ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩

সন্দেহভাজন মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, নিহত ৪

আমার বার্তা অনলাইন:
০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১১
আপডেট  : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩

প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে একটি সন্দেহভাজন মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় চারজন নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ ধরনের অভিযানে ৮৭ জনের বেশি নিহত হওয়ায় এটি নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বিশেষভাবে সমালোচনার মুখে রয়েছেন।

সর্বশেষ হামলা সম্পর্কে মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় একটি নৌযানকে টার্গেট করা হয়েছে, যা একটি তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন পরিচালনা করছিল।

গোয়েন্দা তথ্য অনুযায়ী নৌযানটিতে অবৈধ মাদক বহন করা হচ্ছিল এবং তা পরিচিত মাদক চোরাচালান রুট ধরে চলছিল।

হামলায় নৌযানে থাকা চারজন পুরুষ নিহত হয়েছেন বলে জানায় সাউদার্ন কমান্ড। তারা একটি ভিডিওও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় বহু-ইঞ্জিনযুক্ত একটি নৌকা দ্রুতগতিতে ছুটছে, এরপর বিস্ফোরণে পুড়ে যাচ্ছে। - সূত্র: এএফপি

আমার বার্তা/এমই

বাংলাদেশের একাত্তরের বন্ধু সাংবাদিক মার্ক টালির জীবনাবসান

বিবিসির প্রখ্যাত সাংবাদিক মার্ক টালি আর নেই। আজ রোববার দিল্লির একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড় : চার হাজার ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রের দৈত্যকার তুষারঝড়ের প্রভাবে গতকাল শনিবার প্রায় চার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া বিদ্যুৎ

ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের কাছাকাছি যুক্তরাষ্ট্র

ইরানে চালানোর প্রস্তুতি শেষের কাছাকাছি আছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির ইরানে হামলা চালাবে বলে ধারণা করছে

জেলেনস্কিকে ‘ক্লাউন’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সাধারণ মানুষকে হত্যা করে ইরানের সরকার ক্ষমতায় থাকার চেষ্টা করছে এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিডনিকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন পার্থ স্কচার্স

বাংলাদেশের একাত্তরের বন্ধু সাংবাদিক মার্ক টালির জীবনাবসান

মেধার মূল্যায়নই শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি: শিক্ষা উপদেষ্টা

আ.লীগ ভোটে না থাকা মানে, নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের

নির্বাচন ঘিরে সহিংসতার দায় আ.লীগের ওপর চাপাল অন্তর্বর্তী সরকার

সাফল্যের ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থবছরেও লাভে বাংলাদেশ পর্যটন করপোরেশন

দিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্যে হতবাক ঢাকা

বাগেরহাটে শীতার্তদের মাঝে নাজিম উদ্দিন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

হাসিনার আমলে নির্বাচন হয়নি বলেই বিপ্লব হয়েছে: বিচারপতি আবদুল মতিন

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল ২৫ হাজার কোটি টাকা

ছাত্রলীগ নেতার প্যারোলের আবেদন করা হয়নি: যশোর জেলা প্রশাসন

কর্তৃত্ববাদী শাসনের অবসান হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শেষ হয়নি

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি আমার এলাকাকে শেষ করে দিয়েছে: মির্জা আব্বাস

কৃষি ছাড়া উত্তর দেব না, ছাত্রলীগ নেতার প্রসঙ্গ এড়িয়ে গেলেন উপদেষ্টা

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকার নেপথ্যে যা ঘটেছে: ক্রিকবাজ

একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করায় রাজস্ব আদায় বেড়েছে: এনবিআর চেয়ারম্যান

চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন হয়ে যাচ্ছে অপরাধীদের হাতে

বিশ্বকাপ নিয়ে নাটকীয়তার মাঝেই মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

ঢাকার বাইরে ৭ বিভাগে ২০০ শয্যার মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের অনুমোদন