ই-পেপার শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

মক্কায় হামলা নিয়ে জুমার খুতবায় যা বললেন মসজিদুল হারাম ও নববীর ইমাম

আমার বার্তা অনলাইন:
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪

মক্কা নগরীকে লক্ষ্য করে হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের ইমাম। পবিত্র দুই মসজিদকে লক্ষ্য করে হামলাকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে তারা বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড ধর্মীয় ও মানবিক মূল্যবোধের পরিপন্থী। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার খুতবার সময় তারা এ মন্তব্য করেন।

মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ বান্দার বালিলাহ খুতবায় বলেন, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা এবং নিরপরাধ মানুষের জীবন সুরক্ষা কোনোভাবেই আপসের বিষয় নয়।

তিনি বলেন, মুসলমানদের পবিত্রতম স্থানগুলোতে আতঙ্ক সৃষ্টি এবং হুমকি দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত কর্মকাণ্ড পবিত্র স্থানগুলোর মর্যাদা লঙ্ঘন করে এবং নিরপরাধ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলে।

বান্দার বালিলাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর পবিত্র ঘর এবং তার রাসুলের মসজিদকে লক্ষ্যবস্তু বানানোর দুঃসাহস দেখায়, ইসলামের শিক্ষার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি অভিযোগ করেন, ধ্বংসাত্মক কর্মকাণ্ডের আড়াল হিসেবে হুতিরা ধর্মীয় স্লোগান ব্যবহার করছে।

তিনি বলেন, এসব হামলা পবিত্র দুই মসজিদের ভূমিকে আরও দৃঢ় করবে এবং সৌদি নেতৃত্ব ও জনগণের ঐক্য আরও শক্তিশালী করবে। সৌদি আরব মুসলমানদের কিবলা হিসেবে থাকবে এবং বিদ্বেষীদের ঘৃণা ও ষড়যন্ত্রকারীদের পরিকল্পনায় তা বিচলিত হবে না।

একইদিনে মদিনার মসজিদে নববীর ইমাম শায়খ আবদুল মুহসিন আল-কাসিম বলেন, মক্কা ও মদিনাকে হুমকির মুখে ফেলা হুতিদের হামলা এমন এক সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাবাহিকতা, যেখানে মুসলমানের রক্ত ঝরানোকে বৈধ মনে করা হয় এবং নিরাপদে বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়।

গত মঙ্গলবার সন্ধ্যায় মক্কার দক্ষিণে একটি হুতি ড্রোন সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করে ধ্বংস করার পর দুই পবিত্র মসজিদের ইমামরা এসব বক্তব্য দেন। ড্রোনটি পবিত্র নগরীর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়।

ইয়েমেনে বৈধ সরকারকে সমর্থনকারী জোট জানিয়েছে, ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ড্রোনটি ধ্বংস করা হয়। জোটটি ঘটনাটিকে মক্কা লক্ষ্য করে হুতিদের দ্বিতীয়বারের মতো হামলার চেষ্টা হিসেবে উল্লেখ করেছে। এর আগে ২০১৭ সালের জুলাইয়ে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।

সূত্র: সৌদি গেজেট

সিরাতচর্চা আমাদের আখেরাতের পুঁজি : মুফতি হুমায়ুন আইয়ুব

মুমিন মাত্রই তার জীবনের প্রতিটি মুহূর্ত অতিবাহিত হবে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসারে। এটা ঈমানেরও দাবি।

আত্মশুদ্ধির পথিক মুফতি সাঈদ আহমদ রহ.

আল্লামা মুফতি সাঈদ আহমদ রহ. ছিলেন একজন বরেণ্য মুফতি, যিনি মানুষকে শরিয়তের সঠিক দিকনির্দেশনা দেওয়ার

ইসলাম অনুসরণে ইতিবাচক হোন

আপনার প্রতিষ্ঠান এবং আপনার ধর্মপালকদের নিন্দা করবেন না, ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে থাকুন। দারুল

ডা. জাকির নায়েককে বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

বাংলাদেশের দাওয়াতি কাজের সিপাহসালার শায়খ আহমাদুল্লাহ ডা. জাকির নায়েককে বই উপহার দিয়েছেন। মালয়েশিয়ায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে

আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে

খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

কিছু মানুষ ফুটবলের বাস্তবতা বুঝেন না: সমর্থকদের উদ্দেশে ডুলি

তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা: আদালতে মমতা

সুনামগঞ্জে ৩ শিশু হত্যা, জুয়া-মাদকে আসক্ত ছিলেন বাবা

ফিফাকে ২৬ হাজার কোটি টাকা দেওয়ার চিঠি, বাংলাদেশ পাচ্ছে কত

জাতিসংঘে প্রথমবার ভাষণে যেসব বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী

মক্কায় হামলা নিয়ে জুমার খুতবায় যা বললেন মসজিদুল হারাম ও নববীর ইমাম

মিরাজের বিবর্ণ দিনে হেটমায়ারের সেঞ্চুরিও ব্যর্থ, গায়ানার বিদায়

হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

সৌদি আরবকে রক্ষায় যে কোনো পর্যায় পর্যন্ত যেতে প্রস্তুত পাকিস্তান

জাতিসংঘে আস্থা ফেরানোই মূল লক্ষ্য: সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান

অনুমতি ছাড়া কম্পিউটারে ঢুকেছিল জেমিনি

জ্যোতি পদত্যাগ করায় বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে যারা

জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: শফিকুর রহমান

তারেক রহমানকে ঠিক করতে হবে কীভাবে ক্ষমতা ছাড়বেন: নাহিদ ইসলাম

দ্রুততম গোলে কেইনের ইতিহাস, ওলিসের হ্যাটট্রিকে ৭ গোলে জিতল বায়ার্ন

ইউরোপের ক্রেতাদের অক্টোবরে ‘তেল দেবে না’ সৌদি আরামকো

সুনামগঞ্জে বিষপানে ৩ শিশুর মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক