ই-পেপার বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

ইউক্রেনে শান্তির ভিত্তি হতে পারে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা: পুতিন

আমার বার্তা অনলাইন:
২২ নভেম্বর ২০২৫, ১৫:২৫

ইউক্রেনে যুদ্ধের অবসানের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন যে শান্তি পরিকল্পনা পেশ করেছে, তা দেশটিতে স্থায়ীভাবে শান্তি স্থাপনের ভিত্তি হতে পারে বলে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

যদি ইউক্রেন এবং তার ইউরোপীয় মিত্ররা ট্রাম্পের শান্তি পরিকল্পনায় সায় না দেয়, তাহলে একসময় পুরো ইউক্রেন রাশিয়ার কব্জায় চলে আসবে বলে হুমকিও দিয়েছেন তিনি।

গতকাল রাজধানী মস্কোতে রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়া সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে এ সম্পর্কে কথা বলেছেন পুতিন। তিনি বলেছেন, “আমার বিশ্বাস, এটি (ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা) ইউক্রেনে স্থায়ী শান্তির ভিত্তি হতে পারে। মার্কিন প্রশাসন অবশ্য এখন পর্যন্ত এ পরিকল্পনার ব্যাপারে ইউক্রেনের সম্মতি আদায় করতে পারেনি। কারণ ইউক্রেন এই প্রস্তাবের বিরুদ্ধে।”

“যদি কিয়েভ প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব নিয়ে আলোচনা করতে না চায় কিংবা প্রত্যাখ্যান করে—সেক্ষেত্রে ইউক্রেন এবং তার যুদ্ধবাজ ইউরোপীয় মিত্রদের এটা বোঝা উচিত যে সম্প্রতি আমরা পূর্ব ইউক্রেনের প্রধান শহর কুপিয়ানস্ক দখল করেছি এবং যুদ্ধবিরতি না ঘটছে একসময় পুরো ইউক্রেন আমাদের কব্জায় আসবে।”

উল্লেখ্য, কৃষ্ণ সাগরে অবস্থিত ক্রিমিয়া উপদ্বীপ ২০১৪ সাগরে দখল করে নিজেদের মানচিত্রভুক্ত করে রাশিয়া। এর আগ পর্যন্ত এটি ইউক্রেনের ভূখণ্ড ছিল। পরে ২০১৫ সালে বেলারুশের রাজধানী মিনস্কে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে মেনে নেয় ইউক্রেন এবং এ বিষয়ে সাংবিধানিক স্বীকৃতি প্রদানের প্রতিশ্রুতিও দেয়।

কিন্তু পরে এই শর্ত না মেনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য তদবির শুরু করে ইউক্রেন। এই নিয়ে কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী, যা এখনও চলছে। গত প্রায় চার বছর ধরে চলা যুদ্ধে ইতোমধ্যে ইউক্রেনের দনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া ও খেরসন— এই চার প্রদেশের রাশিয়া। এই প্রদেশগুলোর সম্মিলিত আয়তন ইউক্রেনের মূল ভূখণ্ডের ১৯ শতাংশ।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চিরতরে বন্ধের অবসানে সম্প্রতি ২৮টি পয়েন্ট সম্বলিত একটি শান্তি পরিকল্পনার খসড়া প্রস্তুত করেছে ট্রাম্প প্রশাসন। এই প্রস্তাবের এক জায়গায় বলা হয়েছে, ক্রিমিয়া, দোনেৎস্ক এবং লুহানস্ক রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি পাবে। ঝাপোরিজ্জিয়া এবং খেরসনের দখল ছেড়ে দিলেও ঝাপোরিজ্জিয়ায় অবস্থিত ইউক্রেনের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের অর্ধেক মালিকানা পাবে রাশিয়া।

এছাড়া যুদ্ধের সময় রাশিয়া, প্রেসিডেন্ট পুতিন এবং তার অনুগত রুশ কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব যেসব নিষেধাজ্ঞা জারি করেছিল, সেগুলো সব তুলে নেওয়া হবে। প্রত্যাহার করা হবে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানাও।

রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে পুতিন জানান, গত আগস্টে যখন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন তিনি, সেই সফরে ট্রাম্পের সঙ্গে এই পরিকল্পনার ব্যাপারে আলোচনা হয়েছিল তার। - সূত্র : রয়টার্স

আমার বার্তা/এমই

৫৩ বছর পর আজ ঐতিহাসিক চন্দ্রাভিযানে ৪ নভোচারী

অ্যাপোলো ১৭ অভিযানের অংশ হিসেবে সর্বশেষ ১৯৭২ সালে তিন মার্কিন নভোচারী চন্দ্রাভিযানে যান।  তাদের মধ্যে

রাশিয়ায় সামরিক পরিবহন বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত

রাশিয়ার ক্রিমিয়ায় একটি সামরিক পরিবহন বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে ভয়াবহ আগুন

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার পর জ্বালানি স্টোরেজ ট্যাংকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (১

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিলো ইরান

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর হামলার কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সঙ্গে ওইসব প্রতিষ্ঠ কর্মরত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় বিনা মূল্যের বই বিতরণে টাকা নেয়ার অভিযোগ

গজারিয়ায় ছাত্রলীগ নেতার নেতৃত্বে মুক্তিযোদ্ধার ওপর হামলা, গ্রেপ্তার ১ জন

কেউ অন্যায় করলে সুন্দরবনে প্রবেশের সুযোগ পাবেন না: পরিবেশ প্রতিমন্ত্রী

বলতেছে কাপড় এনেছে, খুলে দেখি সব অ্যালকোহল: এনবিআর চেয়ারম্যান

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

শিশুদের হাম-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস: শিক্ষা মন্ত্রণালয়

নারী আসন: জামায়াত-এনসিপি এক জোটে, স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে

ধানমন্ডি লেককে বাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

দেশের ইতিহাসে রেকর্ড পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলো মার্চে

ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে বিরোধী দলের প্রথম ওয়াকআউট

এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

দেশের চার জেলার ডিসি প্রত্যাহার করেছে সরকার

পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী

বিগ ব্যাশ মাতিয়ে অস্ট্রেলিয়ায় বর্ষসেরা ক্রিকেটার রিশাদ

রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু

ঢাকা জেলা পরিষদের নতুন জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ

সংসদে ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জনগণের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে দ্রুত এগোচ্ছে কাজ: প্রধানমন্ত্রী