ই-পেপার বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলন শুরু

আমার বার্তা অনলাইন:
২২ নভেম্বর ২০২৫, ১৫:৪৩
আপডেট  : ২২ নভেম্বর ২০২৫, ১৫:৪৫

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শুরু হয়েছে বার্ষিক জি-২০ শীর্ষ সম্মেলন। এবারই প্রথম আফ্রিকার কোনো দেশে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন ঘিরে জড়ো হতে শুরু করেছেন বিশ্বনেতারা। তবে শ্বেতাঙ্গ নাগরিকদের ওপর দমনপীড়নের ভিত্তিহীন অভিযোগে এই সম্মেলন বয়কট করছে যুক্তরাষ্ট্র।

আজ শনিবার (২২ নভেম্বর) শুরু হয়েছে দুইদিনব্যাপী জি-২০ সম্মেলন। বৈঠকে মোট ৪২টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা অংশ নিচ্ছে। তবে প্রতিষ্ঠাতা সদস্য হয়েও যুক্তরাষ্ট্র এতে অংশ নিচ্ছে নিচ্ছে না। দক্ষিণ আফ্রিকার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন, তিনি এই সম্মেলনে অংশ নিচ্ছেন না। বেশ কিছুদিন ধরেই তিনি দাবি করে আসছেন, দক্ষিণ আফ্রিকা সরকার শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। যদিও দক্ষিণ আফ্রিকা এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে।

যুক্তরাষ্ট্র না এলে বৈঠকে সংস্থার সভাপতির পদ হস্তান্তরের সময় প্রতীকীভাবে একটি ‘ফাঁকা চেয়ার’ রাখা হবে। তার ভাষায়, শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্র যোগাযোগ করলেও তাদের অবস্থান বদলায়নি। তবে সভাপতির পদ হস্তান্তর অনুষ্ঠানটিতে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মার্ক ডি ডিলার্ড উপস্থিত থাকতে পারেন বলে জানিয়েছে একটি সূত্র।

গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্বাগতিক দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জানান, যুক্তরাষ্ট্র শেষ মুহূর্তে একপ্রকার অংশগ্রহণের বিষয়ে একমত হওয়ার জন্য যোগাযোগ করেছিল।

কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট আক্রমণের রামাফোসাকে ‘বেশি কথা বলার’ অভিযোগ করে বলেন, মার্কিন অবস্থান পরিবর্তিত হয়নি এবং দক্ষিণ আফ্রিকার নেতার মন্তব্য ‘প্রেসিডেন্ট [ট্রাম্প] বা তার দল ভালোভাবে নেয়নি।’

যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নিয়ে নাটকের মধ্যেই সম্মেলনের জন্য জোহানেসবার্গজুড়ে সপ্তাহজুড়ে চলে প্রস্তুতি আর সাজসজ্জা। ওআর তাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শহর পর্যন্ত পুরো রাস্তায় রঙিন ফুল, ব্যানার আর জি-২০ বিলবোর্ড দিয়ে সাজানো হয়েছে। নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে সাড়ে তিন হাজার অতিরিক্ত পুলিশ। প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীও।

এদিকে এমন জাকজমক আয়োজনের জন্য সরকারের কঠোর সমালোচনা করছে দেশটির সচেতন নাগরিকরা। ব্যয়বহুল আয়োজনের সময় দেশটি অর্থনৈতিক চাপে আছে বলে অভিযোগ তুলেছেন অনেকে। নারী অধিকার, জলবায়ু নীতি, বেকারত্বসহ নানা ইস্যুতে কয়েকটি সংগঠন বিক্ষোভের ডাক দিয়েছে ভেন্যুর কাছাকাছি এলাকায়।

জি-২০ গঠিত হয় ১৯৯৯ সালে বিশ্বের প্রধান অর্থনীতির অনানুষ্ঠানিক ফোরাম হিসেবে। ২০০৮ সালের বিশ্ব অর্থনৈতিক সংকটের পর এর প্রভাব বাড়তে থাকে। এখন এই গ্রুপ বিশ্ব জিডিপির ৮৫ শতাংশ এবং বৈশ্বিক জনসংখ্যার দুই-তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে।

আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত এই ফোরামে ২০২৩ সাল থেকে যুক্ত হয়েছে আফ্রিকান ইউনিয়নও। ২০২৪ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা জি-২০ প্রেসিডেন্সি পায় এবং ২০২৫ সালের ৩০ নভেম্বর তা আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে।

এবারের আসরে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ উপস্থিত থাকছেন।

যোগ দেবেন আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মাহামুদ আলি ইউসুফ, ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

