ই-পেপার রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

চট্টগ্রামের হাটহাজারী ও কর্ণফুলীতে নির্মিত হচ্ছে নতুন হাসপাতাল

আমার বার্তা অনলাইন:
০৯ নভেম্বর ২০২৫, ১৬:২৯

চট্টগ্রামের হাটহাজারী ও কর্ণফুলী উপজেলায় দুটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নগরের দুই প্রান্তের উপজেলা দুটিতে হাসপাতাল নির্মাণের ফিজিবিলিটি স্টাডি করার দায়িত্ব দেওয়া হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (চুয়েট)। প্রস্তাবনা অনুযায়ী হাটহাজারীর ফটিকা এলাকায় ৬০০ শয্যার এবং কর্ণফুলী উপজেলায় ২৫০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে।

এ নিয়ে গত সপ্তাহে চুয়েটের সংশ্লিষ্ট প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদল। আগামী এক সপ্তাহের মধ্যে ফিজিবিলিটি স্টাডি সম্পন্নে বাজেট উপস্থাপন করতে বলা হয়েছে চুয়েটকে।

জানা যায়, চিকিৎসাসেবা বিকেন্দ্রীকরণ ও নগরের দুই প্রান্তের মানুষের সহজপ্রাপ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুটি বড় হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেয় স্বাস্থ্য অধিদপ্তর। গত সপ্তাহে হাটহাজারীর ফটিকা এলাকায় প্রস্তাবিত ৬০০ শয্যার হাসপাতাল এবং কর্ণফুলীতে ২৫০ শয্যার হাসপাতালের নির্ধারিত স্থান পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. খায়ের আহমদ চৌধুরী ও পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফ। পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা।

এর আগে হাটহাজারীর ফটিকা এলাকায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) মালিকানাধীন ২০ একর খালি জায়গা স্বাস্থ্য অধিদপ্তরকে বরাদ্দ দেয় বিটিসিএল। সংস্থার ২৩৬তম পর্ষদ সভায় এই বরাদ্দের অনুমোদন দেওয়া হয়। এছাড়া অনেক আগেই কর্ণফুলীতে স্বাস্থ্য বিভাগের খালি জায়গায় হাসপাতাল নির্মাণের জন্য নির্ধারণ করা হয়।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রাম মহানগরের বাইরে এই দুটি হাসপাতাল হলে নগরের চাপ অনেকটা কমবে। হাটহাজারী ও কর্ণফুলীর মানুষ স্থানীয়ভাবে উন্নত চিকিৎসাসেবা পাবেন। ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হলেই আমরা পরবর্তী ধাপে অগ্রসর হবো।

সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম মহানগর ও পার্শ্ববর্তী অঞ্চলে ক্রমবর্ধমান জনসংখ্যা এবং চিকিৎসাসেবার চাপ বিবেচনায় শহরের বাইরে এই দুটি হাসপাতাল স্থাপনের পরিকল্পনা নেয় সরকার। বিশেষ করে উত্তর চট্টগ্রাম এবং দক্ষিণ চট্টগ্রাম অঞ্চলের রোগীরা বর্তমানে দীর্ঘ পথ পাড়ি দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। নতুন হাসপাতাল চালু হলে এসব অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে মনে করেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

আমার বার্তা/এল/এমই

একদিনে হাম ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই

একদিনে হাম ও হামের উপসর্গে ৮ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও আটজন মারা গেছেন। তাদের

একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

হাম ও হামের উপসর্গ নিয়ে গত ১ মাসে সারাদেশে ১৯৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে

একদিনে হাম ও হামের উপসর্গে ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জন মারা গেছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে এবার যে বার্তা দিলেন অর্থমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এবার হরমুজে ভারতীয় ট্যাংকারে ইরানের গুলি, পিছু হটলো ২ জাহাজ

ট্রাম্পকে চাপে রাখার কার্যকরী যে অস্ত্রের সন্ধান দিলো ইরান যুদ্ধ

চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয় ইউএসটিসি পরিদর্শনে বিএনপি প্রতিনিধিদল

এসএসসি পরীক্ষা: কেন্দ্র এলাকায় যানজট এড়াতে ডিএমপির বিশেষ অনুরোধ

দেশের পাঁচ জেলায় বজ্রপাতে একদিনে ১১ জনের মৃত্যু

চীনের ৩টি চেম্বারের সঙ্গে ডিসিসিআইয়ের সহযোগিতা স্মারক স্বাক্ষর

কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে: কৃষি মন্ত্রী

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ, ‘দৃশ্যমান অগ্রগতি’ দাবি সরকারের

পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইন পরিবর্তন নিয়ে যা বললেন তামিম

প্রধানমন্ত্রীর ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপে ‘অবিস্মরণীয়’ সাফল্য

দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

তারেক রহমানের প্রতি আস্থা রেখেছে জনগণ: মাহদী আমিন

সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

জরুরি সেবার যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ চেয়ে নোটিশ

এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল

পতিত সরকারের জ্বালানি নীতি ছিল বিতর্কিত : দেবপ্রিয় ভট্টাচার্য