ই-পেপার বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

‘ম্যাজিক স্কুল বাস’ নিয়ে চলচ্চিত্র: ‘মিস ফ্রিজল’ চরিত্রে এলিজাবেথ

আমার বার্তা অনলাইন:
২৪ জুন ২০২৬, ১৩:৫২

শুরুতে বই, অতঃপর কার্টুন সিরিজ হিসেবে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল ‘ম্যাজিক স্কুল বাস’। ১৯৯৪ সাল থেকে ১৯৯৭ পর্যন্ত আমেরিকান শিক্ষামূলক এ সিরিজ প্রচারিত হয়েছিল। পরে জনপ্রিয়তার সুবাদে আরও অনেক দেশেই কার্টুনটির নানা সংস্করণ দেখা গিয়েছিল।

এবার চলচ্চিত্রে আসছে ‘দ্য ম্যাজিক স্কুল বাস’। সিরিজটির নির্মাণ স্বত্ব কিনেছে লিজেন্ডারি এন্টারটেইনমেন্ট। তাদের নির্মাণেই হবে চলচ্চিত্রটি। আর এতে মূল চরিত্র ‘মিস ফ্রিজল’-এর ভূমিকায় থাকবেন নামি অভিনেত্রী এলিজাবেথ ব্যাংকস। ছবিটি পরিচালনা করবেন রব লেটারম্যান।

মূল বই সিরিজের প্রকাশক প্রতিষ্ঠান ‘স্কলাস্টিক’-এর পাশাপাশি সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবে এলিজাবেথ ব্যাংকসের নিজস্ব প্রতিষ্ঠান ‘ব্রাউনস্টোন প্রডাকশন্স’; সঙ্গে থাকবে মার্ক প্ল্যাট প্রডাকশন্স এবং লিজেন্ডারি।

এর আগে ২০২০ সালের দিকে ইউনিভার্সাল পিকচার্সের অধীনে এই সিনেমা হওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘদিন আটকে থাকার পর আর কাজ এগোয়নি। এবার লিজেন্ডারির প্রযোজনায় হতে যাচ্ছে সিনেমাটি।

‘ম্যাজিক স্কুল বাস’ বই সিরিজটি তৈরি করেছিলেন যৌথভাবে লেখক জোয়ানা কোল এবং চিত্রশিল্পী ব্রুস ডেগেন। এর প্রথম খণ্ড প্রকাশিত হয়েছিল ১৯৮৬ সালে। গল্পে দেখা যায়, মিস ফ্রিজল তার ক্লাসের শিক্ষার্থীদের নিয়ে এক অদ্ভুত শিক্ষা সফরে বের হন হলুদ স্কুল বাসে চড়ে। বাসটি প্রয়োজন অনুযায়ী যেকোনো রূপ ধারণ করতে পারত—হোক তা মহাকাশযান কিংবা সাবমেরিন।

১৯৯৪ থেকে এর অ্যানিমেটেড সিরিজ প্রচারিত হয়, সে সময় মিস ফ্রিজলের চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন লিলি টমলিন। পরবর্তীতে ২০১৭ সালে নেটফ্লিক্সের ‘দ্য ম্যাজিক স্কুল বাস রাইডস অ্যাগেইন’ সিরিজে মিস ফ্রিজলের ছোট বোনের চরিত্রে অভিনয় করেন কেট ম্যাককিনন। সেই সিরিজেও লিলি টমলিন তাঁর পুরোনো চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন।

তবে এবার একদম লাইভ-অ্যাকশন ছবি হবে। অর্থাৎ বিভিন্ন চরিত্রে বাস্তবের অভিনয়শিল্পীরাই থাকবেন। পাশাপাশি কিছু অ্যানিমেটেড চরিত্রও থাকবে।

আমার বার্তা /জেএইচ

ভাঙনের গুঞ্জন উড়ে গেল বিজয়-তৃষার বিশেষ ছবির ঝড়ে!

ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী ও তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের জন্মদিন ছিল ২২ জুন। স্বাভাবিকভাবেই

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল

দেশের গ্ল্যামার জগতের অন্যতম পরিচিত মুখ পিয়া জান্নাতুল। র‍্যাম্প মডেলিং থেকে শুরু করে অভিনয় কিংবা

কথিত স্বামীর গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

ঢালিউড চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে ঘিরে বিনোদনপাড়ায় নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি গ্রেপ্তার হওয়া

স্বামীর উদ্দেশে পূর্ণিমা: তুমি আমার মানসিক শান্তি

ঢালিউডের চিরসবুজ ও লাস্যময়ী অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার রূপ আর অভিনয়ের জাদুতে মুগ্ধ দর্শক মহল।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জিতলেন সিরাজগঞ্জের ব্যবসায়ী আবুল হাসেম

ওসির নাম-ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান পুলিশের

জিম্বাবুয়ের উদ্দেশে শেষ ধাপে দেশ ছাড়লেন অমিত-হৃদয়রা

আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডেও অভিন্ন প্রশ্নপত্র: শিক্ষামন্ত্রী

তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক

২৮ জুন ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন শুরু, পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

ছেলে হত্যার বর্ণনা দিয়ে নানক-তাপসদের শাস্তি চাইলেন শহীদ ফাইয়াজের বাবা

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে ডিসি-এসপিদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক

জলবায়ুর পরিবর্তনই কি ঘন ঘন ডেকে আনছে এল নিনো!

বিরোধীদলের কর্মকাণ্ডে ‘ফ্যাসিবাদী মানসিকতার’ প্রতিফলন দেখছেন রিজভী

রেকর্ড পরিমাণ তাপদাহে বিপর্যস্ত ইউরোপ, ১৬ শহরে রেড এলার্ট জারি

যুক্তরাষ্ট্রে ‘অভিবাসন বন্দিশালায়’ হামলা: মূল হোতাকে ১০০ বছরের কারাদণ্ড

জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

শিশু হেমাটোলজি সোসাইটির সভাপতি আফিকুল, সম্পাদক কিবরিয়া

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে তারেক রহমান

পেনশন ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা চালু করছে সরকার

আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে

গুলশানে রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি