ই-পেপার শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদে আসছে নুসরাত ফারিয়ার গাওয়া নতুন গান

আমার বার্তা অনলাইন:
২৩ মে ২০২৬, ১০:৫৯

দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মূলত, ঈদুল আজহার বিশেষ উপহার হিসেবে ‘লোকে বলে’ নামের একটি গান নিয়ে আসছেন তিনি। জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার ফুয়াদ আল মুক্তাদিরের আয়োজনে গান করবেন তিনি।

এ নিয়ে সামাজিক মাধ্যমে শুক্রবার রাতে একটি পোস্ট দিয়েছেন নুসরাত ফারিয়া। লিখেছেন, কথা দিয়েছিলাম নতুন গান নিয়ে আসব। সঙ্গে জানান, এবারের ঈদের উদযাপন আরও গ্র্যান্ড হতে যাচ্ছে। আগামী ২৬ মে তার এই নতুন গানটি মুক্তি পাবে।

ফোক-পপ ঘরানার এই গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটি এসভিএফ এবং ব্লিং মিউজিকের ব্যানারে প্রকাশিত হতে যাচ্ছে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ভারতের খ্যাতিমান কোরিওগ্রাফার ও নির্মাতা বাবা যাদব।

বিনোদন জগতে নুসরাত ফারিয়ার পথচলা শুরু হয় বেলাল খানের একটি গানের মডেল হিসেবে। এরপর উপস্থাপনা, নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের পরিচিতি গড়ে তোলেন। অভিনয়ের পাশাপাশি ২০১৮ সালে ‘পটাকা’ গানটির মাধ্যমে সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। গানটি মুক্তির পর যেমন প্রশংসিত হয়েছিল, তেমনি নানা সমালোচনারও জন্ম দিয়েছিল। ২০২৪ সালে এসভিএফের ব্যানারে নুসরাত ফারিয়ার সবশেষ গান প্রকাশিত হয়েছিল। ‘লোকে বলে’ হতে যাচ্ছে তার গাওয়া পঞ্চম একক গান।

এদিকে স্টেজ শো নিয়ে বর্তমানে দারুণ ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। গত সপ্তাহে তিনি দুবাইয়ে একটি স্টেজ শোতে সফলভাবে অংশ নিয়েছেন। এবারের ঈদ উৎসবে দর্শক-শ্রোতাদের জন্য ‘লোকে বলে’ গানটি ভিন্ন মাত্রা যোগ করবে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা।

বিশেষ শ্রেণির চলচ্চিত্র নির্মাণ ও পেশাদারিত্ব বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর যৌথ উদ্যোগে “বিশেষ শ্রেণীর

জোহরান মামদানির সঙ্গে অভিনয় করেছেন জায়েদ খান

রুপালি পর্দার ডিগবাজি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রোল—সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে দেশের গণ্ডি পেরিয়ে এবার

আবেদনময়ী রুপে কানে নজর কাড়ছেন মৌনি রায়

ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাইয়ের মাঝেও আত্মবিশ্বাসী উপস্থিতি আর কাজের ব্যস্ততায় আলোচনায় রয়েছেন টালিউড ও বলিউড

কানের শেষবেলায় জমকালো উপস্থিতি ‘নীলাম্বরী’ ঐশ্বরিয়ার

চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে কি দেখা যাবে না ঐশ্বরিয়া রাই বচ্চনকে? উৎসবের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিশালে বাবার খনন করা খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩ শিশু ধর্ষণ: দ্রুত বিচার ও ডে-কেয়ার সেন্টার চালুর দাবি চসিক মেয়রের

মান ও নিরাপত্তা নিশ্চিত করলে ইভি উৎপাদনে সহযোগিতা করবে সরকার

হামের রোগীদের জন্য দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল

মিয়ানমারে পাচারের সময় ৫০০ বস্তা সিমেন্টসহ আটক ৮ জন

চীনকে ঠেকাতে এআই নীতিমালা স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প

টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি বিআরটিএর

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

রোনালদোকে টপকে মৌসুমের সেরা খেলোয়াড় পর্তুগালের আরেকজন

রাজধানীর পল্লবীতে শিশু হত্যার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে ‘স্মার্ট বর্ডার’ প্রকল্প চালু করছে ভারত

আরেক মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের আবেদন

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০, এক দশকে সর্বাধিক প্রাণহানির রেকর্ড

অর্থনীতিকে গতিশীল নীতি সহায়তা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক

ব্যাংক মালিকদের বিলাসী জীবনযাত্রা নিয়ে অর্থমন্ত্রীর ক্ষোভ

ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতে ১০ দিনে তৃতীয়বারের মতো বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

খামারিদের স্বার্থে পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার প্রয়োজন নেই: টুকু

স্পোর্টস ও ইভি গাড়ি প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

৩০ কোটি ৬১ লাখ পাঠ্যবই ছাপাবে এনসিটিবি, খরচ ১৭০০ কোটি টাকা