানহার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে চিকিৎসকরা তাকে দ্রুত বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। ইতোমধ্যে জার্মানির চেরি, তুরস্কের আনাদুলো মেডিকেল সেন্টার ও অস্ট্রেলিয়ার পিটার ম্যাক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছেন সোহেল। এসব দেশে সফল অপারেশনের মাধ্যমে এই রোগের চিকিৎসা সম্ভব।

চিকিৎসক ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, বিদেশে চিকিৎসার জন্য প্রায় ৭০ লাখ টাকারও বেশি খরচ হবে। এই মুহূর্তে এত বড় অংকের টাকা জোগাড়ের ক্ষমতা নেই সোহেলের। তাই সমাজের বিবেকবান মানুষের দিকে সাহায্যের হাত বাড়ানোর আকুতি নিয়ে তাকিয়ে আছেন তিনি।

স্ত্রীর প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে সম্প্রতি ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে সোহেল রহমান লিখেছেন, ‘বিয়ের অল্প ক'দিন পর ছবিটি তোলা। ছাদে উঠে পাখি আর আকাশ দেখছিলাম দু'জনে, সাথে টুকটাক গল্প। স্কারলেট ম্যাকাও পাখির মতো আমরাও পুরোদমে ঠিক করি, পাখি না হলেও বাকি জীবন মানুষ হয়ে পাখির মতো এক সাথে উড়বো, থাকবো।’

তার কথায়, ‘আমাদের ছাদে উঠে পাখি দেখা হয়নি আর। চট্টগ্রাম থেকে চিকিৎসার জন্য ফ্লাইটে ঢাকা আসার সময় ও বসেছিল জানালার পাশে। মেঘ আর পাখি দেখার কথা থাকলেও আমরা দেখছিলাম আমাদের চোখ, আমাদের সামনে পড়ে থাকা আকাশ সমান চ্যালেঞ্জ। জীবন-মৃত্যুর লড়াইয়ে হার জিত যা হবে হোক, লড়াইটা আমরা এক সাথে লড়বো বলে ঠিক করি।’

ডা. তানহাকে সাহায্য পাঠানোর ঠিকানা :

Bkash+Nagad : +8801744502541,

Bkash : +8801859807454

PayPal : [email protected]

Name of the Account- Muhammad Ataur Rahman Shohel; Account Number: 0252101129741; Pubali Bank PLC, Industrial Area Branch, Chattogram; Account Type : Savings Account, Routing Number: 175153316, Swift Code: PUBABDDH

Bank A/C no : 0200015698432

Nishat Tasnim Oishee, Agrani Bank PLC, Khulshi Branch, Chattogram.

আমার বার্তা/এমই

শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন

২০০৭ সালে ময়মনসিংহের সেই আলোচিত ও অভিশপ্ত 'আদম পরিবার'। যে পরিবারের ৯ জন সদস্যের একযোগে

পর্দা ছেড়ে এবার ডিজিটাল দুনিয়ায় রিয়া চক্রবর্তী

সিনেমার রূপালি পর্দার গণ্ডি ছাড়িয়ে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দুনিয়ায় পা রাখলেন বলিউড অভিনেত্রী রিয়া

‘দুর্বার’ নিয়ে ধোঁয়াশা, প্রেক্ষাগৃহে ফেরা হচ্ছে না অপুর

আসছে ঈদে ডজনখানেক সিনেমা মুক্তির তালিকায় থাকলেও শেষ মুহূর্তে ছোট হয়ে আসছে সেই তালিকা। বিশেষ

পপতারকা রিহানার বাড়ি লক্ষ্য করে গুলি, আটক এক নারী

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পপ সুপারস্টার রিহানার লস অ্যাঞ্জেলেসের বাসভবনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় গায়িকা সশরীরে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু