ই-পেপার রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ক্লিনিক্যাল বায়োকেমিস্টদের বাদ দিয়ে রিপোর্ট স্বাক্ষর নীতি ‘বৈষম্যমূলক’

৭২ ঘণ্টার মধ্যে নির্দেশনা বাতিল চায় বিএসিবি
আমার বার্তা অনলাইন:
২১ জানুয়ারি ২০২৬, ১৮:০৫

প্যাথলজি রিপোর্টে স্বাক্ষর করার ক্ষেত্রে ক্লিনিক্যাল বায়োকেমিস্টদের বাদ দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা নতুন নির্দেশনাকে ‘বৈষম্যমূলক ও অবৈজ্ঞানিক’ বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্ট (বিএসিবি)।

এই নির্দেশনা আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাতিল বা সংশোধনের দাবি জানিয়েছে সংগঠনটি। অন্যথায় দেশের ডায়াগনস্টিক ল্যাব ব্যবস্থায় বড় ধরনের সংকটের পাশাপাশি রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়বে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি ও আশঙ্কার কথা জানান সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএসিবির আহ্বায়ক মো. মাহবুবুর রহমান।

লিখিত বক্তব্যে জানানো হয়, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) গত ৫ জানুয়ারি এবং ৭ জানুয়ারি (সংশোধিত) প্যাথলজি ল্যাব সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করেন। ওই নির্দেশনার ৫ নম্বর ইস্যুতে বলা হয়েছে– প্যাথলজি রিপোর্টে স্বাক্ষরকারীকে অবশ্যই বিএমডিসি নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে।

বিএসিবি বলছে, এই সিদ্ধান্ত উদ্দেশ্যপ্রণোদিত এবং বিজ্ঞানভিত্তিক ল্যাবরেটরি বাস্তবতার পরিপন্থী।

মো. মাহবুবুর রহমান বলেন, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেশে হিস্টোপ্যাথলজিস্ট, হেমাটোলজিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, ক্লিনিক্যাল প্যাথলজিস্ট এবং মেডিকেল ও নন-মেডিকেল ক্লিনিক্যাল বায়োকেমিস্টরা নিজ নিজ বিশেষজ্ঞ ক্ষেত্র অনুযায়ী রিপোর্টে স্বাক্ষর করে আসছেন। এটি একটি দীর্ঘদিনের প্রতিষ্ঠিত জাতীয় চর্চা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেশাগত মানদণ্ড। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ ভারত ও শ্রীলঙ্কাতেও চিকিৎসকদের পাশাপাশি বায়োকেমিস্ট ও ল্যাব বিশেষজ্ঞরা রিপোর্টে স্বাক্ষর করে থাকেন। নতুন নির্দেশনার মাধ্যমে এই অভিজ্ঞ পেশাজীবীদের কার্যত অযোগ্য ঘোষণা করা হয়েছে, যা দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য গভীর হুমকি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত পাঁচ দশক ধরে আধুনিক ল্যাবরেটরি সেবার বিকাশে ক্লিনিক্যাল বায়োকেমিস্টরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। টেস্ট মেথড ভ্যালিডেশন, ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল (আইকিউসি), এক্সটারনাল কোয়ালিটি অ্যাসেসমেন্ট (ইকিউএএস) এবং ল্যাব অ্যাক্রেডিটেশন ব্যবস্থায় তাঁদের ভূমিকা অনস্বীকার্য। এমনকি করোনা মহামারির সময় সারা দেশে ডিএনএ ও পিসিআর ল্যাব পরিচালনায় তাঁরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। বক্তারা উল্লেখ করেন, সরকার আইন করেই মলিকুলার বায়োলজি ও গামকা ল্যাবরেটরিতে বায়োকেমিস্টদের স্বীকৃতি দিয়েছে, যা বর্তমান নির্দেশনার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।

বিএসিবি নেতারা স্পষ্ট করেন, তারা চিকিৎসকদের ল্যাব কার্যক্রমে অন্তর্ভুক্তির বিরোধিতা করছেন না। বরং চিকিৎসক ও বায়োকেমিস্টদের সমন্বিত অংশগ্রহণে আন্তর্জাতিক মানসম্পন্ন ডায়াগনস্টিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। নির্দেশনাটি কার্যকর হলে দেশে নিবন্ধিত প্রায় ২৬ হাজার প্যাথলজি ল্যাবের বড় অংশের বায়োকেমিস্ট্রি ও ইমিউনোলজি বিভাগ অচল হয়ে পড়বে, কারণ এগুলো মূলত নন-মেডিকেল ক্লিনিক্যাল বায়োকেমিস্টদের তত্ত্বাবধানে পরিচালিত হয়। এর ফলে রিপোর্ট ডেলিভারিতে মারাত্মক বিলম্ব হবে এবং নির্ভুলতা ক্ষতিগ্রস্ত হবে।

