ই-পেপার মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

সুনো ঘিরে কপিরাইট আতঙ্ক : এআই দিয়ে ‘নকল গান’ তৈরির অভিযোগ

আমার বার্তা অনলাইন
০৬ এপ্রিল ২০২৬, ১১:১৩

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সংগীত তৈরির প্ল্যাটফর্ম সুনো–কে ঘিরে কপিরাইট লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। সামান্য কারসাজিতেই জনপ্রিয় গানের প্রায় হুবহু অনুকরণ তৈরি করা যাচ্ছে। যা শিল্পীদের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।

নীতিগতভাবে সুনো দাবি করে, তারা কপিরাইটযুক্ত গান বা গীত ব্যবহার করতে দেয় না। ব্যবহারকারীরা নিজেদের লেখা লিরিক্স বা অডিও আপলোড করে নতুন গান তৈরি করতে পারেন। তবে বাস্তবে দেখা যাচ্ছে, খুব সাধারণ কিছু পরিবর্তন করলেই জনপ্রিয় গানের অনুকরণ তৈরি করা সম্ভব হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অডিও সম্পাদনার সফটওয়্যার ব্যবহার করে গানের গতি সামান্য কমানো বা বাড়ানো, কিংবা শুরুতে কিছু ‘নয়েজ’ যোগ করলেই সিস্টেমের নজর এড়িয়ে যাওয়া যায়। এরপর সেই গানকে ভিত্তি করে তৈরি হচ্ছে নতুন এআই সংগীত। যা মূল গানের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিল রাখে।

শুধু সুর নয়, গীতিকবিতার ক্ষেত্রেও একই সমস্যা দেখা যাচ্ছে। সামান্য বানান পরিবর্তন করলেই কপিরাইট সুরক্ষা ভেঙে ফেলা যাচ্ছে। ফলে এআই তৈরি কণ্ঠে মূল শিল্পীদের মতোই শোনায় এমন গান তৈরি করা সম্ভব হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের প্রযুক্তি অপব্যবহার করে কেউ সহজেই এসব গান স্ট্রিমিং প্ল্যাটফর্মে আপলোড করে আয় করতে পারে। এতে মূল শিল্পীরা রয়্যালটি থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়ছেন।

ইতিমধ্যে কিছু স্বাধীন শিল্পী অভিযোগ করেছেন, তাদের গান এআই দিয়ে নকল করে বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে নকল গান শিল্পীর নিজস্ব প্রোফাইলেই যুক্ত হয়ে গেছে। যা পরিস্থিতিকে আরও জটিল করেছে।

সংগীত স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই জানিয়েছে, তারা শিল্পীদের অধিকার রক্ষায় বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছে। সন্দেহজনক বা অননুমোদিত কনটেন্ট শনাক্তে স্বয়ংক্রিয় ব্যবস্থা ও মানবিক পর্যালোচনা চালু রয়েছে। তবে দ্রুত বাড়তে থাকা এআই–নির্ভর কনটেন্টের ঢল সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

বিশ্লেষকদের মতে, সুনো একা নয়; পুরো এআই সংগীত ইকোসিস্টেমেই নিয়ন্ত্রণ ঘাটতি রয়েছে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে কপিরাইট সুরক্ষার নতুন কাঠামো না আনলে ভবিষ্যতে এ সমস্যা আরও প্রকট হতে পারে। এ বিষয়ে সুনোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ট্রল করে থামানো যাবে না, ২০০ বার ফেল করেও লড়বো: চমক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান

ফের মা হওয়ার গুঞ্জন আলিয়া ভাটের

বলিউডের অন্যতম তারকাজুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। অস্ট্রিয়ায় বরফের চাদরে ঢাকা ছিল তাদের চতুর্থ

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন থেকে ছিটকে পড়লেন শোবিজ তারকারা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত ছিটকে পড়লেন

বাংলাদেশের ১ কোটি ৫৩ লাখ ভিডিও ডিলিট করলো টিকটক

২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। গত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহজ আয়ের প্রলোভনে কোটি টাকার প্রতারণা, সিআইডির জালে মূল সদস্য

এনসিপি-জাগপার দুই নেত্রীসহ নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত

প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো : তারেক রহমান

আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাইরে তেলের সংকট সংসদে নেই: জ্বালানি নিয়ে ক্ষোভ বিরোধীদলীয় নেতার

খিদা পাইছে আমার, বাপের বাড়িতে খেতে দিবেন না: প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো বাংলাদেশ

জাতীয় সংসদের কেনাকাটায় অস্বাভাবিক খরচ: তদন্তে হচ্ছে উচ্চপর্যায়ের কমিটি

সুপ্রিম কোর্ট সচিবালয়ের অবকাঠামো যেন সরানো না হয়: প্রত্যাশা হাইকোর্টের

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান জানালেন চীনা প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজ

শাহজালাল বিমানবন্দরে চালু হলো আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার

খাঁটিহাতা হাইওয়ে থানা কর্তৃক ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ইবিতে ছাত্রদল কর্মীর হাতে ব্যানার ছেঁড়ার সূচনা, খালেদা জিয়ার ছবি অবমাননার অভিযোগ

ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের আলোচনা

বাংলাদেশ-ইইউ অংশীদারি ও সহযোগিতা প্রাথমিক চুক্তি স্বাক্ষর

মিয়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই বোটসহ ১১ জন আটক

বিএনপির এমপি হচ্ছেন আওয়ামী লীগ নেত্রী, আলোচনায় সুবর্ণা ঠাকুর

পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

বিচার বিভাগের স্বাধীনতার দার উন্মোচন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা জ্বালানির মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে: বাণিজ্যমন্ত্রী