ই-পেপার রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

এবার ইসরায়েলে মাইক্রোসফটের অফিসের কাছে ইরানের হামলা

আমার বার্তা অনলাইন
২০ জুন ২০২৫, ১৫:৪৬

ইরানের হামলার পর ইসরায়েলের বিরসেবা শহরে মাইক্রোসফট অফিসের একদম কাছে আগুন জ্বলতে দেখা গেছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে মাইক্রোসফটের অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া আবাসিক ভবনগুলোতেও আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় বড় ধরনের প্রাণহানি না ঘটলেও অন্তত ৭ জন সামান্য আহত হয়েছেন।

শুক্রবার (২০ জুন) সকালে লাইভ আপডেটে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানের হামলায় বিরসেবা সেন্ট্রাল রেলস্টেশন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এ ছাড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে রয়েছে মাইক্রোসফটের অফিস, যা গাভ-ইয়াম নেগেভ নামে একটি আধুনিক প্রযুক্তি পার্কের অভ্যন্তরে অবস্থিত। এখানে রোবটিক্স, ডেটা সায়েন্স এবং উন্নত প্রযুক্তি গবেষণার কাজ চলে।

প্রযুক্তি পার্কটির পাশেই রয়েছে বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয় এবং ইসরায়েলি সেনাবাহিনীর সি৪আই শাখা, যা মূলত সামরিক টেলিকম ও তথ্য প্রযুক্তিসংক্রান্ত শাখা।

লাইভ আপডেটে আরও উল্লেখ করা হয়, দক্ষিণ ইসরায়েল তুলনামূলকভাবে কম জনবসতিপূর্ণ হওয়ায় ক্ষয়ক্ষতির মাত্রা সীমিত ছিল। স্থানীয় সময় সকাল হওয়ার আগেই হামলার ঘটনা ঘটে, যখন অধিকাংশ অফিস খোলা হয়নি।

আমার বার্তা/জেএইচ

ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ ভারতের: ইন্ডিয়ান এক্সপ্রেস

বিগত কয়েক মাসের অস্থিরতা কাটিয়ে পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় বড় পদক্ষেপ নিয়েছে ঢাকা ও

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ ইরানি সেনা কমান্ডার। গত

মধ্যপ্রাচ্যের মিত্রদের জন্য ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর জন্য ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

ইরানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ, নিহত ১৪

ইরানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর জানজানে একটি অবিস্ফোরিত বোমা অপসারণের সময় হঠাৎ করেই সেটি বিস্ফোরিত হয়েছে। এত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় দেশের মুখ উজ্জ্বল করতে হবে

২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের গুডবাই জানানো হবে: শাহজাহান চৌধুরী

শেষ ম্যাচ হেরে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ ভারতের: ইন্ডিয়ান এক্সপ্রেস

ডিসি সম্মেলন শুরু হচ্ছে রোববার: ৪৯৮ প্রস্তাব নিয়ে আলোচনা হবে

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’

বিএনপি সরকার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুসরণ করছে: আনু মুহাম্মদ

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিমান বহরে যুক্ত হবে ৪৭টি উড়োজাহাজ

স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা: নজরুল ইসলাম

ঈদের দিন প্রধানমন্ত্রী তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চান: আইনমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল

বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ঋণ অর্থনীতির জন্য আত্মঘাতী: ফাহমিদা খাতুন

গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি: স্থানীয় সরকার মন্ত্রী

বিচারকের বিরুদ্ধে ওঠা অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা