ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

ইরানে হামলার ব্যাপারে বেশ জোরালোভাবে ভাবছেন ট্রাম্প

আমার বার্তা অনলাইন:
১২ মে ২০২৬, ০৯:১২

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ায় দেশটির ওপর আবারও হামলা চালানোর ব্যাপারে বেশ জোরালোভাবে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কয়েকটি সূত্র মঙ্গলবার (১২ মে) সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, গত কয়েক সপ্তাহের চেয়ে এ মুহূর্তে হামলার ব্যাপারে তাকে সিরিয়াস মনে হচ্ছে।

তারা বলেছেন, ইরান যেভাবে আলোচনা চালাচ্ছে এতে ট্রাম্প হতাশ হয়েছেন। অপরদিকে হরমুজ প্রণালি বন্ধ থাকায় তিনি অধৈর্য হয়ে গেছেন। তার মতে ইরানি নেতৃবৃন্দের মধ্যে বিভাজনের কারণে তারা পারমাণবিক কার্যক্রমের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাবের জবাবে যা বলেছে, এতে তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে তেহরান কি সত্যিকার অর্থে আলোচনা চায় কি না।

সূত্রগুলো বলেছেন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অংশ ইরানের বিরুদ্ধে আবারও হামলা চালানোর জন্য বলছেন। তাদের মতে, হামলা হলে ইরান আরও দুর্বল হবে এবং তারা আলোচনার টেবিলে বসবে। তবে আরেক পক্ষ কূটনীতিকে আরও সময় দেওয়ার কথা বলছেন।

যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা পাকিস্তানের মধ্যস্থতার ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন বলে জানিয়েছে সূত্রগুলো। তারা বলেছেন, ট্রাম্প যে খুশি নন সেই বার্তা পাকিস্তান ইরানের কাছে পৌঁছে দিচ্ছে কি না এ নিয়ে তারা সন্দিহান।

তারা আরও মনে করেন, ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কে যা বলে তার মধ্যে যেগুলো ইতিবাচক শুধুমাত্র সেগুলোই মার্কিনিদের কাছে বলা হয়। অর্থাৎ তারা ইতিবাচকভাবে সবকিছু তুলে ধরছে। যার সঙ্গে বাস্তবতার মিল নেই।

তবে মধ্যপ্রাচ্যের এক কর্মকর্তা বলেছেন, ট্রাম্প বর্তমান আলোচনা যে নিয়ে সন্তুষ্ট নন সেটি ইরানকে জানিয়েছে পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশগুলো। তারা সতর্কতা দিয়েছেন, এটিই কূটনীতির শেষ সুযোগ। তবে ইরান এসবে পাত্তা দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। - সূত্র : সিএনএন

আমার বার্তা/এমই

ইরান-সংশ্লিষ্ট ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

ইরানের সঙ্গে সম্পৃক্ত ১২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগ চাইলেন ৭০ এমপি

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের সময়সূচি ঘোষণার দাবিতে উত্তাল যুক্তরাজ্য। বিশেষ করে দেশটির সরকারের শীর্ষ পর্যায়ে

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ

বাংলাদেশ লাগোয়া সীমান্তে বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে

কারাগার থেকে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কারাবাসের সাজাপ্রাপ্ত থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ কখনোই ভারতের জন্য হুমকি ছিল না: তামিম ইকবাল

মাস্টার্স বা উচ্চতর ডিগ্রি অর্জনে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

ইরান-সংশ্লিষ্ট ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে কেন নেই দিবালা, আরও চমক রেখেছেন স্কালোনি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগ চাইলেন ৭০ এমপি

এনবিআর সংস্কার ছাড়া অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয়: অর্থমন্ত্রী

সৌদি পৌঁছেছেন ৫২,৩৩৪ জন হজযাত্রী, মারা গেছেন আরও একজন

লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

শহীদ মিনারে নেওয়া হবে আতাউর রহমানের মরদেহ, দাফন বনানী কবরস্থানে

ইরানে হামলার ব্যাপারে বেশ জোরালোভাবে ভাবছেন ট্রাম্প

১২ মে ঘটে যাওয়া নানান ঘটনা

ময়নাতদন্তের পর লোমহর্ষক বর্ণনা দিলেন চিকিৎসক

ফেনী ও পঞ্চগড়ের আলোচিত দুই এসপি প্রত্যাহার

চতুর্থবার লন্ডনে কাউন্সিলর হলেন মৌলভীবাজারের সাবিনা আক্তার

বৈষম্যহীন দেশ গড়তে কাজ করছে সরকার: সংস্কৃতিমন্ত্রী

আগামী ৬ মাসের মধ্যে সড়কে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় মামলায় যাবে ডিএমপি

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ-বিকেএমইএ নেতাদের সাক্ষাৎ

জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি

উচ্চশিক্ষা রূপান্তরে জাতীয় কর্মশালা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিসিবির অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চাওয়া রিট খারিজ