ই-পেপার রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

মধুবালার বায়োপিকে নতুন চমক সারা অর্জুন

আমার বার্তা অনলাইন:
২৩ আগস্ট ২০২৬, ১০:৩১

কিংবদন্তি অভিনেত্রী মধুবালার বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন সারা অর্জুন। সম্প্রতি এই খবরে নতুন করে আলোচনায় এসেছেন এই গ্ল্যামারকন্যা। আদিত্য ধরের ‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয়ের পর থেকেই বলিউডে তাকে নিয়ে চর্চা বাড়ছিল।

বিনোদন জগতে সারার পথচলা দীর্ঘদিনের। মাত্র ছয় বছর বয়সে তামিল সিনেমা ‘দেবিয়া থিরুমাগাল’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এরপর একে একে তামিল, তেলেগু ও হিন্দি-তিন ইন্ডাস্ট্রিতেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। রূপালী পর্দার অমর নায়িকা মধুবালার চরিত্রে এই তরুণ অভিনেত্রীর অভিনয় ক্যারিয়ারকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

সঞ্জয় লীলা বানসালি মধুবালার জীবন নিয়ে বায়োপিকের কাজে হাত দেবেন। মিড-ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাভ অ্যান্ড ওয়ার-এর কাজ শেষ করেই মধুবালার বায়োপিকের শুটিং শুরু করবেন সঞ্জয় লীলা বানসালি।

প্রতিবেদন অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে মুম্বাইয়ের গোড়েগাঁওয়ের রয়্যাল পামসে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা। বর্তমানে একই জায়গায় লাভ অ্যান্ড ওয়ার-এর শেষ গানের শুটিং করছেন বানসালি। আগামী সপ্তাহেই সেই কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

মধুবালার বায়োপিক পরিচালনা করবেন নির্মাতা জসমিত কে. রিন। প্রতিবেদন অনুযায়ী, সারা অর্জুন ইতোমধ্যে চরিত্রটির জন্য প্রস্তুতি শুরু করেছেন। মধুবালার ব্যক্তিত্ব, অঙ্গভঙ্গি এবং তিনি যে সময় ও পরিবেশে বেড়ে উঠেছিলেন, সেসব বিষয় পর্দায় ফুটিয়ে তুলতে চান জসমিত।

১৮ জুন ২০০৫ সালে জন্মগ্রহণ করেন সারা অর্জুন। তিনি অভিনেতা রাজ অর্জুনের মেয়ে। মাত্র ১৮ মাস বয়সে তিনি টেলিভিশন বিজ্ঞাপনে কাজ শুরু করেন। পাঁচ বছর বয়সেই তিনি ভারতের অন্যতম পরিচিত শিশুশিল্পী হয়ে ওঠেন। এ সময়ে তিনি শতাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন।

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

একটা সময় নাটকে নিয়মিত ছিলেন শার্লিন ফারজানা। সাবলীল অভিনয়ে দর্শকের ভালোবাসাও পেয়েছিলেন। তবে ব্যক্তিগত কারণে

‘শিকারি’তে নতুন রূপে মৌ খান

ঢালিউডের পরিচিত মুখ মৌ খান এবার নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে যাচ্ছেন। বড়পর্দায় বাণিজ্যিক ঘরানার সিনেমায়

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা

অভিনেত্রী, মডেল ও ভ্লগার রুকাইয়া জাহান চমক এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা

স্লিভলেসে ক্যামেরাবন্দি স্পর্শিয়া, নেটমাধ্যমে হুলুস্থুল

রীতিমতো নেটিজেনদের চোখ আটকে দিয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। রোদমাখা এক বিকেলে নিজেকে ক্যামেরাবন্দি করেছিলেন। আর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধতার বৈধতা দাবিতে বানানীর সড়কে স্লিপার বাসের মালিকরা

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতিসহ চারজনকে হত্যা

যুক্তরাষ্ট্র : মাঝ আকাশে ল্যাপটপে আগুন, ফ্লাইটের ৫ যাত্রী আহত

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নৌ ও বিমানবাহিনীর অবদান স্মরণ প্রধানমন্ত্রীর

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান

আইসিসি থেকে বড় সুখবর, টেস্টে ইতিহাসের সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

মাকে হত্যার পর দুই সন্তানকে ঘরে তালা দিয়ে চলে গেলেন বাবা

অস্ট্রেলিয়ায় আসার জন্য ২৩ বছর অপেক্ষা করতে চান না শান্ত

সংগঠনের ত্রুটিবিচ্যুতি দূর করে তা মেরামতে কাজ করব: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে

রাজনৈতিক নয়, পদোন্নতিতে যোগ্যতাকে প্রাধান্যের নির্দেশ প্রধানমন্ত্রীর

কোরআন ও হাদিসে অন্যকে ক্ষমা করার গুরুত্ব

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইতিহাসে প্রথমবার এমন লজ্জায় পড়ল বাংলাদেশ

তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ন্ত্রণ নয়, রেগুলেট করা : তথ্যমন্ত্রী

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার

ট্রাম্পের শুল্ককে ‘হামলা’ বলে কানাডার পাল্টা জবাবের ঘোষণা

দুই দিনেই ইনিংসে হার বাংলাদেশের, সমতায় সিরিজ শেষ করল অস্ট্রেলিয়া

অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