ই-পেপার শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

প্রথম ক্রাশ কে জানালেন পরীমনি

মোঃ আবু সাঈদ
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯

অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব থাকেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। নিজের ভালোবাসা ও অনুভূতির কথা তার ভক্ত-অনুরাগীদের মাঝে সবসময় উজাড় করে দেন। নিজের জীবনের যা কিছু ঘটনা-রটনা কোনো কিছুই আড়াল করেন না তিনি।

পরীমনির জীবনের ‘প্রথম প্রেম’ কিংবা প্রিয় ক্রাশ কে, তা নিয়ে নেটদুনিয়ায় সবসময় আলোচনায় থাকে নেটিজেনসহ তার ভক্ত-অনুরাগীরা। আর এ নিয়ে ভক্ত-অনুরাগীদের জানার আগ্রহ কম নয়। পর্দায় নিয়মিত কাজের পাশাপাশি নেটদুনিয়ায় নিজের ভালোলাগার মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন পরীমনি। যদিও বছর কয়েক আগে এ নিয়ে নীরবতা ভেঙেছিলেন অভিনেত্রী। সেই ধারা এখনো বজায় রেখেছেন তিনি।

পরীমনির একাধিক প্রেম ও বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশের মাঝে আলোচনা-সমালোচনার অন্ত নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের ‘প্রথম সবকিছু’ নিয়ে কথা বলেন তিনি। প্রথম ক্রাশ, প্রথম প্রেম, প্রথম আয়, প্রথম ছবি মুক্তি পাওয়ার অনুভূতিসহ নানা বিষয় জিজ্ঞাসা করা হয় তাকে। প্রথম ক্রাশ কে, জবাবে পরীমনি বলেছিলেন— ‘ক্রাশ! রনিত রায়।’ অর্থাৎ ‘আদালত’ সিরিজের ‘কেডি পাঠক’ হিসেবে পরিচিত সেই অভিনেতার নামটাই বলেছিলেন অভিনেত্রী।

এবার সামাজিক মাধ্যমে সেই প্রথম প্রেমের মানুষের একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন পরীমনি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ফেসবুক পেজে ভারতের জনপ্রিয় অভিনেতা, কেডি পাঠকখ্যাত রনিত রায়ের একটি ভিডিও শেয়ার করে নেন তিনি। সেই ভিডিওতে রনিত রায়কে গভীর মগ্নে বাঁশি বাজাতে দেখা যায়। শুধু তাই নয়, কেডি পাঠক ভিডিও প্রকাশ করে লিখেছেন- ‘যাদের ছাড়া আপনি বাঁচতে পারবেন না, তাদেরকেই আপনি তৈরি করছেন- আপনাকে ছাড়া বাঁচতে শেখার জন্য।’

প্রথম ভালোবাসার মানুষের একদিকে বাঁশির সুর, অন্যদিকে জীবনমুখী আবেগঘন একটি ক্যাপশন পরীমনির মনকে আকৃষ্ট করেছে, তা বলাই বাহুল্য। তাই হয়তো ভিডিওটি নিজের ওয়ালে শেয়ার করে ক্যাপশনে রনিত রায়ের নাম লিখে পাশে একটি লাল ভালোবাসার ইমোজি জুড়ে দেন অভিনেত্রী।

জন্মদিনে সালমান শাহকে স্মরণ, ‘মিথ্যা অপবাদ’ না ছড়ানোর আহ্বান শাবনূরের

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সালমান শাহ-শাবনূর জুটির জনপ্রিয়তা এখনও অমলিন। নব্বইয়ের দশকের সেই সোনালী জুটি দর্শকমনে

জন্মবার্ষিকীতে মুক্তি পাচ্ছে সালমান শাহকে নিয়ে তৈরি স্বল্পদৈর্ঘ্য

চিত্রনায়ক সালমান শাহর ৫৫তম জন্মবার্ষিকী আজ। বেঁচে থাকলে আজ ৫৬ বছরে পা দিতেন তিনি। ১৯৯৬

নগ্ন বিজ্ঞাপন নিয়ে বিতর্ক, দুই লাখের বেশি ফলোয়ার হারালেন সিডনি সুইনি

খেলাধুলাভিত্তিক বেটিং অ্যাপ 'নভিগ'-এর একটি বিজ্ঞাপনে নগ্ন অবস্থায় অংশ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন হলিউডের

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)।  বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন জারি

হংকং থেকে হারিয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ, চীনের হাতে যাওয়ার শঙ্কা

মমতার সমর্থনের পরপরই গ্রেপ্তার কংগ্রেসপ্রার্থী, রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে

ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন

সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ, ৬৪ জেলায় শতভাগ বরাদ্দ পাবে কৃষকরা

সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে

আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে

খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

কিছু মানুষ ফুটবলের বাস্তবতা বুঝেন না: সমর্থকদের উদ্দেশে ডুলি

তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা: আদালতে মমতা

সুনামগঞ্জে ৩ শিশু হত্যা, জুয়া-মাদকে আসক্ত ছিলেন বাবা

ফিফাকে ২৬ হাজার কোটি টাকা দেওয়ার চিঠি, বাংলাদেশ পাচ্ছে কত

জাতিসংঘে প্রথমবার ভাষণে যেসব বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী

মক্কায় হামলা নিয়ে জুমার খুতবায় যা বললেন মসজিদুল হারাম ও নববীর ইমাম

মিরাজের বিবর্ণ দিনে হেটমায়ারের সেঞ্চুরিও ব্যর্থ, গায়ানার বিদায়

হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

সৌদি আরবকে রক্ষায় যে কোনো পর্যায় পর্যন্ত যেতে প্রস্তুত পাকিস্তান

জাতিসংঘে আস্থা ফেরানোই মূল লক্ষ্য: সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান

অনুমতি ছাড়া কম্পিউটারে ঢুকেছিল জেমিনি