ই-পেপার শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

স্বতন্ত্র কাউন্সিলের দাবিতে আজও স্বাস্থ্য অধিদপ্তরের ফটক আটকে বিক্ষোভ

আমার বার্তা অনলাইন
০৯ জুলাই ২০২৫, ১৪:১৪

স্বতন্ত্র ইউনানী-আয়ুর্বেদিক কাউন্সিল গঠনের দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলনে রয়েছেন সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

তারা বলেন, যতদিন পর্যন্ত দাবি না মেনে না নেওয়া হবে, ততদিন লাগাতার কর্মসূচি চালিয়ে যাবো। তবুও দাবি পূরণ ছাড়া ঘরে ফিরে যাব না।

বুধবার (৯ জুলাই) সকাল ১১টা থেকে তারা রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের সেবা ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি শুরু করেন।

এর আগে সকাল ১০টা থেকেই আন্দোলনকারীরা অধিদপ্তর প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন।

এ সময় শিক্ষার্থীরা ‘এক দফা এক দাবি- স্বতন্ত্র কাউন্সিল চাই’, ‘অবৈধ চিঠি বাতিল করো’, ‘ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসক মানে গৌরব, দালাল সিন্ডিকেট মানে লজ্জা’ সহ নানা স্লোগান দেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তৃতীয় দিনেও দাবির প্রতি সরকারের নির্লিপ্ততা তাদের হতাশ করেছে।

এদিকে আন্দোলন আরও সুসংহত হচ্ছে এবং নতুন ব্যাচের শিক্ষার্থীরাও এতে যুক্ত হচ্ছেন।

মো. শহীদুজ্জামান সুমন নামক এক শিক্ষার্থী বলেন, প্রথম দিন আমরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, এরপর গতকাল এবং আজ মিলিয়ে তিন দিন ধরে আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি, অথচ একজন সচিব বা ডিজি পর্যন্ত এসে কথা বলার প্রয়োজন মনে করেননি। আমাদের আন্দোলন অবজ্ঞা করলে আমরা এর গতি আরও বাড়াব। এটা শুধু রেজিস্ট্রেশনের প্রশ্ন নয়, এটা সম্মানের প্রশ্ন।

তিনি বলেন, আমরা সরকারকে সময় দিয়েছি। আলোচনার সুযোগ রেখেছি। কিন্তু তার মানে এই নয়, আমাদের ধৈর্যের পরীক্ষা চলবে অনির্দিষ্টকাল। স্বাস্থ্য খাতের অবিচ্ছেদ্য অংশ হয়েও আমাদের অবহেলার শিকার হতে হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না।

আনিকা তাবাসসুম নামক আরেক শিক্ষার্থী বলেন, তৃতীয় দিনের আন্দোলন মানে আমাদের ক্লাস, ভবিষ্যৎ, পরীক্ষার ঝুঁকি নিয়েই আমরা রাস্তায় আছি। আমরা রাজনীতি করি না, তবে আমাদের পেশাগত অস্তিত্ব রক্ষা করতেই আজকে এই অবস্থান। এই আন্দোলন কেবল ইউনানী-আয়ুর্বেদিক শিক্ষার্থীদের নয়, এটা পুরো বিকল্প চিকিৎসা ব্যবস্থার অধিকার রক্ষার লড়াই।

প্রসঙ্গত, ৩০ জুন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখা থেকে পাঠানো একটি অফিস আদেশে ইউনানী‑আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, ওই চিঠি একতরফা, পক্ষপাতদুষ্ট এবং নীতিবিরোধী, যা তাদের রেজিস্ট্রেশন, চাকরি ও উচ্চশিক্ষাকে হুমকির মুখে ফেলছে। এর প্রতিবাদে গত ৭ জুলাই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ঘেরাওয়ের মাধ্যমে শিক্ষার্থীরা কর্মসূচি শুরু করেন। ৮ জুলাই তারা প্রধান ফটক অবরোধ করেন। এরপর আজ ৯ জুলাই আন্দোলনকারীরা সরাসরি ‘সেবা ভবন’ ঘেরাওয়ের মাধ্যমে চাপ বৃদ্ধি করেন।

আমার বার্তা/জেএইচ

কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা এবং ওষুধ নিশ্চিতের দাবি

দেশে অসংক্রামক রোগে মৃতের মধ্যে ৭১ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ, অথচ সরকারের স্বাস্থ্য বাজেটের

বিয়ের প্রথম বছরেই ইচ্ছার বাইরে গর্ভবতী ৭৩ শতাংশ নারী

বিয়ের মাধ্যমে নতুন জীবনের শুরু হলেও বাংলাদেশের হাজারো নারীর জন্য সেই জীবন শুরু হচ্ছে নিয়ন্ত্রণ,

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৭ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) পাঁচজনের

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

২০২৫–২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু