ই-পেপার রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ভারতে কারাবন্দি অ্যাক্টিভিস্টকে মামদানির চিঠি, ক্ষুব্ধ নয়াদিল্লি

আমার বার্তা অনলাইন
১১ জানুয়ারি ২০২৬, ১৪:৫১

ভারতে কঠোর সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় ৫ বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দি আছেন উমর খালিদ নামে এক অ্যাক্টিভিস্ট। সম্প্রতি কারাবন্দি এ অ্যাক্টিভিস্টকে একটি চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি। এতে মামদানির ওপর চরম ক্ষুব্ধ হয়েছে ভারত সরকার।

মামদানিকে উদ্দেশ্য করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট ভাষায় বলেছেন, একটি গণতান্ত্রিক দেশের বিচার বিভাগের স্বাধীনতার প্রতি সম্মান দেখানো উচিত জনপ্রতিনিধিদের।

শুক্রবার (৯ জানুয়ারি) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি।

জানা যায়, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে উমর খালিদকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। এরপর থেকেই কারাগারে আছেন তিনি। উমর খালিদের বিরুদ্ধে ভারতের কঠোর সন্ত্রাসবিরোধী আইন— অবৈধ কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএ’র আওতায় মামলা করা হয়। মামলাটি ২০২০ সালের ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব দিল্লিতে সংঘটিত সহিংসতার সঙ্গে সম্পর্কিত। ওই সময় নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) পক্ষে ও বিপক্ষে থাকা গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ হয়।

ভারতীয় বংশোদ্ভূত নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি গত মাসে যুক্তরাষ্ট্রে উমর খালিদের মা-বাবার সঙ্গে সাক্ষাতের সময় একটি হাতে লেখা নোট তুলে দেন। সেই নোটটি পরে তারা কারাগারে থাকা উমর খালিদের কাছে পৌঁছে দেন। ওই নোটে উমর খালিদের প্রতি নিজের সংহতি প্রকাশ করেন মামদানি।

বিষয়টি সামনে আনা হলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা আশা করি, অন্য গণতান্ত্রিক দেশের বিচার বিভাগের স্বাধীনতার প্রতি জনপ্রতিনিধিরা সম্মান প্রদর্শন করবেন।

তিনি আরও বলেন, ব্যক্তিগত পক্ষপাতমূলক মতামত প্রকাশ করা দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের জন্য শোভনীয় নয়। এ ধরনের মন্তব্যের পরিবর্তে নিজের ওপর অর্পিত দায়িত্ব পালনের দিকেই মনোযোগ দেওয়া উচিত তাদের।

আমার বার্তা/জেএইচ

ইরানের সঙ্গে বাণিজ্য, ১৫ প্রতিষ্ঠান-১৪ জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের সঙ্গে তেলের বাণিজ্য করা ১৫টি প্রতিষ্ঠান এবং ১৪টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

জানুয়ারির প্রথম ১৫ দিনে দিল্লিতে নিখোঁজ ৮০৮ জন

জানুয়ারি মাসের প্রথম দুই সপ্তাহে দিল্লিতে ৮০৮ নিখোঁজ হয়েছেন। বার্তাসংস্থা পিটিআই জানাচ্ছে, দিল্লি পুলিশের তথ্য

ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প

ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার

বাংলাদেশ-পাকিস্তানের ঘনিষ্ঠতা নিয়ে যা বলল ভারত

ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে। সেখানে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন উপলক্ষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি

বিআরটিসি’র নিজস্ব ব্যবস্থাপনায় বাস তৈরির সক্ষমতা গর্বের ও অহঙ্কারের

আইসিসি হারাতে পারে ৩৬ হাজার কোটি টাকার চুক্তি

ধামরাইয়ে রাইস মিল ডাকাতি: ৪ জন গ্রেপ্তার

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর

নানিবাড়ির মানুষের কাছে ভোট উপহার চাইলেন তারেক রহমান

দুই দলের প্রধানের পরস্পরবিরোধী বক্তব্য তাদের রাজনৈতিক কৌশল

ফেনীতে অনশন কর্মসূচির পর এসি ল্যান্ডকে নির্বাচনী কার্যক্রম থেকে অব্যাহতি

বিটিভিতে নাহিদ ও মামুনুলের ভাষণ প্রচার রোববার, পরদিন তারেক ও শফিকুরের

আ.লীগের ভোটারদের ৩৭.৯% বিএনপিকে ৩৭% জামায়াতকে ভোট দিতে চান

বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না: মির্জা আব্বাস

কারাগার থেকে ভোট দিলেন সালমান, আনিসুল ও পলকসহ ভিআইপি বন্দিরা

জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেবো না: জামায়াত আমির

তারেক রহমানের বরিশাল সফর: গতি ফিরেছে দক্ষিণাঞ্চলের রাজনীতিতে

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই: মা‌র্কিন দূতাবাস

বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ

বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান

চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: ডা. শফিকুর রহমান

মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ: মৎস্য উপদেষ্টা

সহজ ম্যাচ হারতে হারতে জিতল পাকিস্তান