ই-পেপার বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

দলের ইনজুরি দুশ্চিন্তার পরও অস্ট্রেলিয়ায় ভালো কিছুর প্রত্যাশায় নান্নু

আমার বার্তা অনলাইন:
২৯ জুলাই ২০২৬, ১০:৩২

অস্ট্রেলিয়া সফরের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। ইনজুরির কারণে দলের নিয়মিত দুই পেসার নাহিদ রানা, শরিফুল ইসলাম এবং অভিজ্ঞ ব্যাটার লিটন দাস নেই প্রথম টেস্টে। ফলে ডারউইনে স্বাগতিকদের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে টাইগারদের।

দলের এই চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেও আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মিনহাজুল আবেদিন নান্নু। তার বিশ্বাস, পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ কাজে লাগাতে পারলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে সক্ষম হবে বাংলাদেশ।

তিনি বলেন, ‘দলে বেশ কয়েকটি ইনজুরি কনসার্ন আছে। সবকিছু মিলিয়ে আমরা চাইব ভালো ক্রিকেট খেলতে।’

সফরের শুরুতেই প্রস্তুতি ম্যাচ ও অনুশীলন সেশনকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে নান্নু বলেন, ‘তবে আগাম বলা কঠিন, দল কেমন করবে। যেহেতু সেখানে একটি প্রস্তুতি ম্যাচ আছে, প্রস্তুতির জন্য কিছু সময় আছে, অনুশীলন সেশনও রয়েছে। তাই আমি আশা করি, যদিও এটা চ্যালেঞ্জিং, তারপরও আমরা যেন প্রতিদিন ভালো ক্রিকেট খেলতে পারি।’

অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে দায়িত্বশীল ব্যাটিংয়ের ওপর জোর দিচ্ছেন সাবেক এই প্রধান নির্বাচক। তার ভাষায়, ‘অস্ট্রেলিয়ার পেস বোলিং হোক কিংবা স্পিন আক্রমণ, সবকিছুই বিশ্বসেরা। সেই হিসাবে আমাদের ব্যাটারদের অনেক দায়িত্ব নিয়ে খেলতে হবে।’

দলগত পারফরম্যান্সের বিকল্প নেই বলেও মনে করেন তিনি। নান্নু বলেন, ‘একই সঙ্গে টোটাল টিম পারফরম্যান্সও খুব গুরুত্বপূর্ণ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই ভালো করতে হবে। শুধু একটি দিক নিয়ে ভাবলে হবে না। আমার মনে হয়, এই চ্যালেঞ্জ গ্রহণ করে ভালো ক্রিকেট খেলার জন্য প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রতিটি খেলোয়াড়কে নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।’

ডারউইনে সিরিজের প্রথম টেস্ট শুরু ১৩ আগস্ট। ২২ আগস্ট থেকে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে সাউথ ম্যাকায়ে।

আমি শুধু ফ্রান্সকেই চেয়েছিলাম: জাতীয় দলের দায়িত্বে জিদান

অবশেষে আনুষ্ঠানিকভাবে ফ্রান্স জাতীয় দলের প্রধান কোচ হলেন জিনেদিন জিদান। মঙ্গলবার ফরাসি ফুটবল ফেডারেশন এই

চোটের অবস্থা বুঝতে পার্থে যাচ্ছেন তাসকিন ও নাহিদ রানা

চিকিৎসা ও সার্বিক শরীর পরীক্ষার (মেডিকেল অ্যাসেসমেন্ট) জন্য মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়ার পার্থের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’ এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের

নতুন কুঁড়ি স্পোর্টস: ফুটবলে বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে ফুটবল ইভেন্টের বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট অঞ্চল। বালিকা বিভাগে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকে একযোগে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের হামলায় নিহত ৮ জন

আজাদ কাশ্মীরে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই দিনে নিহত ৩০

২৯ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম

দলের ইনজুরি দুশ্চিন্তার পরও অস্ট্রেলিয়ায় ভালো কিছুর প্রত্যাশায় নান্নু

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকার ফান্ড গঠন করলেন প্রধানমন্ত্রী: ফখরুল

এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ

গভীর রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

জাপানে শক্তিশালী ভূমিকম্প: ১৩ জনের মরদেহ উদ্ধার

বিশ্ব বাঘ দিবস: বিলুপ্তির ঝুঁকি কাটিয়ে বাড়ছে রয়েল বেঙ্গল টাইগার

সংশোধিত তামাক আইন বাস্তবায়নে দ্রুত বিধিমালার দাবি

টঙ্গী-কালীগঞ্জ সড়কের পাশে ময়লার ভাগাড়  দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী, শিক্ষার্থী ও যাত্রীরা; দ্রুত অপসারণের দাবি

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা আমাদের শত্রু: তথ্যমন্ত্রী

প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মেট্রোরেলসহ গণপরিবহনে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জাপান

টিকিট কালোবাজারি-মাদক দমনে কমলাপুর স্টেশনে রেল-র‍্যাবের যৌথ অভিযান

মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান. তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

দুই মাসে ২৫টি পুশইন প্রতিহত করেছে উত্তর-পূর্ব রিজিয়ন বিজিবি: কমাণ্ডার