ই-পেপার বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩

শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প, জাতিসংঘকে পাশ কাটানোর শঙ্কা

আমার বার্তা অনলাইন:
২২ জানুয়ারি ২০২৬, ১৯:২৩
ট্রাম্পের এই বোর্ডে যোগ দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ছবি: রয়টার্স

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘বোর্ড অব পিস’ বা ‘শান্তি বোর্ড’ গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাথমিকভাবে গাজায় অস্ত্রবিরতি কার্যকরের লক্ষ্যে এই বোর্ড গঠন করা হলেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, এটি ভবিষ্যতে আরও ব্যাপক ভূমিকা পালন করবে। তবে এই উদ্যোগ জাতিসংঘকে পাশ কাটিয়ে নতুন কোনও সমান্তরাল বিশ্বব্যবস্থা তৈরি করবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও বিতর্ক শুরু হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্বঘোষিত এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। তিনি গাজা যুদ্ধ বিরতির বাইরেও বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এই বোর্ডকে ব্যবহার করতে চান। অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “একবার এই বোর্ড পূর্ণাঙ্গভাবে গঠিত হয়ে গেলে, আমরা যা চাই তাই করতে পারব। তবে আমরা জাতিসংঘের সঙ্গেই কাজ করব।” তিনি আরও বলেছেন যে, জাতিসংঘের অনেক সম্ভাবনা রয়েছে যা এখনও পুরোপুরি কাজে লাগানো হয়নি।

ট্রাম্পের এই বোর্ডে যোগ দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। তবে শর্ত হিসেবে বলা হয়েছে, বোর্ডের স্থায়ী সদস্যদের প্রত্যেককে ১ বিলিয়ন ডলার (১০০ কোটি ডলার) করে তহবিল দিতে হবে। যুক্তরাষ্ট্রের এই আহ্বানে অধিকাংশ প্রধান বিশ্ব শক্তি এবং ঐতিহ্যগত মিত্ররা এখন পর্যন্ত কোনও সাড়া দেয়নি বা খুব সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে।

কারা আছে, কারা নেই

রয়টার্স জানিয়েছে, প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে কয়েকটি দেশের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত থাকলেও বিশ্বের প্রধান ক্ষমতাধর রাষ্ট্র কিংবা ইসরায়েল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনও প্রতিনিধিকে সেখানে দেখা যায়নি।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর, তুরস্ক, বেলারুশ ও হাঙ্গেরিসহ প্রায় ৩৫টি দেশ এই বোর্ডে যোগ দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। এছাড়া ইসরায়েল ও হাঙ্গেরি এই উদ্যোগে যুক্ত হওয়ার কথা জানিয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে ফ্রান্স ও ব্রিটেন সরাসরি যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। রাশিয়া জানিয়েছে তারা প্রস্তাবটি খতিয়ে দেখছে, আর চীন এখন পর্যন্ত নীরব।

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রস্তাবের মাধ্যমে এই বোর্ডের প্রতি সমর্থন জানানো হয়েছিল। জাতিসংঘের মুখপাত্র রোলান্দো গোমেজ বৃহস্পতিবার জানিয়েছেন, জাতিসংঘ কেবল গাজা শান্তি আলোচনার প্রেক্ষাপটেই এই বোর্ডের সঙ্গে যুক্ত থাকবে। এর বাইরে বোর্ডের অন্য কোনও কার্যক্রমে জাতিসংঘের সম্পৃক্ততার বিষয়ে তিনি কিছু জানাননি।

সমালোচকদের মতে, ট্রাম্পের এই উদ্যোগ বিশ্ব কূটনীতি এবং দ্বন্দ্ব নিরসনের প্রধান প্ল্যাটফর্ম হিসেবে জাতিসংঘের গুরুত্ব কমিয়ে দিতে পারে। তবে ট্রাম্পের দাবি, তার এই বোর্ডের সদস্যদের সঙ্গে জাতিসংঘের সমন্বয় বিশ্বের জন্য অনন্য কিছু বয়ে আনবে।

আমার বার্তা/এমই

সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী ইসলামাবাদ

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী

বিশ্ব গণমাধ্যমে তারেক রহমানের শপথ

গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা

ইরানের সঙ্গে সংলাপে পরোক্ষভাবে যুক্ত থাকবেন, ঘোষণা দিলেন ট্রাম্প

ইরানের সরকারি প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিনিধিদের যে সংলাপ শুরু হয়েছে, তাতে পরোক্ষভাবে অংশ নেওয়ার

নাভালনিকে 'ব্যাঙের বিষ দিয়ে হত্যার' অভিযোগ অস্বীকার রাশিয়ার

রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে বিষাক্ত ডার্ট ফ্রগের বিষ প্রয়োগ করে হত্যা করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ নতুন সরকারের

কুবিসাসের ১ যুগ পূর্তি ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

প্রতিরক্ষা ও জনপ্রশাসনসহ ৫ দপ্তর নিজের হাতে সামলাবেন প্রধানমন্ত্রী

তারেক রহমানকে প্রধানমন্ত্রী ঘোষণা করে গেজেট প্রকাশ

পররাষ্ট্রে চমক: খলিলুরে ভরসা, শামার পরিশ্রমের পুরস্কার

ভারতের সঙ্গে ঝামেলা মেটাতে চান, বিশ্বকাপ না খেলা নিয়ে যা বললেন আমিনুল

বিসিবির নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, এটা নিয়ে বসব: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ডা. জাহেদ, যা বললেন ফাহাম আব্দুস সালাম

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্ব পেলেন

সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী ইসলামাবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

নিজের হাতে এক মন্ত্রণালয় ও দুই বিভাগ রাখলেন তারেক রহমান

১৮ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীন ও জাপানের প্রধানমন্ত্রী

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ওম বিড়লা