ই-পেপার শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

স্মার্ট সিটি ধারণা: ঢাকার বাইরে নগর অর্থনীতি গড়া কি সম্ভব?

সাকিফ শামীম:
১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৩

বাংলাদেশের অর্থনীতি, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের প্রায় সব কেন্দ্রবিন্দু আজও ঢাকা। ফলে রাজধানী একদিকে যেমন দেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র, অন্যদিকে তেমনি এটি অতিরিক্ত জনঘনত্ব, যানজট, আবাসন সংকট এবং পরিবেশ দূষণের ভারে নুইয়ে পড়েছে। প্রশ্ন হচ্ছে—এই চাপ কমিয়ে ঢাকার বাইরে কি নতুন নগর অর্থনীতি গড়ে তোলা সম্ভব? উত্তর হলো, শুধু সম্ভবই নয়, বরং ভবিষ্যৎ বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য এটি এখন অপরিহার্য।

সাম্প্রতিক সময়ে নগর বিশেষজ্ঞরা স্পষ্টভাবে বলেছেন, দেশের উন্নয়নকে ঢাকাকেন্দ্রিক রাখলে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক ক্ষতি আরও বাড়বে। গবেষণায় দেখা যাচ্ছে, অতিরিক্ত কেন্দ্রীকরণের কারণে উৎপাদনশীলতা কমছে, সময় নষ্ট হচ্ছে এবং শহুরে জীবনমান দ্রুত অবনতির দিকে যাচ্ছে।

একটি স্মার্ট সিটি মানে শুধু উঁচু ভবন, ফ্লাইওভার বা ডিজিটাল সাইনবোর্ড নয়। একটি সত্যিকারের স্মার্ট সিটি হলো পরিকল্পিত নগরজীবনের সমন্বিত রূপ, যেখানে নাগরিকের জীবনযাত্রা হবে সহজ, নিরাপদ, প্রযুক্তিনির্ভর এবং পরিবেশবান্ধব। এই পরিকল্পনার মূল ভিত্তি হওয়া উচিত সমন্বিত নগর সুবিধা।

প্রথমত, প্ল্যানিং। একটি নতুন নগর অর্থনীতি গড়ে তুলতে হলে শুধু আবাসন নয়, একইসাথে স্কুল, কলেজ, হাসপাতাল, কমিউনিটি সেন্টার, বিনোদন এলাকা, খেলার মাঠ, শপিং জোন এবং অফিস স্পেস—সবকিছুকে একসাথে পরিকল্পনায় আনতে হবে। মানুষ যেন কাজ, শিক্ষা ও দৈনন্দিন সেবা পেতে ঢাকার দিকে ছুটে না আসে, সেই ব্যবস্থা নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য।

দ্বিতীয়ত, ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট ও এলিভেটেড অবকাঠামো। ঢাকার অন্যতম বড় সমস্যা হলো last-mile connectivity। নতুন শহরগুলোতে elevated road, dedicated বাস rapid transit, smart traffic management এবং pedestrian-friendly walkway থাকলে সেই শহরগুলো দ্রুত বিনিয়োগ আকর্ষণ করতে পারবে। শুধুমাত্র রাস্তা নির্মাণ নয়, রাস্তার সঙ্গে কর্মসংস্থান ও আবাসনের পরিকল্পনাও থাকতে হবে।

এখানেই আসে satellite city model–এর গুরুত্ব। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বাইরে satellite city গড়ে তোলার যে ধারণা সামনে এনেছেন, তা এই প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বক্তব্য অনুযায়ী, ঢাকার ওপর অতিরিক্ত চাপ কমাতে কর্মসংস্থান, শিক্ষা ও নগর সুবিধাকে বিকেন্দ্রীকরণ করতে হবে। অর্থাৎ মানুষকে ঢাকায় না এনে, সুযোগ-সুবিধাকে মানুষের কাছে নিয়ে যেতে হবে।

এই ধারণাটি যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তবে গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং সিলেটের মতো শহরগুলোকে নতুন অর্থনৈতিক ক্লাস্টারে রূপ দেওয়া সম্ভব। বিশেষ করে শিল্পাঞ্চল, আইটি পার্ক, শিক্ষা নগরী এবং মেডিকেল সিটি—এমন থিমভিত্তিক নগরায়ণ দেশের অর্থনীতিকে বহুমাত্রিক করবে।

তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো Sustainable & Smart City Harvest করে Green Project। আজকের বিশ্বে কোনো স্মার্ট সিটি পরিকল্পনা পরিবেশবান্ধব না হলে তা দীর্ঘস্থায়ী হয় না। বাংলাদেশের নতুন শহরগুলোতে green infrastructure–কে বাধ্যতামূলক করতে হবে। যেমন, rooftop solar system, rainwater harvesting, smart drainage, waste recycling plant, urban forest and green belts, electric public transport, জলাধার ও উন্মুক্ত সবুজ এলাকা ইত্যাদি।