ট্রাম্পের বয়কটই অবশ্য আলোচনার সবচেয়ে বড় বিষয়। দক্ষিণ আফ্রিকার ভূমি আইন নিয়ে আপত্তি তুলে তিনি দাবি করছেন, দেশটিতে শ্বেতাঙ্গদের প্রতি ‘বৈষম্য’ ও ‘গণহত্যা’ চলছে। এসব অভিযোগ দক্ষিণ আফ্রিকা সরাসরি অস্বীকার করে বলছে, ‘এটা যুক্তরাষ্ট্রেরই ক্ষতি।’

ফেব্রুয়ারিতে ট্রাম্প দেশটির বৈদেশিক সহায়তা কমিয়ে দেন। পরে আবার ঘোষণা দেন, মানবাধিকার লঙ্ঘন বন্ধ না হলে মার্কিন কোনও কর্মকর্তা জি-২০ তে অংশ নেবেন না।

এদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শাইনবামও আসছেন না। তারা প্রতিনিধিদল পাঠাচ্ছেন।

এবার আফ্রিকা গ্লোবাল সাউথের ইস্যুগুলো সামনে আনতে চায়-বৈশ্বিক বৈষম্য কমানো, জলবায়ু বিপর্যয় মোকাবিলা, দারিদ্র্যপীড়িত দেশগুলোর ঋণসহায়তা, উন্নয়ন অর্থায়ন বৃদ্ধি এবং আফ্রিকার গুরুত্বপূর্ণ খনিজসম্পদ নিয়ে বড় শক্তিগুলোর চাপ সামাল দেওয়া।

সম্মেলন শুরুর আগের দিন থেকেই বিক্ষোভ চলছে। নারী অধিকার সংগঠন উইমেন ফর চেঞ্জ ‘ন্যাশনাল শাটডাউন’ কর্মসূচি দেয়। দেশে প্রতিদিন গড়ে তিন নারী সঙ্গীর হাতে নিহত হন—এই পরিসংখ্যান সামনে এনে কালো পোশাকে প্রতীকী প্রতিবাদে ডাকে সংগঠনটি।

জলবায়ু আন্দোলনের গ্রুপ ‘দ্য সিটিজেন’ বলছে, জি-২০ হলো ‘ধনীদের সম্মেলন’। আবার শ্বেতাঙ্গ আফ্রিকানার সংগঠন সলিডারিটি বর্ণবৈষম্যের অভিযোগ তুলে শহরময় উত্তেজনাপূর্ণ বিলবোর্ড লাগিয়েছে। অভিবাসীবিরোধী সংগঠন অপারেশন দুদুলাও বিক্ষোভ করেছে বেকারত্ব ও দারিদ্র্য নিয়ে।

আমার বার্তা/এল/এমই

৫৩ বছর পর আজ ঐতিহাসিক চন্দ্রাভিযানে ৪ নভোচারী

অ্যাপোলো ১৭ অভিযানের অংশ হিসেবে সর্বশেষ ১৯৭২ সালে তিন মার্কিন নভোচারী চন্দ্রাভিযানে যান।  তাদের মধ্যে

রাশিয়ায় সামরিক পরিবহন বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত

রাশিয়ার ক্রিমিয়ায় একটি সামরিক পরিবহন বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে ভয়াবহ আগুন

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার পর জ্বালানি স্টোরেজ ট্যাংকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (১

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিলো ইরান

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর হামলার কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সঙ্গে ওইসব প্রতিষ্ঠ কর্মরত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় বিনা মূল্যের বই বিতরণে টাকা নেয়ার অভিযোগ

গজারিয়ায় ছাত্রলীগ নেতার নেতৃত্বে মুক্তিযোদ্ধার ওপর হামলা, গ্রেপ্তার ১ জন

কেউ অন্যায় করলে সুন্দরবনে প্রবেশের সুযোগ পাবেন না: পরিবেশ প্রতিমন্ত্রী

বলতেছে কাপড় এনেছে, খুলে দেখি সব অ্যালকোহল: এনবিআর চেয়ারম্যান

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

শিশুদের হাম-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস: শিক্ষা মন্ত্রণালয়

নারী আসন: জামায়াত-এনসিপি এক জোটে, স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে

ধানমন্ডি লেককে বাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

দেশের ইতিহাসে রেকর্ড পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলো মার্চে

ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে বিরোধী দলের প্রথম ওয়াকআউট

এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

দেশের চার জেলার ডিসি প্রত্যাহার করেছে সরকার

পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী

বিগ ব্যাশ মাতিয়ে অস্ট্রেলিয়ায় বর্ষসেরা ক্রিকেটার রিশাদ

রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু

ঢাকা জেলা পরিষদের নতুন জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ

সংসদে ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জনগণের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে দ্রুত এগোচ্ছে কাজ: প্রধানমন্ত্রী