ই-পেপার শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

মরক্কোর বিদায়ে গ্যালারিতে কান্নায় ভেঙে পড়লেন নোরা ফাতেহি

আমার বার্তা অনলাইন:
১১ জুলাই ২০২৬, ১১:১৮

ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরুর পর থেকেই সামাজিকমাধ্যমে মরক্কোর প্রতি নিজের সমর্থনের কথা বারবার জানিয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। তবে প্রিয় দলের বিশ্বকাপ যাত্রা শেষ হওয়ার মুহূর্তে আর আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকে মরক্কো বিদায় নেওয়ার পর গ্যালারিতে কান্নায় ভেঙে পড়েন নোরা। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চোখের জল মুছছেন তিনি। পাশে থাকা এক বন্ধু তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

মরক্কোর লাল জার্সি গায়ে পুরো ম্যাচজুড়ে গ্যালারি থেকে দলকে সমর্থন দেন এই অভিনেত্রী। স্টেডিয়ামে পৌঁছাতেও তাকে ভোগান্তির মুখে পড়তে হয়। বস্টনের পথে তীব্র যানজটে আটকে গেলে শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে বেশ কিছুটা পথ হেঁটেই স্টেডিয়ামে পৌঁছান। তবুও খেলা শুরুর আগেই গ্যালারিতে নিজের আসনে বসতে সক্ষম হন।

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে আলোচনায় ছিল মরক্কো। শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে লড়াই করে কোয়ার্টার-ফাইনালে ওঠা দলটি শেষ পর্যন্ত ফ্রান্সের বিপক্ষে আর চমক দেখাতে পারেনি। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলে ২-০ ব্যবধানে হেরে শেষ হয় তাদের স্বপ্নযাত্রা। পরাজয়ের পরও মরক্কো দলের প্রতি নিজের গর্বের কথা প্রকাশ করেন নোরা। বিশেষ করে অধিনায়ক আশরাফ হাকিমিসহ পুরো দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেন তিনি।

উল্লেখ্য, গত এক বছর ধরে আশরাফ হাকিমি ও নোরা ফাতেহির সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় গুঞ্জন শোনা গেলেও এ বিষয়ে এখন পর্যন্ত দুজনের কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

আমার বার্তা /জেএইচ

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র: চার বছর পর মুখ খুললেন পরীমনি

চার বছর আগে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়ার ঘটনা নিয়ে মুখ খুলেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। তার

চলচ্চিত্র অনুদান কমিটিতে অভিনেত্রী মুক্তি

সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাইয়ের কার্যক্রমের অংশ হিসেবে পুনর্গঠিত হলো ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’। ১১ সদস্যের

"নায়ক নায়িকাদের পিছনে ফেলে সবার দৃষ্টিতে টুনটুনি "

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ও শপথ অনুষ্ঠান শেষ হয়েছে। প্রতিবছরের মতো এবারও নির্বাচন ঘিরে

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি: শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল নতুন কমিটি

নির্বাচনের প্রায় এক সপ্তাহ পর শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব নিলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৭ দেশের জন্য নতুন ভিসা সুবিধা চালু সৌদি আরবের

ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

উষ্ণতম জুন গেল ইউরোপে, সমুদ্রেও রেকর্ড তাপমাত্রা

বিশ্ব অর্থনীতিতে মন্দার মাঝে আশার আলো দেখাচ্ছে এআই

বাংলাদেশ ও মালদ্বীপ বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশন

শাহজালালের মাজারের দানবাক্স দ্বিতীয় বারের মতো খোলা হবে আজ

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

পাহাড়ধসে বান্দরবানের সড়কে ব্যাপক ক্ষতি, যোগাযোগ সচলে মাঠে সেনাবাহিনী

ঢাকা মেডিক্যালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চীনে সক্রিয় ফল্ট লাইনে মেগা বাঁধ, বিশেষজ্ঞরা বলছেন ‘টাইম বোমা’

আমি মরে গেলে ইরানের ওপর এত বোমা ফেলবে যা তারা আগে দেখেনি: ট্রাম্প

উন্নত জাতি গঠনের পূর্বশর্ত হলো সুস্থ জনগোষ্ঠী: প্রধানমন্ত্রী

হরমুজে হামলা বন্ধে ইরানের প্রকাশ্য প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র

বিজিবি-গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ বিএসএফের ৩ জনকে পুশইনের চেষ্টা

ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতা ও ভূমিধসের শঙ্কা

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

'ওয়ান ইন অল' স্লোগানে গজারিয়ায় ন্যাচার লাউঞ্জের শুভ উদ্বোধন

শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন

ম্যাচ শেষের আগেই কেন কোর্তোয়াকে তুলে নিয়েছিল বেলজিয়াম?