ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

শ্রীলঙ্কায় পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১৫

আমার বার্তা অনলাইন
০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৭

শ্রীলঙ্কায় স্থানীয় পর্যটকবাহী একটি বাস প্রায় এক হাজার ফুট (৩০০ মিটার) গভীর খাদে পড়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসে থাকা আরও ১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কতৃপক্ষ।

শুক্রবার এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে রাজধানী কলম্বো থেকে প্রায় ১৩০ কিলোমিটার (৮১ মাইল) পূর্বে পাহাড়ি এলাকা এল্লায় এই দুর্ঘটনা ঘটে। পর্যটক বহনকারী বাসটি শীতল পাহাড় থেকে ফেরার পথে অন্য একটি বাহনকে ধাক্কা দেয়। ফলে রেলিং ভেঙে বাসটি রাস্তা থেকে প্রায় এক হাজার ফুট নিচে পড়ে যায়।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য আইল্যান্ড জানিয়েছে, বাসটিতে মূলত টানগালের পৌরসভার কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা ছিলেন, যারা এল্লায় ছুটি কাটাতে এসেছিলেন।

পুলিশের বরাতে দ্য ডেইলি মিরর জানিয়েছে, নিহতদের মধ্যে বাসচালক এবং নয়জন নারীও রয়েছেন। বাসে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। আহতদের বাদুল্লা টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

প্রসঙ্গত, গত মে মাসের পর থেকে দেশটিতে এটিই সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। ওই সময় কোটমালেতে একটি বাস দুর্ঘটনায় ২৩ জন যাত্রী নিহত হয়। দ্বীপের আঁকাবাঁকা রাস্তাগুলোকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। ২ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশ শ্রীলঙ্কায় প্রতি বছর গড়ে ৩ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

সূত্র: এএফপি

আমার বার্তা/জেএইচ

মধ্যপ্রাচ্যের মিত্রদের জন্য ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর জন্য ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

ইরানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ, নিহত ১৪

ইরানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর জানজানে একটি অবিস্ফোরিত বোমা অপসারণের সময় হঠাৎ করেই সেটি বিস্ফোরিত হয়েছে। এত

যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে ইরান

যুদ্ধ-উত্তেজনা অবসানের জন্য যুক্তরাষ্টেল সঙ্গে ফের আলোচনায় বসতে ইচ্ছুক ইরান; তবে এক্ষেত্রে শর্ত হলো— ওয়াশিংটনকে

যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনার টেবিলে বসতে পারে ইরান

যুদ্ধ-উত্তেজনা অবসানের জন্য যুক্তরাষ্টেল সঙ্গে ফের আলোচনায় বসতে ইচ্ছুক ইরান; তবে এক্ষেত্রে শর্ত হলো— ওয়াশিংটনকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার

হুনাইনের বীরত্বে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে পিএসএলের ফাইনালে হায়দরাবাদ

ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সামাজিক সংহতি ও ঐক্যের কেন্দ্রবিন্দু হতে পারে: নাহিদ

মধ্যপ্রাচ্যের মিত্রদের জন্য ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ২৩ পদেই জয়ী বিএনপিপন্থি প্যানেল

বৃষ্টির মরদেহ শনাক্ত করলো ফ্লোরিডা পুলিশ

ইরানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ, নিহত ১৪

দেশের ২০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে ইরান

সম্ভাবনার নতুন বার্তা নিয়ে আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড

যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনার টেবিলে বসতে পারে ইরান

২ মে ঘটে যাওয়া নানান ঘটনা

প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশ

মমেক হাসপাতালে হাম উপসর্গে নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি: রোনালদো

শনিবার দেশজুড়ে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস

জুলাই অভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী

লুকিয়ে রাখা অস্ত্র বের করছে ইরান, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রও

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি