ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

ভারতে বাংলায় কথা বললেই ‘বাংলাদেশি ট্যাগ’ লাগিয়ে চলছে ধরপাকড়

আমার বার্তা অনলাইন:
১৩ জুলাই ২০২৫, ১০:৩৯
আপডেট  : ১৩ জুলাই ২০২৫, ১০:৪৫

ভারতে বাংলা ভাষায় কথা বললেই ‘বাংলাদেশি ট্যাগ’ লাগিয়ে বাংলাদেশে পাঠানো কিংবা আটক করা হচ্ছে। এ ঘটনা নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, আসাম, ওড়িশা, রাজস্থান, মহারাষ্ট্র ও দিল্লিতে বাংলা ভাষাভাষীদের আক্রমণের লক্ষ্যে পরিণত করা হচ্ছে।

দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান, ওড়িশা এবং দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে এখন বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ দিয়ে চলছে ধরপাকড়। রাজধানী দিল্লির বাংলা ভাষাভাষী এলাকা বলে পরিচিত বসন্তকুঞ্জ এলাকায় বাঙালি পাড়ায় বাংলা ভাষায় কথা বলার ‘অপরাধে’ পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করারও মতো ঘটনাও দেশটির গণমাধ্যমজুড়ে জায়গা পাচ্ছে।

শুধু তাই নয়, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা মন্তব্য করেছেন, জনগণনায় নথিতে কেউ বাংলা ভাষা মাতৃভাষা হিসেবে দাবি করলে তাকে বিদেশি বলে চিহ্নিত করা হবে।

পরিস্থিতি মোকাবিলায় নরেন্দ্র মোদির কাছে চিঠি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও চলতি বাদল অভিবেশনেও পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতা বলেছিলেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। এবার বিষয়টি নিয়ে দেশের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তৃণমূল নেত্রী।

এদিকে ওড়িশা রাজ্যে গত কয়েকদিনে বিভিন্ন জায়গা থেকে প্রায় সাড়ে ৩শ’ ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা প্রত্যেকে বাংলায় কথা বলেন। এই ঘটনাতেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিজেপি-বিরোধী রাজনৈতিক শিবিরে।

গেল কয়েক মাসে ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলায় কথা বলা বহু ভারতীয়কে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে পুশব্যাক করার অভিযোগ আছে।

আমার বার্তা/এল/এমই

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

ইরাকের জলসীমায় তেলের ট্যাংকারে বিস্ফোরকবোঝাই ইরানি বোটের হামলায় গতকাল বুধবার এক ক্রু সদস্য নিহত ও

অভিযানের ৩৯তম ধাপে একাধিক মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি আইআরজিসির

পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানি অভিযানের ৩৯তম ধাপে লক্ষ্যবস্তুতে থাকা মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস হয়েছে বলে দাবি

হরমুজ প্রণালিতে ২ ভারতীয় ট্যাংকারকে যাওয়ার অনুমতি দিলো ইরান

আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি দিয়ে ভারতের ২টি ট্যাংকার জাহাজকে যাওয়ার অনুমতি দিয়েছে ইরান। ভারতের

অল্পের জন্য প্রাণে বাঁচলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী

জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ও সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে গুলি করে হত্যাচেষ্টা করা হয়েছে। বুধবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ

শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

খালেদা জিয়া মানেই আপসহীন গণতন্ত্র আর সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী

বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল

ছাত্র-জনতার গণপ্রত্যাশা পূরণই এই সংসদের অঙ্গীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের ছুটির মধ্যে দুইদিন আন্তঃব্যাংক চেক নিষ্পত্তি হবে নতুন সময়সূচিতে

ত্রয়োদশ সংসদ: মির্জা আব্বাসসহ ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত

জাতীয় সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: সংসদে বিরোধীদলীয় নেতা

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

সংসদ অধিবেশনে ড. ইউনূস-সেনাপ্রধান-জাইমাসহ উপস্থিত ছিলেন যারা

দেশ ও জনগণের স্বার্থই আমার রাজনীতি: সংসদে প্রধানমন্ত্রী

খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব

অভিযানের ৩৯তম ধাপে একাধিক মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি আইআরজিসির

সবার আগে বাংলাদেশ, এই হোক মূলমন্ত্র: সংসদে স্পিকার

মিরপুর ও উত্তরা গোয়েন্দা বিভাগে নতুন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার