ই-পেপার বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

প্রথমবারের মতো ‘মধুভাত’ খেলেন জয়া আহসান

আমার বার্তা অনলাইন:
০১ জুন ২০২৬, ১২:৩৭

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। তার সমসাময়িক কাজ, জীবনযাপন কিংবা খাদ্যাভ্যাস নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার ‘মধুভাত’ খাওয়ার অভিজ্ঞতা ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী। ভিডিওটি প্রকাশের পর থেকেই জয়ার মধুভাত খাওয়ার ধরণ এবং খাবারটি নিয়ে নেটিজেনদের মাঝে তৈরি হয়েছে বেশ আলোচনা।

প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, সবুজ রঙের পোশাকে সেজে টেবিলের সামনে বসে আছেন জয়া আহসান। টেবিলের ওপর মাটির পাত্রে চমৎকারভাবে সাজানো রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুভাত। জয়া জানান, অনেক নাম শুনলেও এবারই প্রথম তিনি এই বিশেষ খাবারটি চেখে দেখছেন।

খাবারটির বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, এটি মূলত এক ধরণের ফারমেন্টেড রাইস বা প্রক্রিয়াজাত মিষ্টি ভাত, যা পোলাওয়ের চাল, জ্বালা চাল, নারকেল, নারকেলের দুধ এবং মধুসহ আরও বেশ কিছু উপকরণ দিয়ে তৈরি করা হয়।

এরপর বড় একটি কাঠের চামচ দিয়ে মাটির পাত্র থেকে তিনি নারকেলের খোলের তৈরি একটি ছোট বাটিতে মধুভাত তুলে নেন। এরপর চামচ রেখে হাত দিয়ে সেই ডেজার্ট জাতীয় খাবারটি মুখে দিয়ে দারুণ তৃপ্তি প্রকাশ করেন এবং এর স্বাদের প্রশংসা করেন।

পোস্টটির নিচে নেটিজেনরা নানা রকম মন্তব্য করেছেন। চট্টগ্রামের এই আঞ্চলিক খাবারের বৈশিষ্ট্য মনে করিয়ে দিয়ে একজন মন্তব্য করেছেন, চট্টগ্রামের ট্র্যাডিশনাল খাবার এই মধুভাত, খেয়ে একটু ঘুম ঘুম ভাব হবে কিন্তু।

তবে জয়া আহসান চামচ থাকা সত্ত্বেও হাত দিয়ে এই ডেজার্ট খাওয়ার কারণে অনেক নেটিজেনই তাকে খোঁচা দিয়েছেন। একজন লিখেছেন, চামচ রেডি ছিল। চামচ দিয়েই খেতো, ভিডিওর কারণে হাত দিয়ে খেয়ে বুঝাচ্ছে সে খাঁটি বাঙালি।

এদিকে প্রকৃতির সাথে অভিনেত্রীর পোশাকের মিল দেখে একজন লিখেছেন, শরীরের সাথে ম্যাচিং কালার। সব মিলিয়ে প্রথমবার চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নেওয়ার ভিডিওটি যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি ডেজার্ট জাতীয় খাবার হাত দিয়ে খাওয়ার কারণে নেটপাড়ায় বেশ সমালোচনারও জন্ম দিয়েছে।

জয়ের আনন্দে যা বললেন আর্জেন্টিনার ‘লয়্যাল ফ্যান’ প্রভা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ জয় পেয়েছে আর্জেন্টিনা। কিংবদন্তি লিওনেল মেসির হ্যাটট্রিক গোলের উচ্ছ্বাস-উন্মাদনা আছড়ে

তারকাখ্যাতির নেশায় আসক্ত ছিলাম: সামান্থা

রাতারাতি সাফল্য পেলে অনেকেই ‘অহংকারী’ হয়ে ওঠেন। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর ক্ষেত্রেও এমনই

আর্জেন্টিনার জয়ে গ্যালারিতে মেতে উঠলেন নাদিয়া-নাঈম

চলতি ২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে দারুণ জয় দিয়ে মিশন শুরু করেছে আর্জেন্টিনা।

ভারতের আহমেদাবাদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ‘ময়না’

বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের জন্য এক আনন্দের খবর। বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় স্মার্ট গ্রীন সিটি গড়ার উদ্যোগ নিয়েছেন কবীর আহমেদ ভূঁইয়া

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ম্যাচে যে কারণে মাটিতে রাখা হয়নি সৌদি আরবের পতাকা

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

হঠাৎ কেন ফেসবুক-ইনস্টাগ্রামের জন্য টাকা নিচ্ছে মেটা

মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে রোহিঙ্গা প্রত‌্যাবাসন: পররাষ্ট্রমন্ত্রী

মাদক কারবারি, চাঁদাবাজদের গ্রেফতারের নির্দেশ ডিএমপি কমিশনারের

সামান্য বরাদ্দে সরকারের ২০৩০ সালের জ্বালানি রূপান্তর লক্ষ্য অসম্ভব

তিস্তায় আরেকটি ব্যারাজ নির্মাণে পরীক্ষা-নিরীক্ষা চলছে: প্রধানমন্ত্রী

সরকারি কলেজ-মাদ্রাসায় অধ্যাপক পদে শূন্যপদের তথ্য চেয়েছে মাউশি

দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেগম রোকেয়া পদক দিতে শিক্ষা খাতের যোগ্য নারীদের খুঁজছে সরকার

পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কূটনৈতিক সম্পর্কের কৌশলগত ভারসাম্য রক্ষা

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশ

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, বেপরোয়া বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী

৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী

সীমান্তে হত্যা মানবাধিকার লঙ্ঘন, বিএসএফকে জোরালো প্রতিবাদ