ই-পেপার বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

১০০ মিলিয়ন ছাড়িয়ে 'যে পাখি ঘর বোঝেনা'

আমার বার্তা অনলাইন:
২৯ জুলাই ২০২৬, ১৪:৪৬
গায়ক ধ্রুব গুহ ও 'যে পাখি ঘর বোঝে না' গানের পোস্টার

১১ বছর আগের কথা। ২০১৫ সালের জুলাইতে প্রকাশিত হলো ধ্রুব গুহর কণ্ঠে ‘যে পাখি ঘর বোঝে না’। অল্প সময়ের মধ্যেই শ্রোতাদের মনে জায়গা করে নেয় গানটি। দেশের নানা অঞ্চলে ছড়িয়ে যায় সে গান। কথা, সুরের পাশাপাশি গানের ভিডিওটিতে আলাদা মুগ্ধতা খুঁজে পায় দর্শক।

সেই শ্রোতানন্দিত গান এবার নতুন মাইলফলক অতিক্রম করল। ইউটিউবে ‘সিনেআর্ট’-এর চ্যানেলে এর ভিউ ছাড়িয়েছে ১০০ মিলিয়ন তথা ১০ কোটি। সময়ের ব্যবধানে যে গানটির আবেদন ফুরিয়ে যায়নি, এই মাইলফলক যেন তারই প্রমাণ।

‘যে পাখি ঘর বোঝে না’র কথা ও সুর করেছেন প্লাবন কোরেশি। সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। আবেগঘন কথামালা, হৃদয়ছোঁয়া সুর এবং ধ্রুব গুহর কণ্ঠের মেলবন্ধন গানটিকে সময়ের সীমানা পেরিয়ে জনপ্রিয়তার চূড়ায় পৌঁছে দিয়েছে।

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। এতে অভিনয় করেছেন তারেক ও তারিন। পাশাপাশি ভিডিওতে ধ্রুব গুহর উপস্থিতিও দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ তৈরি করেছিল।

১০০ মিলিয়ন ভিউয়ের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে ধ্রুব গুহ বলেন, ‘এটি আমার সংগীতজীবনের অন্যতম আনন্দের মুহূর্ত। একটি গান যখন বছরের পর বছর ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকে, তার চেয়ে বড় প্রাপ্তি একজন শিল্পীর জন্য আর কিছু হতে পারে না। এই ভালোবাসার জন্য আমি দেশের এবং বিশ্বের সব বাংলা ভাষাভাষী শ্রোতা-দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাদের ভালোবাসা, সমর্থন ও অনুপ্রেরণাই আমাকে নতুন গান করার সাহস জোগায়। এই অর্জন শুধু আমার নয়, গানটির সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের।’

প্রসঙ্গত, ২০১৫ সালের জানুয়ারিতে ‘শুধু তোমার জন্য’ গান দিয়ে আলোচনায় আসেন ধ্রুব গুহ। অনন্য কথা-সুরের সেই গানে মুগ্ধতা খুঁজে পায় শ্রোতারা। এরপর ‘যে পাখি ঘর বোঝে না’ দিয়ে তিনি সংগীতে পাকা অবস্থান করে নেন। অতঃপর নিজের প্রতিষ্ঠান ‘ধ্রুব মিউজিক স্টেশন’ গড়ে তোলেন। সে প্রতিষ্ঠান থেকে দেশের দর্শক-শ্রোতারা পেয়েছে বহু জনপ্রিয় গান ও নাটক।

আমার বার্তা/এমই

সাকিব আল হাসানকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

পথচলার প্রায় শুরু থেকেই বরাবরই আলোচনায় থাকেন পরীমনি। তবে সেই আলোচনা তার অভিনীত সিনেমা নয়,

স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া, দিলেন একের পর এক বিস্ফোরক তথ্য

মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর করা বিভিন্ন অভিযোগ ও আলোচনায় নিজের নাম জড়িয়ে পড়ায় মুখ

বাংলাদেশে থাকতে পেরে, গাইতে পেরে আমি গর্বিত: রুনা লায়লা

ছয় দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার। অবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একক কনসার্ট করলেন রুনা লায়লা। শুক্রবার

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই: মাহিরা খান

সামাজিক মাধ্যমে তাদের পারস্পরিক প্রশংসা কিংবা সহমর্মিতার ছবি দেখে ভক্তদের মনে হতেই পারে পাকিস্তানি বিনোদন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর থেকে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নেওয়া হচ্ছে চট্টগ্রামে

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে বিদেশি লেনদেন সেবা দিতে পারবে ব্যাংক

সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী

দক্ষ প্ল্যাটফর্ম তৈরিতে সিআইইউ, হেল্প ইউনিভার্সিটি ও ইউসেপ-একসঙ্গে কাজ করবে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৭৫: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নি‌তে ব্রুনাইকে অনু‌রোধ

শাপলা চত্বর মামলা: গ্রেপ্তার না হলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৬ উপলক্ষে এনএসডিএ’র আলোচনা সভা অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও নির্বাহী কমিটির সদস্য হলেন প্রতিমন্ত্রী ইশরাক

কাটছে না গ্যাস সংকট, রান্নায় বিদ্যুৎ ব্যবহারে বাড়তি খরচের বোঝা

আওয়ামীপন্থি নীল দল নিষিদ্ধে কমিটি, শাস্তির মুখে জুলাইবিরোধী শিক্ষকরাও

জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

সার্ক সক্রিয় করতে বাংলাদেশ-নেপাল একমত, জোরদার হচ্ছে সংসদীয় কূটনীতি

লজিস্টিকস খাতে দেশীয় বিনিয়োগ সুরক্ষায় নীতিমালা প্রয়োজন: ফজলে হুদা

সেই তাহসিনকে ডেকে নিলেন প্রধানমন্ত্রী, দিলেন বিশেষ উপহার

এবার হত্যাচেষ্টা মামলায় কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন

লেক পুনরুদ্ধার ও সৌন্দর্য ফিরিয়ে আনায় সরকারের সর্বোচ্চ গুরুত্ব: গৃহায়ন প্রতিমন্ত্রী

আমার সম্পর্কে কমিশনারকে জিজ্ঞেস করেন বলা সেই ডেভিড ইমন গ্রেপ্তার

জুলাই ব্যক্তিগত বা রাজনৈতিক গোষ্ঠীর নয়, জাতির অর্জন: সেতুমন্ত্রী

স্থানীয় নির্বাচনে এমপিও শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ চায় জামায়াত