ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

মঞ্চসারথি আতাউর রহমান মারা গেছেন 

আমার বার্তা অনলাইন:
১২ মে ২০২৬, ০৯:০৭
অভিনেতা ও নাট্যকার আতাউর রহমান মারা গেছেন

দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব, অভিনেতা, নাট্যকার ও মঞ্চনির্দেশক আতাউর রহমান মারা গেছেন। দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা রওনক হাসান।

তিনি বলেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মঞ্চসারথি আতাউর রহমান না ফেরার দেশে চলে গেলেন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।

এর আগে গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউ সুবিধা ওই মুহূর্তে না পাওয়ায় পরে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করানো হয়।

ভর্তির পরই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ওইদিনই শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। কিন্তু আবার অবস্থার অবনতি হলে রোববার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া আতাউর রহমান বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক পরিচয়ের অধিকারী। তিনি একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত তিনি। দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক।

আমার বার্তা/এমই

থালাপতির শপথের পর রহস্যময় বার্তা অভিনেত্রী তৃষার

তামিলনাড়ুর ১৩তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন থালাপতি বিজয়। শপথ গ্রহণের পর সামাজিক মাধ্যমে অভিনেত্রী

কাকে ‘ভণ্ড হুজুর’ বললেন মারিয়া মিম?

ছোট পর্দার পরিচিত অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী ও মডেল মারিয়া মিমের একটি ফেসবুক পোস্ট

৯০ দশকের স্মৃতি নিয়ে পর্দায় আসছে ‘লাভ ৯৬’

নব্বই দশকের ফ্যান্টাসি, আবেগ, প্রযুক্তিহীন জীবনের সৌন্দর্য এবং একটি হৃদয়ছোঁয়া স্মৃতিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে

বিএফডিসিতে চলচ্চিত্র সমালোচনার গুরুত্ব নিয়ে সেমিনার অনুষ্ঠিত

দেশীয় সংস্কৃতি, মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনাকে এগিয়ে নিতে চলচ্চিত্রে গঠনমূলক সমালোচনার গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে বহুপাক্ষিক কূটনীতি ও শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

বায়ুদূষণের তালিকায় বিশ্বে প্রথম ঢাকা, বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

বাজার অস্থিরের পেছনে মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজরা: জামায়াত আমির

বাংলাদেশ কখনোই ভারতের জন্য হুমকি ছিল না: তামিম ইকবাল

মাস্টার্স বা উচ্চতর ডিগ্রি অর্জনে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

ইরান-সংশ্লিষ্ট ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে কেন নেই দিবালা, আরও চমক রেখেছেন স্কালোনি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগ চাইলেন ৭০ এমপি

এনবিআর সংস্কার ছাড়া অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয়: অর্থমন্ত্রী

সৌদি পৌঁছেছেন ৫২,৩৩৪ জন হজযাত্রী, মারা গেছেন আরও একজন

লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

শহীদ মিনারে নেওয়া হবে আতাউর রহমানের মরদেহ, দাফন বনানী কবরস্থানে

ইরানে হামলার ব্যাপারে বেশ জোরালোভাবে ভাবছেন ট্রাম্প

১২ মে ঘটে যাওয়া নানান ঘটনা

ময়নাতদন্তের পর লোমহর্ষক বর্ণনা দিলেন চিকিৎসক

ফেনী ও পঞ্চগড়ের আলোচিত দুই এসপি প্রত্যাহার

চতুর্থবার লন্ডনে কাউন্সিলর হলেন মৌলভীবাজারের সাবিনা আক্তার

বৈষম্যহীন দেশ গড়তে কাজ করছে সরকার: সংস্কৃতিমন্ত্রী

আগামী ৬ মাসের মধ্যে সড়কে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় মামলায় যাবে ডিএমপি

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ-বিকেএমইএ নেতাদের সাক্ষাৎ