ই-পেপার বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

ছেলে-মেয়েকে নিয়ে ফুরফুরে মেজাজে পরীমণি

আমার বার্তা অনলাইন:
০৫ মে ২০২৬, ১৮:২০

ঢালিউডের গ্ল্যামার গার্ল এবং জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। পর্দায় নানামুখী চরিত্রে দর্শকদের মুগ্ধ করলেও, বাস্তব জীবনে তিনি একজন মা। শুটিংয়ের ব্যস্ত শিডিউল, কাজের চাপ সবকিছুর মাঝেও তার কাছে সবার আগে অগ্রাধিকার পায় তার দুই সন্তান। নিজের ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য এবং দত্তক নেওয়া কন্যা সাফিয়া সুলতানা প্রিয়মকে নিয়েই এখন তার রঙিন সংসার।

অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তান নিয়েই সময় কাটছে পরীর। কোনো অভিযোগ বা আফসোস নয়, বরং মাতৃত্বের এই দায়িত্ব তিনি দারুণ উপভোগ করছেন। পরীমণি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয়। নিজের দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসেন।

বিশেষ করে সন্তানদের সঙ্গে কাটানো সোনালী মুহূর্তগুলো তিনি প্রায়শই পোস্ট করেন। এবার ছেলে-মেয়েকে নিয়ে একেবারে ফুরফুরে মেজাজে ক্যামেরায় ধরা দিয়েছেন এই নায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা কিছু ছবিতে দেখা যাচ্ছে, দুই সন্তানের সঙ্গে এক আনন্দঘন সময় পার করছেন তিনি।

শেয়ার করা ছবিতে দেখা যায়, পরীমণি খোলা আকাশের নিচে ছেলে-মেয়েকে নিয়ে খাবার খাচ্ছেন। অন্য ছবিতে দেখা যাচ্ছে, পূণ্যকে চামচ দিয়ে খাওয়ানোর চেষ্টা করছেন এবং মেয়ে প্রিয়ম পাশেই বসে আছে।

মাতৃত্বের এই নতুন অধ্যায়ে পরীমণি যে কেবল তার দায়িত্ব পালন করছেন না, বরং প্রতিটা মুহূর্ত উদযাপিত করছেন। ভক্তরা তার এই ফুরফুরে মেজাজ এবং সন্তানদের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছেন। একজন নেটিজেন কমেন্ট বক্সে লিখেছেন, ‘আপনাদের ফ্যামিলির ফটো অনেক সুন্দর হয়েছে।’ আরেকজন লিখেছেন, ‘বাবুগুলো অনেক কিউট।’

আমার বার্তা/এমই

শেয়ালগুলো কাছে এসে চিৎকার করতো: সাফা কবির

জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির বর্তমানে তার নতুন কাজ নিয়ে বেশ আলোচনায়। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন

দীঘির আবেদনময়ী লুকে মুগ্ধ নেটিজেন

আবেদনময়ী লুকে নেটিজেনদের মুগ্ধ করছেন প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট মৌনীর

ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী মৌনী রায়। তিনি কালারসে সম্প্রচারিত নাগিনে শিবণ্যা রিতিক সিং এবং

তাকে আমার নিজের সন্তানের মতো মনে হয়: তমা মির্জা

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। পর্দার গ্ল্যামার আর অভিনয়ের বাইরে ব্যক্তিজীবনে তিনি কতটা পারিবারিক, তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়ক মেরামতের কারণে সরাইলের কুট্টাপাড়ায় ধীরগতিতে যান চলাচল

আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

উন্নত প্রযুক্তিতে দক্ষ চীনা নাগরিকরা জুয়ার ফাঁদে ফেলছে বাংলাদেশিদের

গাজীপুরে আলোচিত ৫ খুন: পদ্মা নদী থেকে সেই ফোরকানে মরদেহ উদ্ধার

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

কোলম্যান ইস্যুতে তাবিথ-আমিনুল বৈঠক পেছাল

মানব পাচার ও অভিবাসী চোরাচালান রোধে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ

চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজা, ছিলেন বিএনপি-জামায়াতের নেতারা

গবাদিপশু প্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে আছে: প্রাণিসম্পদ মন্ত্রী

দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই: প্রাণিসম্পদমন্ত্রী

আমিরাত উপকূল থেকে জাহাজ জব্দ, নেওয়া হচ্ছে ইরানের দিকে

ভোটার বাড়লো ৬ লাখ ২৮ হাজার, মোট সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ

কক্সবাজার-পটুয়াখালীতে পর্যটকদের জন্য হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনা

সব জল্পনার অবসান, কেরালার নতুন মুখ্যমন্ত্রী ভিডি সাতিসান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদের নির্বাচনী প্রচারে পররাষ্ট্রমন্ত্রীর ৬ দফা

শিক্ষাখাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার: প্রতিমন্ত্রী

স্থায়ী জামিন ও দেশত্যাগের অনুমতি পেলেন আনিস আলমগীর

স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোনো দিন