ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

সৌদি প্রবাসীদের জন্য সুখবর, বাতিল করা হলো ৫০ বছর পুরোনো নিয়ম

আমার বার্তা অনলাইন:
২২ অক্টোবর ২০২৫, ১৭:০১

সৌদি আরবে বাতিল করে দেওয়া হয়েছে ৫০ বছর পুরোনো ‘কাফালা’ ব্যবস্থা। এ ব্যবস্থার মাধ্যমে বিদেশি শ্রমিকদের স্পন্সর করে নিয়ে যেতো সৌদির নাগরিক অথবা চাকরিদাতারা। যাদের ‘কফিল’ হিসেবে ডাকা হয়।

২০২৫ সালের জুন মাসে এ ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত হয়। সৌদিতে থাকা শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাফালা ব্যবস্থা বাতিলের কারণে সুবিধা পাবেন ১ কোটি ৩০ লাখ শ্রমিক। বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার সবচেয়ে উপকৃত হবেন।

কাফালা একটি আরবি শব্দ। যার অর্থ ‘স্পন্সর’। কেউ যখন স্পন্সর করে সৌদিতে শ্রমিক নিয়ে যায় তখন তার ওপর কফিলের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। ওই শ্রমিক চাকরি বদল করতে পারবে কি না, দেশ ছাড়তে পারবে কি না অথবা আইনি সহায়তা চাইতে পারবে কি না— তার সবই নিয়ন্ত্রণ করত কফিল।

কাফালা ব্যবস্থা প্রবর্তন করা হয় ১৯৫০ এর দশকে। এটি শুরু করা হয়েছিল কমমূল্যের শ্রমিকদের সৌদি আসার স্রোতকে নিয়ন্ত্রণ করার জন্য। ওই সময় প্রচুর শ্রমিক সৌদিতে প্রবেশ করেন। যারা দেশটির অর্থনীতিকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছেন।

তবে এই কাফালা সময়ের সাথে সাথে একটি ‘অপব্যবহারের’ ব্যবস্থায় পরিণত হয়। এই ব্যবস্থায় কফিলরা চাইলেই শ্রমিকদের পাসপোর্ট নিয়ে নেয়, তাদের বেতন না দিয়ে রাখা অথবা বিলম্বে দেয়, শ্রমিকদের চলাচলে বিধিনিষেধ আরোপ করে রাখে। এসব অত্যাচার করলেও কফিলদের অনুমতি ছাড়া তারা অন্য কোনো চাকরিতে যাওয়া এমনকি নিজ দেশেও ফিরতে পারত না।

মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন বলে আসছে, এই কাফালা ব্যবস্থা ‘আধুনিক যুগের দাসত্ব’। এটির মাধ্যমে শ্রমিকরা তাদের মানবিক অধিকার থেকে বঞ্চিত এবং অত্যাচারের শিকার হয়। - সূত্র: ইন্ডিয়া টুডে

আমার বার্তা/এমই

বিশ্ববাজারে চাপ কমাতে তেল উৎপাদন বাড়াচ্ছে সৌদি-রাশিয়াসহ ৭ দেশ

ইরানের ওপর মার্কিন হামলার কারণে বড় সংকটময় মুহূর্ত পার করছে বিশ্বের তেলের বাজার। এই চাপ

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

বাংলাদেশের সীমান্তবর্তী অপর ভারতীয় রাজ্য আসামে বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে এবং পশ্চিমবঙ্গের মতো

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এই রাজ্যে তার দল বিজেপি সরকার গঠন

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে প্রণালি পার হতে ‘প্রোজেক্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক-মাধ্যমিকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী

পশ্চিমবঙ্গে যেই আসুক, ইস্যুগুলো আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে

সরকারের জবাবদিহি নিশ্চিত করার প্রধান মাধ্যম স্বাধীন গণমাধ্যম: তথ্যমন্ত্রী

বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলো ভেঙে দিল বিসিবি, গঠিত হবে ৩ সদস্যের নির্বাচন কমিশন

এলজিইডির নিলাম নিয়ে অহেতুক বিতর্ক, কর্মকর্তাদের হয়রানি

রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেওয়ার প্রস্তাব স্পিকারের

ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

সংসদকে কার্যকর করতে ও জনগণের সেতুবন্ধনে কাজ করবে ইউএনডিপি

আধুনিক কৃষি ও স্মার্ট প্রযুক্তির সমন্বয়েই টেকসই সমৃদ্ধির সম্ভাবনা

বিনিয়োগ বাড়াতে বিদ্যমান জটিলতা দূর করা জরুরি: প্রধানমন্ত্রী

দ্বিতীয় প্রান্তিকে ভিসার নেট রাজস্বে ১৭ শতাংশ প্রবৃদ্ধি, বেড়েছে আয়ও

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার

দেশে হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ মৃত্যু, মোট মৃত্যু ৩১১ জন

শেখ হাসিনাকে দেশে ফেরাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে: আইনমন্ত্রী

গ্রামের বাড়ি একই এলাকায়, মনিরা শারমিনের রিট শুনানি নিতে ‘অপারগ’ বিচারক

জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিসকে গড়ে তোলার আহ্বান ডিজির

চীনের সাথে বিএনপি সরকারের কূটনৈতিক সম্পর্ক জোরদার

রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে মানফুজা মাসুদ চৌধুরীর পদোন্নতি

সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে: মির্জা ফখরুল

মহাসড়কগুলোতে সিসি ক্যামেরার আওতায় আনা হবে : সড়কমন্ত্রী