ই-পেপার মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

ন্যায্য সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের সক্ষমতা

বিশ্ব জনসংখ্যা দিবস
অনক আলী হোসেন সাহিদী:
০৭ জুলাই ২০২৫, ১৮:০৬

ন্যায্য সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের সক্ষমতা শীর্ষক আন্তর্জাতিক স্লোগানে পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। পরিবার পরিকল্পনা অধিদপ্তর এ স্লোগানের গুরুত্বকে ধারণ করে যথাযোগ্য মর্যাদা ও নানা অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর জাতীয় পর্যায়ে এ দিবসটি পালন ছাড়াও দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে নানা প্রচার প্রসার ও সচেতনমূলক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালনের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

বিশ্ব জনসংখ্যা দিবস সারাবিশ্বে ১১ই জুলাই পালিত হলেও ওই দিন শুক্রবার সরকারি ছুটি থাকায় ১৪ই জুলাই রোববার আনুষ্ঠানিকভাবে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হবে। তবে ১১ জুলাই থেকে বাংলাদেশ টেলিভিশন, রেডিও বাংলাদেশ সহ নানা মাধ্যমের প্রচারের মাধ্যমে দিবসটি পালনের সূচনা হবে।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তর জাতীয় পর্যায়ে একটি জনঃ গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করবে। এই আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী) অধ্যাপক ডাঃ মো. সায়েদুর রহমান। বিশেষ আলোচনায় অংশ নিবেন স্বাস্থ্য ও শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের সচিব ডাঃ মো. সারোয়ার বারী ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আশরাফী আহমদ এনডিসি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছেন।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর পরিচালক (আই ই এম) মো. তসলিম উদ্দিন খান এই প্রতিনিধির সাথে এক একান্ত আলোচনায় জানিয়েছেন বিশ্ব জনসংখ্যা দিবসের এবারের বিশ্বব্যাপী স্লোগান , "নায্য সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের সক্ষমতা পরিবার পরিকল্পনা অধিদপ্তর তারুণ্যের এসব ক্ষমতা গড়তে দীর্ঘদিন ধরে কাজ করছে। তিনি বলেন, ’একটি পছন্দের পরিবার গড়তে প্রয়োজন সততা, নিষ্ঠা, আন্তরিকতা, শ্রম ও পরিবারের প্রতিটি সদস্যের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, ধৈর্য, সহমর্মিতা ও সহনশীলতা। এসবের সমন্বয়ে আমরা একটি সুখী পরিবার গড়তে কাজ করছি।"

পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর কার্যক্রম অনুসন্ধান করে জানা যায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর মৌলিক কার্যক্রমের মধ্যে রয়েছে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, সমন্বয় পরিবীক্ষণ এবং প্রতিবেদন প্রণয়ন। এছাড়াও মা ও শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক কার্যক্রম। এছাড়া সঠিক সময়ে সন্তান ধারণের পরিকল্পনা এবং জন্মনিয়ন্ত্রণ ও অন্যান্য পদ্ধতির যথাযথ প্রয়োগ নিশ্চিত করায় এ কার্যক্রমের মূল্য লক্ষ্য। এ সফলতা অর্জনে জন সচেতনতা বৃদ্ধি, সর্বস্তরের গণমানুষের ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া, প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, উন্নয়ন সহযোগি সংস্থা তথা এনজিওদের সাথে সমন্বিত কার্যক্রম ও অবকাঠামো উন্নয়ন। এসব সামগ্রিক কাজ সফলভাবে বাস্তবায়নের মাধ্যমেই দেশব্যাপী জনসচেতনতার এক গণবিপ্লব শুরু হয়েছে। ফলে পরিবার পরিকল্পনা দেশের সকল পর্যায়ের মানুষের মধ্যে এক অতি প্রয়োজনীয় সিদ্ধান্ত বাস্তবায়ন বলে বিবেচিত হচ্ছে। ক্ষুদ্র নৃ গোষ্ঠী থেকে পাহাড়ি নানা ভাষা ও পেশার মানুষ আজ জানতে সক্ষম হয়েছে পরিকল্পিত পরিবার কেন প্রয়োজন।

বাংলাদেশে গতবছরের জুলাই বিপ্লবে যে তারুণ্যের জয় হয়েছে সেই জয়ের মশাল জ্বালিয়ে এবারে পালিত হচ্ছে, "নায্য সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের সক্ষমতা"

আমার বার্তা/এমই

কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা এবং ওষুধ নিশ্চিতের দাবি

দেশে অসংক্রামক রোগে মৃতের মধ্যে ৭১ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ, অথচ সরকারের স্বাস্থ্য বাজেটের

বিয়ের প্রথম বছরেই ইচ্ছার বাইরে গর্ভবতী ৭৩ শতাংশ নারী

বিয়ের মাধ্যমে নতুন জীবনের শুরু হলেও বাংলাদেশের হাজারো নারীর জন্য সেই জীবন শুরু হচ্ছে নিয়ন্ত্রণ,

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৭ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) পাঁচজনের

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

২০২৫–২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু