ই-পেপার রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিজেতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার মিয়ানমারের

আমার বার্তা অনলাইন
১৭ জানুয়ারি ২০২৬, ১৩:১৫
আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৬, ১৩:২২

নেদারল্যান্ডসের হেগ শহরে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানিতে নিজেদের আত্মপক্ষ সমর্থন শুরু করেছে মিয়ানমার।

শুনানির প্রথম দিনে মিয়ানমার সরকারের প্রতিনিধি কো কো হ্লাইং তাদের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, গাম্বিয়া এই অভিযোগের সপক্ষে পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে।

তিনি আদালতকে বলেন, মিয়ানমারের বিরুদ্ধে আনা এই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রমাণের অভাবে তা টেকসই নয়।

এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাওদা জ্যালো আদালতে অভিযোগ করেছিলেন যে মিয়ানমার পরিকল্পিত ‘গণহত্যামূলক নীতি’ গ্রহণের মাধ্যমে দেশটিতে বসবাসরত সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীকে সম্পূর্ণ নির্মূল করতে চেয়েছিল।

২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর বর্বর অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন। প্রায় ৭ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ প্রাণ বাঁচাতে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। ২০১৮ সালে জাতিসংঘের এক তদন্ত প্রতিবেদনে মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের রাখাইন রাজ্যে গণহত্যা এবং অন্যান্য এলাকায় মানবতাবিরোধী অপরাধের জন্য তদন্তের আওতায় আনার সুপারিশ করা হয়েছিল।

মিয়ানমার সরকার অবশ্য শুরু থেকেই এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। বর্তমানে দেশটির সামরিক জান্তা সরকারের দাবি, তাদের সামরিক অভিযান মূলত সশস্ত্র বিদ্রোহী এবং সন্ত্রাসী গোষ্ঠীকে লক্ষ্য করে পরিচালিত হয়েছিল।

শুক্রবার (১৬ জানুয়ারি) আইসিজে-তে শুনানির সময় কো কো হ্লাইং সাফ জানিয়ে দেন যে রাখাইনে সন্ত্রাসীদের অবাধ বিচরণ দেখে মিয়ানমার হাত গুটিয়ে বসে থাকতে বাধ্য ছিল না। তার ভাষ্যমতে, তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ ছিল একটি সামরিক পরিভাষা, যা মূলত বিদ্রোহ দমন বা সন্ত্রাসবাদবিরোধী অভিযানের ক্ষেত্রে ব্যবহৃত হয়।

২০২১ সালে বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর এই প্রথম তারা আন্তর্জাতিক আদালতে এমন গুরুত্বপূর্ণ আইনি লড়াইয়ের মুখোমুখি হলো। এই মামলার রায় আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমারের অবস্থান এবং রোহিঙ্গাদের ন্যায়বিচারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। - সূত্র: বিবিসি

নাইজেরিয়ায় জানাজায় যাওয়ার পথে নৌকাডুবিতে নিহত ২৪ 

নাইজেরিয়ায় জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় অন্তত ২৪ জনের

‘চোখের বদলে চোখ নীতিতে সৌদির সব বন্দর আমাদের বৈধ লক্ষ্যবস্ত’

ইয়েমেনের হথি সরকারের মুখপাত্র ড. ওমর আল-বুখাইতি বলেছেন, চোখের বদলে চোখ নীতির ভিত্তিতে সৌদি আরবের

ক্ষমতা নিয়ে বেপরোয়া নেতানিয়াহু, উত্তাল ইসরাইল

গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর থেকেই ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধীদের চাপে ফেলেছেন এবং

মুসলিম জনসংখ্যা বাড়ার শঙ্কা, মার্কিনিদের বেশি সন্তান নেওয়ার আহ্বান

বিয়ের মাধ্যমে সংসার গড়া, অধিক সন্তান নেওয়া এবং তাদের খ্রিষ্টীয় মূল্যবোধে বড় করে তোলার আহ্বান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স এলো 

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানায় সেনাবাহিনীর যৌথ অভিযান, নারী ও শিশুসহ ৮ জিম্মি উদ্ধার

দ্বীনি শিক্ষা বিকাশে ফরিদাবাদ জামিয়ার অবদান 

পোশাকশিল্পে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি, ২৫৪ মিলিয়নের অর্ডার হাতছাড়া

ডিসেম্বরে বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতা

ভারতীয় গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করেছে প্রধানমন্ত্রীর বক্তব্য  

নাইজেরিয়ায় জানাজায় যাওয়ার পথে নৌকাডুবিতে নিহত ২৪ 

নিজের পদত্যাগ গুঞ্জন নিয়ে মুখ খুললেন অ্যাডভোকেট ফজলুর রহমান

আন্তর্জাতিক রায় বাস্তবায়ন চায় বিশ্ববাসী

লেখক কাজী সিকান্দার পরিবার পেলো ৬ লাখ টাকার অনুদান

শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য

আধুনিক সার্জারির মানোন্নয়নে ঢাকায় এসিএসের সম্মেলন

প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বসছেন এনসিপির চার নেতা

পুনঃনিরীক্ষণে এইচএসসির ফল পরিবর্তন, ঢাবিতে আবেদন যেভাবে

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

টেকনাফে বিজিবির বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ২

একদিনে ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৩৫

আওয়ামী ফ্যাসিস্টরা সব সীমা অতিক্রম করেছে: মিয়া গোলাম পরওয়ার

ন্যূনতম মজুরি নিয়ে হিসাবের নতুন বিতর্ক