ই-পেপার মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

আগামী দিনে ইন্দো-প‍্যাসিফিক অঞ্চলের কৌশল ঠিক করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক

আমার বার্তা অনলাইন:
০৫ মে ২০২৬, ১২:১৮

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ‍্য এশিয়া বিষয়ক অ‍্যাসিস্ট‍্যান্ট সেক্রেটারি পল কাপুর জানিয়েছেন, আগামী দিনে ইন্দো–প্যাসিফিক অঞ্চলের কৌশল কী হবে তা অনেকটাই নির্ধারণ করে দেবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক। সম্প্রতি বাংলাদেশ থেকে ২৫ সদস্যের এক ব্যবসায়ী প্রতিনিধি দল ওয়াশিংটন ডিসিতে গেলে তাদের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সিলেক্ট ইউএসএ ইনভেস্টমেন্ট সামিট ২০২৬-এ যোগ দিতে বাংলাদেশ থেকে ২৫ সদস্যের একটি ব‍্যবসায়ি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের ফেডারেল রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌছালে তাদের সম্মানে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে পল কাপুর বিশেষ জোর দিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে চুক্তির পর মার্কিন প্রতিষ্ঠানগুলো আরো বেশি সুযোগ পাবে। এর মাধ্যমে বাংলাদেশে অশুল্ক বাধা যেমন দূর হয়েছে। তেমনি মার্কিন পণ‍্য প্রবেশ ও ব‍্যবসার নতুন সুযোগ তৈরী করেছে।

এ সময় তিনি বোয়িংয়ের উড়োজাহাজ কেনার জন‍্যে বাংলাদেশকে বিশেষ ধন‍্যবাদ জানান। পাশাপাশি তিনি দাবি করেন, ‘বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কই ঠিক করবে আগামী দিনে ইন্দো-প‍্যাসিফিক অঞ্চলের কৌশল।’

চলতি মাসের ৩-৬ তারিখে অনুষ্ঠিত এই সামিটে ১০০ টির বেশি দেশ থেকে প্রায় ৫০০০ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন। এর মধ‍্যে ২৭০০ বিনিয়োগকারী ব‍্যবসায়ী। বাংলাদেশ প্রতিনিধি দলের সম্মানে একটি সংবর্ধনার আয়োজন করেছিল ওয়াশিংটন ডিসির ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল।

অনুষ্ঠানে পল কাপুর ছাড়াও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম অংশ নেন। এ ছাড়া চেম্বার অব কমার্সের কর্মকর্তা ও বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসির কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

তেলের উত্তোলন বাড়ানোর ঘোষণা ওপেক প্লাস জোটের ৭ দেশের

জ্বালানি তেলের দৈনিক উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাস জোটের ৭ সদস্যরাষ্ট্র সৌদি আরব, রাশিয়া,

১০০টিরও বেশি আসনে কারচুপি, আমরা আবারও ঘুরে দাঁড়াব: মমতা

পশ্চিমবঙ্গের সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিজেপি, ভরাডুবি ঘটেছে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল

কেরালায় মুসলিম তরুণীর কাছে হারলেন ক্ষমতাসীন বাম জোটের প্রধান

ভারতের ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের (আইইউএমএল) ফাতিমা তাহলিয়া গতকাল সোমবার ইতিহাস গড়েছেন। তিনি দলটির ইতিহাসে

বিশ্ববাজারে চাপ কমাতে তেল উৎপাদন বাড়াচ্ছে সৌদি-রাশিয়াসহ ৭ দেশ

ইরানের ওপর মার্কিন হামলার কারণে বড় সংকটময় মুহূর্ত পার করছে বিশ্বের তেলের বাজার। এই চাপ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

অন্যদেশের সঙ্গে তুলনা করলে মার্কিন চুক্তি ভালো বুঝা যাবে: পররাষ্ট্রমন্ত্রী

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ জন

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন পাবনার রাশিদুল ইসলাম

যমুনা অয়েলের বাড়াবাড়ি ডিপো ইনচার্জ সাদেকীনের নেতৃত্বে অনিয়মই যেখানে নিয়ম 

তেলের উত্তোলন বাড়ানোর ঘোষণা ওপেক প্লাস জোটের ৭ দেশের

স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: তথ্য উপদেষ্টা

দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী

১০০টিরও বেশি আসনে কারচুপি, আমরা আবারও ঘুরে দাঁড়াব: মমতা

‘বীরনিবাস’ প্রকল্পের দলীয়করণ ও দুর্নীতি তদন্ত করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

আদালতের নির্দেশনার পর জয়ী নুসরাত তাবাসসুম, গেজেট প্রকাশ ইসির

আগামী দিনে ইন্দো-প‍্যাসিফিক অঞ্চলের কৌশল ঠিক করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক

কেরালায় মুসলিম তরুণীর কাছে হারলেন ক্ষমতাসীন বাম জোটের প্রধান

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রুবেল

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক-মাধ্যমিকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী

পশ্চিমবঙ্গে যেই আসুক, ইস্যুগুলো আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে

সরকারের জবাবদিহি নিশ্চিত করার প্রধান মাধ্যম স্বাধীন গণমাধ্যম: তথ্যমন্ত্রী

বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলো ভেঙে দিল বিসিবি, গঠিত হবে ৩ সদস্যের নির্বাচন কমিশন

এলজিইডির নিলাম নিয়ে অহেতুক বিতর্ক, কর্মকর্তাদের হয়রানি