আইনগত দিক তুলে ধরে বক্তারা বলেন, প্রাইভেট ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী ক্লিনিক্যাল বায়োকেমিস্টদের অধিকার বাতিলের কোনো বিধান নেই। বিএসিবির পক্ষ থেকে ৫ দফা দাবি উত্থাপন করা হয়, যার মধ্যে রয়েছে– নির্দেশনার ৫ নম্বর ইস্যু বাতিল, বায়োকেমিস্টদের স্বাক্ষর করার অধিকার বহাল, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নীতি প্রণয়ন এবং ক্লিনিক্যাল বায়োকেমিস্টদের জন্য পৃথক কাউন্সিল গঠন।

সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই নির্দেশনা বাতিল বা সংশোধন না হলে দেশের ডায়াগনস্টিক ল্যাব ব্যবস্থা এক গভীর সংকটে পড়বে। উদ্ভূত পরিস্থিতির জন্য কর্তৃপক্ষকেই দায় নিতে হবে এবং প্রয়োজনে সর্বাত্মক আন্দোলনে নামার ঘোষণা দেন সংগঠনটির নেতারা।

আমার বার্তা/এমই

এথিক্যাল ও বৈজ্ঞানিক প্রোটোকল ছাড়া গবেষণা গ্রহণযোগ্য নয়: বিশেষজ্ঞরা

এথিক্যাল অনুমোদন ও বৈজ্ঞানিকভাবে সঠিক গবেষণা প্রোটোকল ছাড়া কোনো গবেষণাই গ্রহণযোগ্য হতে পারে না বলে

বাংলাদেশে প্রাণঘাতী হয়ে উঠছে নিপাহর মতো আরেক ভাইরাস

২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের মার্চের মধ্যে জ্বর, বমি, মাথাব্যথা, ক্লান্তি, অতিরিক্ত লালা নিঃসরণ

ইঁদুরের শরীর থেকে পুরোপুরি নির্মূল হলো অগ্ন্যাশয়ের ক্যান্সার

অগ্ন্যাশয়ের ক্যান্সার (প্যানক্রিয়াটিস ক্যানসার) চিকিৎসায় তিন ওষুধের মিশ্রণে তৈরি ‘ট্রিপল ড্রাগ থেরাপি’ প্রাণীদের ওপর প্রাথমিক

ঢাকার বাইরে ৭ বিভাগে ২০০ শয্যার মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের অনুমোদন

মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন সেবা বিস্তারের লক্ষ্যে সরকার ঢাকার বাইরে আরও সাতটি বিভাগে ২০০ শয্যা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন উপলক্ষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি

বিআরটিসি’র নিজস্ব ব্যবস্থাপনায় বাস তৈরির সক্ষমতা গর্বের ও অহঙ্কারের

আইসিসি হারাতে পারে ৩৬ হাজার কোটি টাকার চুক্তি

ধামরাইয়ে রাইস মিল ডাকাতি: ৪ জন গ্রেপ্তার

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর

নানিবাড়ির মানুষের কাছে ভোট উপহার চাইলেন তারেক রহমান

দুই দলের প্রধানের পরস্পরবিরোধী বক্তব্য তাদের রাজনৈতিক কৌশল

ফেনীতে অনশন কর্মসূচির পর এসি ল্যান্ডকে নির্বাচনী কার্যক্রম থেকে অব্যাহতি

বিটিভিতে নাহিদ ও মামুনুলের ভাষণ প্রচার রোববার, পরদিন তারেক ও শফিকুরের

আ.লীগের ভোটারদের ৩৭.৯% বিএনপিকে ৩৭% জামায়াতকে ভোট দিতে চান

বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না: মির্জা আব্বাস

কারাগার থেকে ভোট দিলেন সালমান, আনিসুল ও পলকসহ ভিআইপি বন্দিরা

জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেবো না: জামায়াত আমির

তারেক রহমানের বরিশাল সফর: গতি ফিরেছে দক্ষিণাঞ্চলের রাজনীতিতে

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই: মা‌র্কিন দূতাবাস

বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ

বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান

চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: ডা. শফিকুর রহমান

মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ: মৎস্য উপদেষ্টা

সহজ ম্যাচ হারতে হারতে জিতল পাকিস্তান