এগুলো শুধু পরিবেশ রক্ষা করবে না, বরং নতুন গ্রীন ইকোনমি তৈরি করবে। renewable energy, waste management, urban farming এবং climate-resilient construction—এসব খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। বিশেষ করে বাংলাদেশের জলবায়ু বাস্তবতায় গ্রিন প্রজেক্টকে নগর অর্থনীতির অংশ হিসেবে দেখতে হবে। নতুন শহরগুলোতে smart agriculture belt, peri-urban food zone এবং urban logistics hub তৈরি করলে খাদ্য সরবরাহ ব্যবস্থাও শক্তিশালী হবে।

তবে বাস্তবতা হলো, শুধু রাজনৈতিক ঘোষণা দিয়ে স্মার্ট সিটি তৈরি হয় না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো governance and decentralization। স্থানীয় সরকারকে ক্ষমতায়ন না করলে ঢাকার বাইরে কোনো শহরই কার্যকর অর্থনৈতিক কেন্দ্র হয়ে উঠবে না। বর্তমানে অনেক জেলা শহরে অবকাঠামো থাকলেও মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্পোরেট কর্মসংস্থানের অভাবে মানুষ ঢাকামুখী হচ্ছে।

তাই প্রয়োজন একটি National Urban Decentralization Policy, যেখানে নির্দিষ্টভাবে উল্লেখ থাকবে কোন শহর কোন খাতে বিশেষায়িত হবে। উদাহরণস্বরূপ, রাজশাহী হতে পারে শিক্ষা ও গবেষণা নগরী, খুলনা হতে পারে ব্লু-ইকোনমি ও শিল্প নগরী, চট্টগ্রাম হতে পারে বন্দর ও লজিস্টিক স্মার্ট সিটি, আর সিলেট হতে পারে মেডিকেল ও ট্যুরিজম হাব।

সবশেষে, ঢাকার বাইরে নগর অর্থনীতি গড়া শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়; এটি বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন। স্মার্ট সিটি মানে প্রযুক্তি, পরিকল্পনা, পরিবেশ এবং মানুষের জীবনমান—সবকিছুর সমন্বয়। যদি সঠিক পরিকল্পনা, শক্তিশালী স্থানীয় প্রশাসন, গ্রিন ইনফ্রাস্ট্রাকচার এবং বিকেন্দ্রীকৃত কর্মসংস্থানের মডেল বাস্তবায়ন করা যায়, তবে ঢাকার বাইরে নতুন অর্থনৈতিক নগরসভ্যতা গড়ে তোলা অবশ্যই সম্ভব।

লেখক : ম্যানেজিং ডিরেক্টর, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, ল্যাবএইড গ্রুপ।

আমার বার্তা/সাকিফ শামীম/এমই

রোহিঙ্গা সংকট সমাধানে আরাকান আর্মির ভুমিকা

বর্তমানে বাংলাদেশ মিয়ানমার সীমন্ত অঞ্চল সহ রাখাইনের প্রায় ৯০ শতাংশ এলাকা আরাকান আর্মির (এ এ)

কৃষক কার্ড কৃষিতে আনছে নতুন দিনের বার্তা

দেশের অর্থনীতির মেরুদন্ড কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত। কৃষির সাথে বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ জড়িত।

অটোরিকশা সংকটের মানবিক সমাধান

রাস্তায় অটোরিকশা এখন আর শুধু একটি যানবাহন নয়; এটি লাখো মানুষের জীবিকার শেষ আশ্রয়। অথচ

রোহিঙ্গা সংকট- ইরান যুদ্ধ ও মানবিক সহায়তায় প্রভাব

ইরান ও আমেরিকা- ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে একটি বিশাল ভূরাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পরিণত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সার্ক পুনরুজ্জীবিত করা প্রধানমন্ত্রীর অন্যতম প্রধান লক্ষ্য: পররাষ্ট্রমন্ত্রী

পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু: শিক্ষামন্ত্রী

হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বিগত সরকার: প্রধানমন্ত্রী

শিরীন শারমিনের জামিন ভালো সিদ্ধান্ত: ভোলায় স্পিকার হাফিজ উদ্দিন

মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী

জ্বালানি লোডিং লাইসেন্স পেলো রূপপুর, ডিসেম্বরে বিদ্যুৎ সরবরাহ

নারায়ণগঞ্জে লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

সামনের বছরগুলোতে বৃত্তি পরীক্ষা সঠিক সময়ে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জীবনবৃত্তান্ত

হরমুজ পাড়ি দিতে না পারা জাহাজ নিয়ে কূটনৈতিক চেষ্টা চলছে: নৌপরিবহনমন্ত্রী

প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের কাছে ইউরেনিয়াম হস্তান্তরের কোনও পরিকল্পনা নেই: ইরান

ব্যাপক ছাঁটাইয়ের পথে মেটা, আগামী মাসে চাকরি থাকবে না ৮০০০ কর্মীর

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত

‘আগে লাইন ধরে তেল পেতাম, এখন রাতভর অপেক্ষার পরও মেলে না’

স্মার্ট সিটি ধারণা: ঢাকার বাইরে নগর অর্থনীতি গড়া কি সম্ভব?

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রথম বিদেশ সফরে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী