ই-পেপার মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আবেগঘন ইয়ামি

আমার বার্তা অনলাইন:
২১ জুলাই ২০২৬, ১১:০২

কঠোর পরিশ্রম আর অধ্যবসায় কখনো বৃথা যায় না তারই প্রমাণ মিলল বিনোদন জগতের অন্যতম সেরা সম্মাননা ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে। ২০২৪ সালের রাজনৈতিক-অ্যাকশন ধারার আলোচিত চলচ্চিত্র ‘আর্টিকেল ৩৭০’-এর ঝুলিতে এসেছে জোড়া সাফল্য।

ছবিটি ‘সেরা ফিচার ফিল্ম’ ক্যাটাগরিতে পুরস্কৃত হওয়ার পাশাপাশি নামভূমিকায় দুর্দান্ত অভিনয়ের সুবাদে ‘সেরা অভিনেত্রী’র মুকুট উঠেছে ইয়ামি গৌতমের মাথায়। ক্যারিয়ারের এই পরম প্রাপ্তির পর আবেগ সামলাতে না পেরে ভক্ত ও জুরি বোর্ডের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি বার্তা শেয়ার করেছেন এই অভিনেত্রী।

দীর্ঘ ১৪ বছরের অভিনয় জীবনের নানা চড়াই-উতরাই ও স্মৃতির কথা উল্লেখ করে ইয়ামি তার বার্তায় লেখেন, ‘প্রতিটি যাত্রায় এমন একটি মুহূর্ত আসে যা আপনাকে মনে করিয়ে দেয় যে কেন আপনি কখনো হাল ছেড়ে দেননি। আজ আমার জন্য সেই বিশেষ মুহূর্ত। আর্টিকেল ৩৭০ ছবির জন্য জাতীয় পুরস্কার পাওয়া এমন এক সম্মান যা আমি সারাজীবন মনে রাখব।’

কাজের প্রতি একনিষ্ঠ থাকার বিষয়টি মনে করিয়ে দিয়ে তিনি আরও যোগ করেন, ‘গত ১৪ বছর ধরে আমি কেবল আমার কাজের প্রতি সৎ থাকার চেষ্টা করেছি এবং চেয়েছি আমার অভিনয়ই যেন কথা বলে। এই সম্মানটি আশা, অধ্যবসায় এবং সিনেমার প্রতি আমার অটল ভালোবাসার এক চূড়ান্ত রূপ। এটি এমন একটি স্বপ্ন যা আমি বহু বছর ধরে আমার হৃদয়ে বহন করে আসছি এবং আজ আমি অত্যন্ত কৃতজ্ঞতা ও নম্রতার সঙ্গে তা গ্রহণ করছি।’

ইয়ামি আরও বলেন, ‘এই ছবি আমার কাছে আর পাঁচটা সিনেমার মতো ছিল না। এই গল্পের উপর আমার গভীর বিশ্বাস ছিল। যেহেতু এটি আমাদের নিজস্ব প্রোডাকশনের ছবি, তাই এই স্বীকৃতি আমার কাছে আরও বেশি আবেগপূর্ণ এবং ব্যক্তিগত। সেটের প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি দিন আমাদের একটিই উদ্দেশ্য ছিল সততার সঙ্গে এই গল্পটি ফুটিয়ে তোলা।’

উল্লেখ্য, ‘আর্টিকেল ৩৭০’ ছবিটি ইয়ামির স্বামী ও প্রযোজক-পরিচালক আদিত্য ধরের নিজস্ব ব্যানার থেকে তৈরি। এ কারণে এই প্রাপ্তি তার কাছে কেবল পেশাগত অর্জন নয়, বরং ঘরের কাজের এক বিশেষ আবেগীয় অংশ।

দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা

  ভারতের রাজধানী দিল্লিজুড়ে চলছে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন। এরমধ্যে এই অন্দোলন আরও জোরালো হয়ে ওঠেছে।

বিশ্বকাপ ফাইনালের শোয়ে পারিশ্রমিক পাননি বিটিএস-শাকিরা-ম্যাডোনারা!

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের বহুল আলোচিত হাফটাইম শোতে গান পরিবেশন করেছিলেন বিটিএস, শাকিরা, ম্যাডোনা ও

ভারতে আন্দোলন ঘিরে অভিনেত্রী স্বরার স্বামী গ্রেপ্তার, বলিউডের নিন্দা

ভারতের ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ও

শাকিব খানের নতুন সিনেমা ‘নিঃস্ব’

‘বরবাদ’ সিনেমার অভূতপূর্ব সাফল্যের পর আবার নতুন কাজ নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরের বিষয় দুদকের কাছে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

এমপি গাজী নজরুলের ঘটনায় ‘তথ্য-উপাত্ত’ নিয়ে ব্যবস্থা নেবে জামায়াত

প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি এসেছে: প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

বগুড়ায় পুকুরে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু

জিয়া হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

বিমসটেকে ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হ‌য়ে‌ছে: মহাসচিব

এবার মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ

শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল অ্যাসোসিয়েশনের অভিষেক

সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০০৮: স্বাস্থ্য অধিদপ্তর

বিমানের টিকিটে ছাড় ছাড়াও যেসব সুবিধা পাবেন প্রবাসী কার্ডধারীরা

বন্যার্তদের পাশে বাকৃবির চট্টলা সমিতি, ৮০ পরিবার পেল নগদ সহায়তা

নাইজেরিয়া-মরক্কো গ্যাস পাইপলাইন উদ্যোগকে ইকোওয়াস সদস্য রাষ্ট্রসমূহের অনুমোদন

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