ই-পেপার বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রাণনাশের হুমকির অভিযোগে আইনি ব্যবস্থা নিচ্ছেন পপি

আমার বার্তা অনলাইন:
২২ নভেম্বর ২০২৫, ১৮:১৫
সাদিকা পারভিন পপি। ছবি: ফেসবুক

পারিবারিক দ্বন্দ্বে ফের শিরোনামে এলেন চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। এবার তিনি এনেছেন হত্যার হুমকির অভিযোগ। নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায়ও কথাও জানালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে পপি জানান, তার চাচাতো বোন জামাই তারেক আহমেদ চৌধুরী দীর্ঘদিন ধরে তাকে হুমকি দিয়ে আসছেন। বছরখানেক ধরে চলা এই ভয়-ভীতি এখন এতটাই বেড়েছে যে নিকট-আত্মীয়ের মৃত্যুসংবাদ শুনেও তিনি বাড়ি যেতে পারেননি। খুলনায় গেলেই নায়িকা পপিকে হত্যার হুমকি দিয়েছেন তারেক।

পপির সমকালকে বলেন, ‘১৯ নভেম্বর বড় চাচা কবির হোসেন মারা গেছেন। খবর শুনে খুলনা যাওয়ার প্রস্তুতি নিই। বিষয়টি জানতেই তারেক ফোন করে জানায়, সেখানে গেলেই আমাকে মেরে ফেলবে। নিজের নিরাপত্তার কথা ভেবে যেতে পারিনি।’

চিত্রনায়িকা পপি বর্তমানে নিজের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন। তিনি প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

পপির স্বামী আদনান বলেন, ‘২০০৭ সালে চাচা কবির হোসেনের কাছ থেকে পপি জমি কেনেন। দলিল থাকা সত্ত্বেও তিনি সেই জমির দখল পাচ্ছেন না। জমিটি দখল করে রেখেছেন তার চাচাতো বোন মুক্তা ও তার স্বামী তারেক। জমি ভোগ করতে গেলেই নানা ভয় দেখানো হয়।’

তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে এর আগে একটি সাধারণ ডায়েরি করা হয়। সম্প্রতি যে ঘটনা ঘটেছে তারা আমরা দ্রুত আইনি ব্যবস্থার দিকে এগোচ্ছি।’

পপি বলেন, ‘আগের সরকারে আওয়ামী লীগের কিছু স্থানীয় নেতাকে ব্যবহার করে আমাকে হয়রানি করা হয়েছে। সরকার পরিবর্তনের পর এখন বিএনপির নেতাদের সঙ্গে সখ্য গড়ে একই হুমকি-ধমকি দিচ্ছে তারেক। সে স্পষ্ট বলেছে, খুলনায় গেলে জীবিত ফিরতে পারব না আমি।’

অভিযোগ সম্পর্কে জানতে তারেক আহমেদ চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সমকালকে বলেন, ‘দুই দিন হল আমার শ্বশুর মারা গেছেন। এই সময়ে আমাদের কারো মনের অবস্থা ভালো না। তবে আমার বিরুদ্ধে পপি যে অভিযোগ তুলেছেন তা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। এছাড়া আমি তার পরিবারের তেমন কেউ না। পপির মা ও আপন বোনের সঙ্গে কথা বললে বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত বলতে পারবেন।’

প্রসঙ্গত, এর আগে চলতি বছরের জুলাই মাসে অভিযুক্ত তারেকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ আনেন পপির আরেক চাচা মিয়া বাবুল হোসেন। আপন ভাইজি জামাই ও একটি ব্যাংকে কর্মরত তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলনও করেন তিনি।

আমার বার্তা/এমই

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ডালিয়া নওশীন মারা গেছেন

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশের পাড়ি জমিয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা

নীতিবাক‍্য ঝাড়ার সময় খেয়াল রাখুন: পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরীমণি। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সরব

তিশা-তুষির ভিডিও ফাঁস নিয়ে মুখ খুললেন শরিফুল রাজ

রোজার ঈদে মুক্তি প্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার সাফল্যে বেশ ফুরফুরা মেজাজে আছেন অভিনেতা শরিফুল রাজ।

বিয়ে করলেন লুবাবা?—ফেসবুক পোস্টে ইঙ্গিত

শোবিজের চাকচিক্য আর গ্ল্যামার জগতকে বিদায় জানিয়েছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। নিজেকে আমূল বদলে ফেলার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় বিনা মূল্যের বই বিতরণে টাকা নেয়ার অভিযোগ

গজারিয়ায় ছাত্রলীগ নেতার নেতৃত্বে মুক্তিযোদ্ধার ওপর হামলা, গ্রেপ্তার ১ জন

কেউ অন্যায় করলে সুন্দরবনে প্রবেশের সুযোগ পাবেন না: পরিবেশ প্রতিমন্ত্রী

বলতেছে কাপড় এনেছে, খুলে দেখি সব অ্যালকোহল: এনবিআর চেয়ারম্যান

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

শিশুদের হাম-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস: শিক্ষা মন্ত্রণালয়

নারী আসন: জামায়াত-এনসিপি এক জোটে, স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে

ধানমন্ডি লেককে বাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

দেশের ইতিহাসে রেকর্ড পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলো মার্চে

ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে বিরোধী দলের প্রথম ওয়াকআউট

এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

দেশের চার জেলার ডিসি প্রত্যাহার করেছে সরকার

পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী

বিগ ব্যাশ মাতিয়ে অস্ট্রেলিয়ায় বর্ষসেরা ক্রিকেটার রিশাদ

রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু

ঢাকা জেলা পরিষদের নতুন জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ

সংসদে ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জনগণের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে দ্রুত এগোচ্ছে কাজ: প্রধানমন্ত্রী