ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

ব্রাজিলের ট্রাম্পকে গৃহবন্দিত্বের নির্দেশ আদালতের, ট্রাম্পের নিন্দা

আমার বার্তা অনলাইন:
০৫ আগস্ট ২০২৫, ০৯:৫৭

আন্তর্জাতিক রাজনীতিতে ‘ব্রাজিলের ট্রাম্প’ নামে পরিচিত সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনেরোকে গৃহবন্দি করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দার ডি মোরেস ঘোষিত এক রায়ে দেওয়া হয়েছে এ নির্দেশ।

এদিকে ব্রাজিলের সর্বোচ্চা আদালতের এই রায়ের কঠোর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন।

ব্রাজিলের কট্টরপন্থি রাজনীতিবিদ হিসেবে পরিচিত জাইর বলসোনেরো দেশটির রাজনৈতিক দল লিবারেল পার্টির শীর্ষ নেতা। ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন তিনি। তার কাছাকাছি সময়ে অর্থাৎ ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত নিজের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্পও।

২০২২ সালের নির্বাচনে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাকিও লুলা দা সিলভার কাছে পরাজিত হন বলসোনেরো। তার বিরুদ্ধে প্রধান অভিযোগ— ২০২২ সালের নির্বাচনের ফলাফল উল্টে দিতে সেনা অভ্যুত্থান ঘটানোর চক্রান্ত করেছিলেন তিনি। নিজের প্রতিদ্বন্দ্বী লুলা দা সিলভাকে গুপ্তহত্যার পরিকল্পনার অভিযোগও রয়েছে বলসোনেরোর বিরুদ্ধে।

বলসোনেরো অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন, তবে ব্রাজিলের সুপ্রিম কোর্টে অভিযোগটি মামলা আকারে বিচারাধীন। এর আগে সুপ্রিম কোর্ট বলসোনেরোকে জামিন দিয়েছিলেন এবং শর্ত দিয়েছিলেন যে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বক্তব্য বা ভিডিও পোস্ট করতে পারবেন না। তার পাসপোর্টও জব্দ করেছিলেন আদালত।

কিন্তু সম্প্রতি বলসোনেরো সেই শর্ত ভঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওবার্তা পোস্ট করেছেন। মূলত এ কারণেই সোমবার তার জামিন বাতিল করে গৃহবন্দিত্বের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দার ডি মোরেস।

এদিকে সোমবার বলসোনেরোকে গৃহবন্দিত্বের আদেশ দেওয়ার কয়েক ঘণ্টা পর ব্রাজিলের সুপ্রিম কোর্টের রায়কে এবং নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ট্রাম্প প্রশাসন। বিবৃতিতে এ রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ‘মানবাধিকারের গুরুতর লঙ্ঘণ’ বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বিচারপতি ডি মোরেসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। -- সূত্র : সিএনএন

আমার বার্তা/এমই

মধ্যপ্রাচ্যের মিত্রদের জন্য ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর জন্য ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

ইরানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ, নিহত ১৪

ইরানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর জানজানে একটি অবিস্ফোরিত বোমা অপসারণের সময় হঠাৎ করেই সেটি বিস্ফোরিত হয়েছে। এত

যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে ইরান

যুদ্ধ-উত্তেজনা অবসানের জন্য যুক্তরাষ্টেল সঙ্গে ফের আলোচনায় বসতে ইচ্ছুক ইরান; তবে এক্ষেত্রে শর্ত হলো— ওয়াশিংটনকে

যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনার টেবিলে বসতে পারে ইরান

যুদ্ধ-উত্তেজনা অবসানের জন্য যুক্তরাষ্টেল সঙ্গে ফের আলোচনায় বসতে ইচ্ছুক ইরান; তবে এক্ষেত্রে শর্ত হলো— ওয়াশিংটনকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্যাপসা গরমে শরীর হবে এসির মতো ঠান্ডা, এই খাবারগুলোই মহৌষধ

সারাদেশের নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি

ভাড়া বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

সংসদের প্রথম অধিবেশনের যে আটটি বিষয় সবচেয়ে আলোচিত

মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেকটির ধাক্কা, হেলপার নিহত

হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বেপরোয়া গতির ট্রাকচাপায় ৭ পথচারী আহত, গণপিটুনিতে চালক নিহত

সৌদি আরবে পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ বাংলাদেশি হজযাত্রী

সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় অন্তর্বর্তী সরকার

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

পিরোজপুরে তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার

হুনাইনের বীরত্বে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে পিএসএলের ফাইনালে হায়দরাবাদ

ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সামাজিক সংহতি ও ঐক্যের কেন্দ্রবিন্দু হতে পারে: নাহিদ

মধ্যপ্রাচ্যের মিত্রদের জন্য ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ২৩ পদেই জয়ী বিএনপিপন্থি প্যানেল

বৃষ্টির মরদেহ শনাক্ত করলো ফ্লোরিডা পুলিশ

ইরানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ, নিহত ১৪

দেশের ২০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত