ই-পেপার বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

মুসলিম পুরুষদের ৪ বিয়ের অধিকার আছে: বোম্বে হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক:
২৩ অক্টোবর ২০২৪, ১৭:৪২

মুসলিম পুরুষদের একসঙ্গে চারজন স্ত্রী রাখার অধিকার আছে বলে রায় দিয়েছে ভারতের বোম্বে হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, মুসলিম পুরুষেরা যদি ধর্মীয় বিধিবিধান মেনে একসঙ্গে চারজন স্ত্রীর সঙ্গে সংসার করতে চান, তবে তারা একাধিক বিয়ে নিবন্ধন করাতে পারবেন।

একজন মুসলিম পুরুষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানিতে এ কথা বলেন বোম্বে হাইকোর্ট।

বুধবার (২৩ অক্টোবর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে, দ্যা হিন্দু ও টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, আলজেরিয়ার এক নারীকে তৃতীয় বিয়ে করেছিলেন ওই ব্যক্তি। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিয়ে নিবন্ধন করতে গেলে মহারাষ্ট্রের বিবাহ আইনে তার আবেদন খারিজ হয়ে যায়। পরে তিনি আদালতের দ্বারস্থ হন এবং তার দায়ের করা আবেদনের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

এনডিটিভি বলছে, বিয়ের পরও থানে মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন এই দম্পতিকে তাদের ম্যারেজ সার্টিফিকেট দিতে অস্বীকার করেছিল। তাদের যুক্তি ছিল, মহারাষ্ট্র রেগুলেশন অব ম্যারেজ ব্যুরোস অ্যান্ড রেজিস্ট্রেশন অব ম্যারেজ অ্যাক্টের অধীনে বিয়ের সংজ্ঞা হিসেবে শুধুমাত্র একটি একক বিবাহকে বিবেচনা করা হয়, একাধিক বিয়ে নয়।

তবে গত ১৫ অক্টোবর শুনানির সময় বিচারপতি বিপি কোলাবাওয়াল্লা এবং সোমশেখর সুন্দরেশানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ কর্তৃপক্ষের ওই যুক্তি ও ম্যারেজ সার্টিফিকেট না দিতে চাওয়াকে ‘সম্পূর্ণ ভুল ধারণা’ বলে অভিহিত করেন এবং বলেন, আইনটি মুসলিম পুরুষদের একাধিক বিবাহ নিবন্ধন করতে মোটেই বাধা দেয় না কারণ এটি (একাধিক বিবাহ) মুসলিম ব্যক্তিগত আইনের অধীনে অনুমোদিত।

বোম্বে হাইকোর্ট বলেছে, মুসলিমদের ব্যক্তিগত আইনের অধীনে, তারা একসঙ্গে চারজন স্ত্রী রাখার অধিকার রাখেন। একবার এই যুক্তি গ্রহণ করলে আমরা (মহারাষ্ট্র) কর্তৃপক্ষের আবেদন গ্রহণ করতে পারি না যে, মহারাষ্ট্র রেগুলেশন অব ম্যারেজ ব্যুরো এবং রেজিস্ট্রেশনের বিধানের অধীনে শুধুমাত্র একটি বিবাহ নিবন্ধন করা যেতে পারে, এমনকি সেটি মুসলিম পুরুষের ক্ষেত্রেও।

আদালত আরও বলেছে, মুসলিমদের ব্যক্তিগত আইনগুলোকে বাদ দেওয়া হয়েছে এমন ইঙ্গিত পাওয়ার মতো এই আইনে একেবারে কিছুই নেই।

মুসলিমদের ধর্মীয় বিধিবিধানে একজন পুরুষের একসঙ্গে চারজন স্ত্রীর সঙ্গে সংসার করার বৈধতা রয়েছে। তবে শর্ত হলো, প্রত্যেক স্ত্রীর সমান অধিকার নিশ্চিত করতে হবে। কোনোভাবেই বৈষম্য করা যাবে না।

আমার বার্তা/এমই

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

আগামী ২০২৫ সালর ১ জানুয়ারি বিশ্বের জনসংখ্যা হবে ৮০৯ কোটি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জনজরিপ সংস্থা ইউএস

বাংলাদেশ ছাড়ছে ৯৫ ভারতীয়কে, বিনিময়ে দেশে আসবেন সেই জেলেরা

দেশের কারাগারে বন্দি ভারতের ৯৫ জেলেকে মুক্তি দিতে যাচ্ছে বাংলাদেশ। গত অক্টোবরে সমুদ্রসীমা অতিক্রম করে

মালদ্বীপের প্রেসিডেন্টকে উৎখাতে ভারতের ষড়যন্ত্র ব্যর্থ

বিগত ২০২৩ সালের শেষ দিকে মোহাম্মদ মুইজ্জু ভারতের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিলেন। নবনির্বাচিত মালদ্বীপের

মার্কিন অর্থ দপ্তরে চীনা হ্যাকারদের হানা, গুরুত্বপূর্ণ নথি চুরি

মার্কিন অর্থ দপ্তরে হামলা চালিয়েছে চীনা হ্যাকাররা। চলতি মাসের শুরুর দিকে এই সাইবার হামলার ঘটনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার