ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

শিলিগুড়িতে বাংলাদেশিদের জন্য হোটেলে থাকার ওপর নিষেধাজ্ঞা জারি

আমার বার্তা অনলাইন:
২৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭
আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪১

ভারতের শিলিগুড়ি ও আশপাশের এলাকায় বাংলাদেশের নাগরিকদের হোটেলে থাকার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন স্থানীয় হোটেল মালিকরা। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কিছু নেতার ভারতবিরোধী বক্তব্যের প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত বলে জানা গেছে।

গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ জানিয়েছেন, এই সিদ্ধান্তটি গত বছরের ডিসেম্বর মাসে জারি হওয়া নিষেধাজ্ঞারই সম্প্রসারণ। খবর দ্য টেলিগ্রাফের।

তিনি বলেন, ২০২৪ সালের ডিসেম্বর মাসে আমাদের সদস্য হোটেলগুলো বাংলাদেশিদের থাকার ব্যবস্থা বন্ধ করেছিল। তবে মানবিক কারণে স্টুডেন্ট ও চিকিৎসা ভিসায় ভারতে আসা বাংলাদেশিদের ক্ষেত্রে ছাড় দেয়া হয়েছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশে সহিংসতা এবং ভারতবিরোধী বক্তব্যের কারণে আমরা সব বাংলাদেশিদের জন্যই হোটেলে থাকার ওপর নিষেধাজ্ঞা জারি করেছি।

হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আওতায় শিলিগুড়ি ও আশপাশে প্রায় ১৮০টি হোটেল রয়েছে এবং সব হোটেলই এই সিদ্ধান্ত মেনে চলছে বলে জানান উজ্জ্বল ঘোষ।

পাশাপাশি, সংস্থার সদস্য না হওয়া আরও প্রায় ৫০টি হোটেল স্বেচ্ছায় একই সিদ্ধান্ত কার্যকর করছে বলে জানা গেছে।

শিলিগুড়ি দীর্ঘদিন ধরে বাংলাদেশি পর্যটকদের জন্য ভারতের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত। চিকিৎসা ও শিক্ষার উদ্দেশ্যেও বহু বাংলাদেশি ওই অঞ্চলে যান।

উজ্জ্বল ঘোষ আরও বলেন, সম্প্রতি ভারত বাংলাদেশে ভিসা কেন্দ্র বন্ধ করেছে। তবে ভবিষ্যতে ভিসা দেয়া হলেও আমাদের সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে। তারা এখানে নানা পরিষেবা নেন, অথচ ভারতের বিরুদ্ধে কথা বলেন–এটা আর চলতে পারে না।

এদিকে, মালদা জেলাতেও একই ধরনের সিদ্ধান্ত নেয়ার বিষয়ে চিন্তা চলছে। মালদা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষ্ণেন্দু চৌধুরী জানান, ‘বাংলাদেশিদের হোটেলে প্রবেশ বন্ধ করার প্রস্তাব নিয়ে আমরা সদস্যদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেব।’

সূত্রের খবর, মালদা জেলায় ওই সংস্থার আওতায় প্রায় ২৫০টি হোটেল রয়েছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ

আমার বার্তা/এল/এমই

ইরান যুদ্ধের প্রভাব: তেল ঘাটতি থেকে বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা

ইরান যুদ্ধের এক মাস পেরোতেই বিশ্বজুড়ে জ্বালানি তেলের ঘাটতি আরও বড় এক সংকটে রূপ নিতে

ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৫ জন

ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অন্তত ১৫ জন

ইরানে বিধ্বস্ত বিমানের ক্রুকে জীবিত উদ্ধার করে নিয়ে গেছে মার্কিন সেনারা

ইরানে বিধ্বস্ত হওয়া এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে জীবিত উদ্ধার করে ইরান থেকে বের করে নিয়ে

ইরানে স্থল অভিযানে শীর্ষ জেনারেলদের আপত্তি, নজিরবিহীন সংকট যুক্তরাষ্ট্রে

ইরানের বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান চালাতে মার্কিন সামরিক বাহিনীকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নির্দেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের প্রভাব: তেল ঘাটতি থেকে বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা

আজ থেকে নতুন সময়ে অফিস-ব্যাংক, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়

যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ওয়াসিমসহ ৬ হত্যা: ফজলে করিমসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ দাখিল

‘বোর্ড পরিচালকরা চেয়েছিল বাংলাদেশ বিশ্বকাপ খেলুক’

সাকিবের ফেরা আটকে আছে ‘যদি-কিন্তু’র হিসাবে

শেরপুর-৩ উপনির্বাচন : বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৫ জন

৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় একযোগে হামের টিকাদান শুরু

ইরানে বিধ্বস্ত বিমানের ক্রুকে জীবিত উদ্ধার করে নিয়ে গেছে মার্কিন সেনারা

বিসিবি পরিচালকদের পদত্যাগের হিড়িক চলছে, এক রাতে পদ ছাড়লেন তিনজন

মিরাজ ও লিটনের মেয়াদ বাড়াল বিসিবি, কোচিং প্যানেলে রফিক

প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত

দেশে ধর্মকে পুঁজি করে বিভাজন তৈরির সুযোগ নেই: ফখরুল

৫ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

যুবকদের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান: এআরএবি সভাপতি

দেশকে স্বনির্ভর করা আমাদের নতুন অঙ্গীকার: পানিসম্পদ মন্ত্রী

মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৮, আহত ৯১২: এইচআরএসএস

ইরানে স্থল অভিযানে শীর্ষ জেনারেলদের আপত্তি, নজিরবিহীন সংকট যুক্তরাষ্ট্রে

এবার নবর্ষের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে করা হবে: সংস্কৃতিমন্ত্রী