ই-পেপার বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা প্রধান

অনলাইন ডেস্ক:
১০ জানুয়ারি ২০২৫, ১৯:০৪

চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা প্রধান পার্ক চং-জুন। গার্ডরা অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে গ্রেপ্তার করতে কেন বাধা দিয়েছিল, এ নিয়ে জিজ্ঞাসাবাদের মুখে শুক্রবার (১০ জানুয়ারি) পদত্যাগ করেন তিনি।

এদিকে, তদন্তকারীরাও নতুন করে ইউন সুক ইয়োলকে গ্রেপ্তারের উদ্যোগ নিচ্ছে। ৩ ডিসেম্বর সংক্ষিপ্ত সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টার পর সৃষ্ট রাজনৈতিক সংকটের মধ্যে থাকা ইউন তার নিরাপত্তা বাহিনীর সহায়তায় গ্রেপ্তার এড়াতে সক্ষম হন।

প্রেসিডেন্টের নিরাপত্তা সেবা (পিএসএস)-এর একজন কর্মকর্তা এএফপিকে জানান, পার্ক চং-জুন শুক্রবার সকালে পুলিশের জিজ্ঞাসাবাদে অংশ নেওয়ার সময় পদত্যাগপত্র জমা দেন। এটি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মক গ্রহণ করেন।

এই পদত্যাগ এমন এক সময়ে এলো, যখন তদন্তকারীরা ইউনের সামরিক আইন জারির জন্য নতুন গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে।

শুক্রবার পার্ক সাংবাদিকদের বলেন, সরকারি সংস্থাগুলোর মধ্যে সংঘাতের কারণে অনেক নাগরিক উদ্বিগ্ন। আমি মনে করি কোনো অবস্থাতেই শারীরিক সংঘাত বা রক্তপাত হওয়া উচিত নয়। গ্রেপ্তার হলে ইউন হবেন দক্ষিণ কোরিয়ার ইতিহাসে গ্রেপ্তার হওয়া প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট।

অপরদিকে, ইউনের নিরাপত্তা দল সিউলে তার বাসস্থানের চারপাশে কাঁটাতারের বেড়া ও বাস ব্যারিকেড স্থাপন করে নিরাপত্তা বাড়িয়েছে। সংসদে ইউনের অভিশংসন প্রক্রিয়া চলমান রয়েছে, যা জানুয়ারির ১৪ তারিখ থেকে শুরু হবে। আদালত ১৮০ দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত দেবে।

বিশ্লেষকরা বলছেন, গ্রেপ্তারের সময় সহিংস সংঘাত হলে ইউনের অবস্থান দুর্বল হতে পারে। তবে এই সংকটের মধ্যে ইউনের দল পিপল পাওয়ার পাটির জনপ্রিয়তা বেড়েছে।

আমার বার্তা/জেএইচ

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

বিশ্বখ্যাত ম্যাগাজিন ‘টাইম’ প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী

মালদ্বীপের ‘পোল-অ্যান্ড-লাইন’ টুনা মাছ বিশ্বজুড়ে সমাদৃত

মালদ্বীপের টুনা শিল্প পর্যটনের পর দেশটির দ্বিতীয় বৃহত্তম খাত। এটি তার ১০০% টেকসই পদ্ধতির জন্য

আত্মসমর্পণে বাধ্য করার যুক্তরাষ্ট্রের চেষ্টা সফল হবে না: পেজেশকিয়ান

ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো প্রচেষ্টা ‌‘ব্যর্থ হবে’ বলে মন্তব্য

ট্রাম্প দাবি করলেও পাকিস্তানে দুইদিনের মধ্যে সংলাপের সম্ভাবনা কম

আগামী দুইদিনের মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে ‘কিছু একটা ঘটতে পারে’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন বিল্লাল বিন কাশেম

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

প্রতিযোগিতায় টিকে থাকতে নীতি সহায়তা চান পোশাক উৎপাদক ও রপ্তানিকারকরা

মালদ্বীপের ‘পোল-অ্যান্ড-লাইন’ টুনা মাছ বিশ্বজুড়ে সমাদৃত

অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই: অর্থ উপদেষ্টা

সেন্টমার্টিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু

লেভেল থ্রি-কোর্সে প্রথম রাজ্জাক, দ্বিতীয় হান্নান যৌথ তৃতীয় নাফীস-ডলার

কর্ণফুলি টানেলকে কর্যকর করতে পণ্যবাহী যাতায়াত বাড়ানো প্রয়োজন

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবককে আটকের পর পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ী ও উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২ জন

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কাছাইট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

আত্মসমর্পণে বাধ্য করার যুক্তরাষ্ট্রের চেষ্টা সফল হবে না: পেজেশকিয়ান

ঢাবির বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক মোফাজ্জল হোসেন