ই-পেপার শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

গান পাগল মানুষ ওমর ফারুক

মোহাম্মদ তারেক
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১০

প্রশ্ন: আপনার সংগীত শিক্ষার শুরুটা কেমন ছিল?

ওমর ফারুক: আমার সংগীত শেখার শুরুটা সহজ ছিল না। একদিকে সামনে ছিল মেট্রিক পরীক্ষা, অন্যদিকে আমাদের পরিবারটি ছিল একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবার। বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন এবং যে পরিবারে গানের চর্চা করাটা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। এমন একটি কঠোর পরিস্থিতির মধ্যেই আমার মাথায় চেপে বসেছিল সংগীতের নেশা। অনেক প্রতিকূলতা ও বাধা পেরিয়ে আমাকে সংগীতের যাত্রা শুরু করতে হয়েছিল।

প্রশ্ন : আপনার এই সফলতার পিছে কার অবদান বেশি?

ওমর ফারুক: আজ আমি যে অবস্থানে পৌঁছেছি, তার জন্য সবার আগে মহান আল্লাহর কাছে সর্বোচ্চ শুকরিয়া, এরপর আমার গর্ভধারিণী জান্নাতবাসি মা। কারণ মা আমাকে সুযোগ করে দিয়েছিল বলেই আজকে আমি এই অবস্থানে আসতে পেরেছি। পর্যায়ক্রমে আমার সংগীত শিক্ষার ওস্তাদগান, স্কুল-কলেজের শিক্ষকগণ, আমার বন্ধুবান্ধব, অগণিত শ্রোতা-ভক্তদের ভালোবাসা ও সমর্থন অকপটে স্বীকার করব আমি। বিশেষ করে আমার ভক্তরাই আজকে আমার পরিচয় দেবার মূল শক্তি।

প্রশ্ন: আমরা যতটুকু জানি আপনি হিন্দি ভাষায় গান লিখেছেন এবং সূর করেছেন এটা কিভাবে সম্ভব ?

ওমর ফারুক : আসলে সঙ্গীত তো কোনো ভৌগোলিক সীমানা বা ভাষার গণ্ডিতে আটকে থাকে না, এটি অনুভূতির ভাষা।

আমি মনে করি, সুর আর শব্দের মেলবন্ধন যেখানেই হোক না কেন, যদি আপনার হৃদয়ে তা গভীরভাবে নাড়া দেয়, তবে ভাষা কোনো বাধা হতে পারে না।

আমি দীর্ঘদিন ধরে দেশ-বিদেশের বিভিন্ন স্টেজে পারফর্ম করার সুবাদে বহু হিন্দিভাষী শ্রোতা ও গুণী শিল্পীদের সান্নিধ্যে এসেছি।

হিন্দি গান ও সংস্কৃতির সাথে নিবিড় মেলামেশা এবং নিয়মিত চর্চার ফলে ভাষাটার সাথে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গেছে।

আর যখন আপনার ভেতর হিন্দি ভাষার শব্দ চয়ন এবং ভাবনার জায়গাটা স্পষ্ট হয়ে ওঠে, তখন মনের ভাবনাগুলো দিয়ে মৌলিক গান লেখাটা আর অসম্ভব থাকে না

প্রশ্ন: বর্তমান সঙ্গীত নিয়ে আপনার কি চিন্তা?

ওমর ফারুক : বর্তমান সময়ে এআই এর বদৌলতে আমাদের সঙ্গীত শিল্পে বেশ বড় ধরনের পরিবর্তন ও আধুনিকতার ছোঁয়া লেগেছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক। তবে এর পাশাপাশি আমাদের মূল সুর ও লোকসংগীতের শেকড়কে ধরে রাখাটা খুব জরুরি। প্রযুক্তি আমাদের অনেক সুযোগ করে দিয়েছে, এখন প্রয়োজন মৌলিক ও মানসম্মত গানের চর্চা বাড়ানো।

প্রশ্ন: সংগীতের পাশাপাশি আপনি আর কি করেন?

