ই-পেপার বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

ইউক্রেন-রাশিয়ার সরাসরি আলোচনা ছিল বড় পদক্ষেপ: মার্কিন কর্মকর্তা

আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৬, ১০:৪৪

আবুধাবিতে ইউক্রেন এবং রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে সরাসরি শান্তি আলোচনা ‘বড় পদক্ষেপ’ ছিল বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। শনিবার ওই মার্কিন কর্মকর্তা বলেন, উভয় পক্ষই আগামী সপ্তাহে আবার দেখা করতে সম্মত হয়েছে। খবর এএফপির।

ওই কর্মকর্তা আরও বলেন, আমি মনে করি সকলকে একত্রিত করা একটি বড় পদক্ষেপ ছিল। আমি মনে করি এটি এই সত্যের একটি নিশ্চিতকরণ যে, আজ পর্যন্ত অনেক অগ্রগতি হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা হয়েছে। তবে ইউক্রেনের ভূখণ্ড নিয়ে ক্রেমলিন কঠোর অবস্থান বজায় রাখছে। ফলে কিয়েভের ওপর প্রবল চাপ সৃষ্টি করলেও ডোনাল্ড ট্রাম্প আদৌ যুদ্ধবিরতি করাতে পারবেন কি না সে বিষয়টি স্পষ্ট নয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) আবুধাবিতে হওয়া এই আলোচনা যুদ্ধ শুরুর পর তিন পক্ষের মধ্যে অনুষ্ঠিত সবচেয়ে উচ্চপর্যায়ের পরিচিত বৈঠক। এই বৈঠক এমন এক সময়ে হচ্ছে, যখন গ্রিনল্যান্ড দখলের বিষয়ে ট্রাম্পের দাবিতে ইউক্রেনের পশ্চিমা মিত্রদের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, আর একই সঙ্গে রুশ হামলায় বেসামরিক জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইউক্রেন কঠিন শীত পার করছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিন পক্ষ আলোচক পর্যায়ে বৈঠকে বসেছে এবং এ ধরনের ফরম্যাট অনেকদিন পর প্রথমবারের মতো হচ্ছে। সাংবাদিকদের পাঠানো এক ভয়েস নোটে তিনি বলেন, কিয়েভের প্রতিনিধি দল কি করতে হবে তা জানে।

রাশিয়া তাদের প্রতিনিধি দল পাঠিয়েছে সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ-এর প্রধান অ্যাডমিরাল ইগর কস্ত্যুকভের নেতৃত্বে, যা ইঙ্গিত দেয় যে আলোচনার মূল ফোকাস রাজনৈতিক নয়, বরং সামরিক বিষয়।

আমার বার্তা/এল/এমই

হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের

আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে ১০টি জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু

ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোরনের কাছে সমুদ্রে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছাড়াল

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত আরও তীব্র হয়েছে। জর্ডানে ইরানি হামলায় বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান

মক্কা চুক্তি : ইয়েমেনের হুথিদের সতর্কবার্তা দিলো পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য

শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করুন : ফয়জুল করীম

জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

গাবতলীতে রাইড-শেয়ার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে যা‌চ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

সুন্দরবনে ১২ ডাকাতের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নগর উন্নয়ন ও জলবায়ু মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য

রোহিঙ্গা সংকটে বিশ্ব সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান

সাইবার অপরাধ ঠেকাতে যুগোপযোগী আইন হবে: শামা ওবায়েদ

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

হত্যা মামলায় এবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর

তৎকালীন সরকারের কালো আইনে অনেকেই নিগৃহীত হতে হয়েছে: রিজভী

এক বছরের কম বয়সী শিশুকে মধু খেতে দেবেন না যে কারণে

আইফোন ১৮ প্রোর ক্যামেরায় চমক, বেড়েছে দাম

হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের

আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ উপলক্ষে ঢাকায় প্রস্তুতিমূলক সভা

মহাখালীতে পুরোনো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট