ই-পেপার শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

চার বছর পর জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ, খেলবে সাত ম্যাচ

আমার বার্তা অনলাইন
২২ মে ২০২৬, ১৫:১৬

বাংলাদেশের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করতে চলেছে জিম্বাবুয়ে। আগামী মাসে এক টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচে তাদের স্বাগত জানাবে বলে শুক্রবার নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।

আগামী ২৮ জুন হারারেতে হবে একমাত্র টেস্ট। ২০২৫ সালে শেষবার টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল। জিম্বাবুয়ে স্মরণীয় জয় পেয়েছিল, পরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে সিরিজ শেষ করে ১-১ ব্যবধানে। একই ভেন্যুতে দুই দল ওয়ানডে খেলবে ৬, ৯ ও ১১ জুলাই।

ওয়ানডে সিরিজ শেষে দুই দল বুলাওয়েতে যাবে তিন টি-টোয়েন্টি খেলতে, ম্যাচগুলো হবে ১৫, ১৭ ও ১৯ জুলাই। শেষবার বাংলাদেশ জিম্বাবুয়ে সফর করেছিল ২০২২ সালের জুলাই-আগস্টে। স্বাগতিকরা ওয়ানডে ও টি-টোয়েন্টি দুটো সিরিজেই জিতেছিল। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামছে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর গিভমোর মাকোনি বলেছেন, ‘আমরা বাংলাদেশের জিম্বাবুয়ে সফর নিশ্চিত করতে পেরে আনন্দিত। আশা করি সব ফরম্যাট জুড়ে একটি চমৎকার ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হবে। এই বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অসাধারণ পারফরম্যান্সের পর আমাদের হোম ভেন্যুতে শীর্ষ পর্যায়ের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ক্ষণ হবে এটি, তাই এই সফর হতে যাচ্ছে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’

আমার বার্তা/জেএইচ

চমক রেখে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

একের পর এক দল ঘোষণা করতে শুরু করেছে বিশ্বকাপের প্রতিযোগী দেশগুলো। আজ (শুক্রবার) চমক দেখাল

ড্রেসিংরুমের বদলে যাওয়া পরিবেশেই সাফল্য দেখছেন সালাউদ্দিন

বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক সাফল্যের পেছনে সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে ড্রেসিংরুমের মানসিকতা ও খেলোয়াড়দের পরিপক্বতাকেই

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ কে এই থমাস ডুলি?

হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে দীর্ঘ চার বছরের অধ্যায় শেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে

আঙুল ভাঙা মার্টিনেজকে নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা

বিশ্বকাপের আগমুহূর্তে আর্জেন্টিনা শিবিরে কিছুটা দুশ্চিন্তা তৈরি হয়েছে এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে। অ্যাস্টন ভিলা এফসি’র এই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে শি-পুতিনের রুদ্ধদ্বার বৈঠকে ইরানের ইউরেনিয়াম

চমক রেখে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

চার বছর পর জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ, খেলবে সাত ম্যাচ

শনিবার ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগনে ইমন’ গ্রেপ্তার

তিন দিনের মধ্যে ঈদযাত্রা স্বস্তির ও নির্বিঘ্ন করা চ্যালেঞ্জিং: সড়কমন্ত্রী

কিউবা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কো রুবিও

বদলির কথা বলে মোটা অঙ্কের টাকা আদায়, মন্ত্রণালয়ের কর্মচারী গ্রেফতার

ড্রেসিংরুমের বদলে যাওয়া পরিবেশেই সাফল্য দেখছেন সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ কে এই থমাস ডুলি?

স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে : জামায়াত

চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা

“৩৬ জুলাই”য়ে শেখ হাসিনার কতৃত্ববাদী শাসনের পতন: রাষ্ট্র বিজ্ঞানের তাত্ত্বিক পর্যালোচনা

শুধু ত্বক নয়, সূর্যের ক্ষতি থেকে চুলও বাঁচাবে সানস্ক্রিন

রামিসা হত্যার দ্রুত বিচার হলে বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরবে: সেলিমা রহমান

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজট

ব্রয়লার ও ডিমের দাম কমলেও বেড়েছে মাছের দাম

আমলাতান্ত্রিক জটিলতায় সিদ্ধান্ত গ্রহণে বিলম্বিত হয়: মঈন খান

আসামি সোহেল অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল: ডিবিপ্রধান

সুন্দরবনে জিম্মি থাকা ২১ জেলে উদ্ধার