ওমর ফারুক : গানের জগত বা শিল্পচর্চার পাশাপাশি আমি একটি স্বনামধন্য গ্রুপ অব কোম্পানিতে নিয়মিত কর্পোরেট পেশার সাথে যুক্ত আছি।

বর্তমানে অতিথি এভিয়েশন অ্যান্ড ওভারসিজ লিমিটেড-এ সিনিয়র জিএম (জেনারেল ম্যানেজার) হিসেবে দায়িত্ব পালন করছি।

আমার এই কর্মক্ষেত্রে মূলত ভ্রমণ ও পর্যটন সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হয়।

প্রশ্ন : আপনি তো কর্পোরেট ব্যক্তিত্ব সংগীত জগতে এলেন কেন?

ওমর ফারুক : আসলে আমি বরাবরই সঙ্গীত জগতেরই মানুষ। গান আমার জীবনের নেশা এবং পেশা—দুটোই। সময়ের দাবি ও বাস্তবতার প্রয়োজনে হয়তো আজ আমাকে কর্পোরেট জগতের নানা দায়িত্ব সামলাতে হচ্ছে, কর্পোরেট ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছি; কিন্তু আমার মনন, সত্তা ও চেতনার পুরোটাই জুড়ে রয়েছে সঙ্গীত। পেশাগত ব্যস্ততা যতই থাকুক না কেন, সুরের এই ভুবন থেকে আমি কখনো দূরে সরে যাইনি, আর যাওয়াও সম্ভব নয়।

প্রশ্ন: আপনি কতগুলো ভাষায় গান করতে পারেন?

ওমর ফারুক : আমি প্রায় দশটি ভাষায় সাবলীল ভাবে গান করতে পারি। উল্লেখযোগ্য বাংলা, হিন্দি, উর্দু, আসাম, আরবি, তামিল, মালওয়ারি, নেপালি, মালয় ও ইংরেজি ।

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক মাধ্যমে প্রায়ই সরব থাকেন। ভক্তদের মাঝে ভাগ করে

আমি মানুষের গল্প বলতে চাই: স্পর্শিয়া

স্পর্শিয়া বলেন, আমি মানুষের গল্প বলতে চাই। কাল্পনিকের পাশাপাশি চাই বাস্তব চরিত্রে সমানভাবে কাজ করে

নতুন সিনেমায় আলিয়া ভাটের ‘আবেদনময়ী’ লুক নিয়ে তোলপাড়

আসছে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’। রোম্যান্টিক থ্রিলার ঘরানার গল্প নিয়ে তৈরি

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা যখন একের পর এক হিট সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আবু জাফর সূর্য আটক 

রেজা হাসানের অর্থনীতির বই তরুণদের পথ দেখাবে : মাসউদুল কাদির

আলহামরা: স্পেনে মুসলিম শাসনের নিরব সাক্ষী যে প্রাসাদ

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের নীতির কারণেই জ্বালানি সংকট: খাদ্য প্রতিমন্ত্রী

চকবাজারে অটুট অগ্নিঝুঁকি, প্রতিশ্রুতি বহু-বাস্তবায়ন শূন্য

পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর

মরক্কো ফিলিস্তিনিদের ঐতিহাসিক ও বৈধ অধিকার সুরক্ষাকারী সমাধানে কাজ করে যাবে

মরক্কোর সাহারার সার্বভৌমত্বে মরিশাস, বলিভিয়া, আর্মেনিয়া এবং যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব‍্যক্ত 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি হলেন অধ্যাপক লুৎফর রহমান

পুলিশের বিশৃঙ্খলায় শুধু বিভাগীয় ব্যবস্থা নয়, প্রয়োজনে মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী

নেপালের কাছে হেরেও এশিয়ান গেমসের কোয়ার্টারে আফগানিস্তান

ভেরিফিকেশনের নামে প্রাথমিকের শিক্ষক নিয়োগে বাদ, নীতিমালা চায় ছাত্রশিবির

ইসরায়েলের বিপক্ষে খেলতে চান না আয়ারল্যান্ডের নাইট

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত

টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ১৭

পারমিটের বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকলে আরোপ হতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা

নবায়নের পর দলিল লেখকদের সনদ ফেরত দেওয়ার নির্দেশ

আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

এবার দুর্গাপূজায় ভারতে যাচ্ছে না পদ্মার ইলিশ, বন্ধ থাকবে ভারতীয় ইলিশের আমদানিও