ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ব্ল্যাক ড্রামায় ঝলমল সুনেরাহ

আমার বার্তা অনলাইন
২২ নভেম্বর ২০২৫, ২১:২২

ঢালিউডে ফ্যাশন সেন্সে মৌলিকতা দেখাতে পারলেই যে আলাদা করে আলোচনায় আসা যায়, তা যেন বারবার প্রমাণ করে দিচ্ছেন সুনেরাহ বিনতে কামাল। সাম্প্রতিক এক বিশেষ ফটোশুটে তিনি হাজির হয়েছেন গভীর ব্ল্যাক টোনের এক নাটকীয় পার্টি লুক নিয়ে। ক্যামেরার সামনে দাঁড়ানো মাত্রই তার আত্মবিশ্বাস আর উপস্থিতির শক্তি বোঝা যায় যেন পোশাক নয়, ব্যক্তিত্বই তার আসল স্টাইল।

নতুন এই লুকে পশ্চিমা সৌন্দর্যের আধুনিকতা ও সুনেরাহর নিজস্ব বোল্ড ভাব একসঙ্গে মিশে তৈরি করেছে চোখধাঁধানো আবেদন। সফট গ্ল্যাম মেকআপে চোখে ছিল ঝিকিমিকি শিমার, নিখুঁত লাইনার ও মাশকারার ঘন ছোঁয়া। ঠোঁটে লাল আভাযুক্ত ন্যুড গ্লস আর নখে লাল নেইল–পলিশ পুরো লুকটিকে দিয়েছে মার্জিত অথচ তীক্ষ্ণ ফিনিশ।

পোশাকের ভেতরে ছিলেন সিলভার–টোনের আকর্ষণীয় ক্রপ টপ, যার ওপর ঢেকে দেওয়া হয়েছিল শিমারি নেটের একটি ওভারলে। আলো পড়তেই টপটি যেন আলাদা এক দীপ্তি ছড়াচ্ছিল। এর সঙ্গে মানিয়ে নেওয়া ব্ল্যাক হাই–ওয়েস্ট টেইলরড শর্টস পুরো সাজে এনে দিয়েছে নিখুঁত স্মার্টনেস।

তবে সবচেয়ে বেশি নজর কাড়ে তার ব্ল্যাক শিমারি ব্লেজারটি। হাতার প্রান্তে যুক্ত নরম পালকের কারুকাজ লুকটিতে যোগ করেছে থিয়েটারের মতো নাটকীয় সৌন্দর্য। চলতি পার্টি সিজনে ফেদার কাফ ব্লেজার যে আবারও ট্রেন্ড দখলে রেখেছে, সুনেরাহর এই উপস্থিতি তার বাস্তব প্রমাণ।

হেয়ারস্টাইলেও ছিল স্বাভাবিক সৌন্দর্যের ছোঁয়া মোলায়েম, ভলিউম–সমৃদ্ধ ওয়েভি চুল তার মুখের রেখাকে আরও উজ্জ্বল করে তুলেছে। লম্বা ক্রিস্টাল স্টেটমেন্ট দুল পুরো গ্ল্যামারকে যেন আরও এক ধাপ ওপরে তুলে দিয়েছে।

ফ্যাশনের প্রতিটি ধাপে নতুনত্ব আনতে পারদর্শী সুনেরাহ বিনতে কামাল আবারও দেখিয়ে দিলেন—সাহসী সাজই তার পরিচয়, আর ব্ল্যাক ড্রামা তার ওপর যেন জন্মগতভাবেই মানানসই।

শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন

২০০৭ সালে ময়মনসিংহের সেই আলোচিত ও অভিশপ্ত 'আদম পরিবার'। যে পরিবারের ৯ জন সদস্যের একযোগে

পর্দা ছেড়ে এবার ডিজিটাল দুনিয়ায় রিয়া চক্রবর্তী

সিনেমার রূপালি পর্দার গণ্ডি ছাড়িয়ে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দুনিয়ায় পা রাখলেন বলিউড অভিনেত্রী রিয়া

‘দুর্বার’ নিয়ে ধোঁয়াশা, প্রেক্ষাগৃহে ফেরা হচ্ছে না অপুর

আসছে ঈদে ডজনখানেক সিনেমা মুক্তির তালিকায় থাকলেও শেষ মুহূর্তে ছোট হয়ে আসছে সেই তালিকা। বিশেষ

পপতারকা রিহানার বাড়ি লক্ষ্য করে গুলি, আটক এক নারী

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পপ সুপারস্টার রিহানার লস অ্যাঞ্জেলেসের বাসভবনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় গায়িকা সশরীরে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু