ই-পেপার সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

মুসলিমকে বাঁচানোয় হিন্দু যুবকের জিম বয়কট করছে উগ্রবাদীরা

আমার বার্তা অনলাইন
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৮

উত্তরাখণ্ডের কোটদ্বারের এক বহু পুরোনো দোকান ‘বাবা স্কুল ড্রেস’। এর মালিক ৭০ বছর বয়সী এক মুসলিম দোকানদার। গত ২৬ জানুয়ারি যখন ভারতবাসী ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালন করছিল, তখন ত্রিশ বছর ধরে চলে আসা এই দোকানের মালিক মুসলিম হলেও দোকানের নামে ‘বাবা’ কেন, এ নিয়ে পড়তে হলো তোপের মুখে।

‘উগ্রবাদী’ বজরং দলের সদস্যরা এসে দোকানটিতে হট্টগোল শুরু করে দেয়। বজরং দল যুক্তি দেখায়, ‘বাবা’ শব্দটি হিন্দু ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে যুক্ত। একজন মুসলিম দোকানদারের এটি ব্যবহার করা উচিত নয়, বিশেষ করে শহরের সিদ্ধবলি বাবা হনুমান মন্দিরের সঙ্গে এর যোগসূত্র থাকার কারণে।

দোকানদার ওয়াকিল আহমেদ জানান, তিনি ৩০ বছর ধরে এই দোকান চালাচ্ছেন। এর আগে কেউ এই নাম নিয়ে আপত্তি তোলেনি। তিনি দাবি করেন যে, ‘বাবা’ শব্দটি সব ধর্মেই ব্যবহৃত হয় এবং এটি কেবল হিন্দুদের একচেটিয়া নয়।

বজরং দলের হাত থেকে ৭০ বছর বয়সী ওই দোকানদারকে রক্ষা করতে এগিয়ে যান এগিয়ে যান দীপক কুমার নামে এক হিন্দু যুবক। তিনি নিজের পরিচয় দেন ‘মোহাম্মদ দীপক’ নামে।

নাম পরিবর্তন নিয়ে প্রশ্ন করা হলে এনডিটিভিকে দীপক কুমার ব্যাখ্যা করেন কেন তিনি এই নামটি বেছে নিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি একজন সাধারণ মানুষ। আমি হিন্দুও নই, মুসলিমও নই, শিখও নই, খ্রিস্টানও নই।’

দীপক আরও জানান, যখন বজরং দলের বেশ কয়েকজন সদস্য দোকানদারকে জেরা করছিল এবং নাম জিজ্ঞাসা করছিল, তখন সহজাতভাবেই ‘মোহাম্মদ দীপক’ নামটি তাঁর মাথায় আসে। তিনি বলেন, তিনি এই বার্তা দিতে চেয়েছিলেন যে তিনি কেবলই একজন ভারতীয় নাগরিক এবং লক্ষ্যবস্তু না হয়ে এই দেশে বসবাস করার অধিকার সবার আছে।

তিনি আরও যোগ করেন, মানবতাই শ্রেষ্ঠ ধর্ম, কারণ মৃত্যুর পর কেবল মানুষের কাজই টিকে থাকে।

এ ঘটনায় স্থানীয়রা বলছেন, এলাকায় আরও বহু দোকানে ‘বাবা’ শব্দটি ব্যবহৃত হয় এবং সেগুলো নিয়েও কখনো আপত্তি ওঠেনি। কেবল ধর্মীয় পরিচয়ের কারণেই আহমেদকে টার্গেট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তবে দীপক জানালেন, পরিস্থিতি সামাল দিতে এই নাম পরিবর্তনে যেন বিপদ নেমে এসেছে তাঁর জীবনে।

দীপক কুমার পেশায় একজন জিম ট্রেইনার। তিনি জানান, ২৬ জানুয়ারির পর থেকে তাঁর জীবন পুরোপুরি বদলে গেছে। অনবরত ফোন কল ও মেসেজ আসছে, এর মধ্যে অনেকেই তাঁকে সমর্থন জানাচ্ছেন। আবার অনেকেই এর বিপরীতে। এমনকি তাঁর আয়ের পথও বন্ধ হয়ে গিয়েছে।

সাধারণ পরিবারের ছেলে দীপক প্রায় ১৫ বছর আগে বাবাকে হারান। তিনি বিবাহিত এবং এক কন্যা সন্তানের বাবা। প্রায় ৩০ বছর ধরে ফিটনেস সেক্টরে কাজ করছেন দীপক। কোটদ্বারের বদ্রিনাথ রোডের কাছে একটি জিম পরিচালনা করেন তিনি। তাঁর মায়ের একটি চায়ের দোকান আছে, যা দিয়ে এখন তাদের সংসার চলছে।

দীপক জানান, এ বিতর্কের আগে বদ্রিনাথ রোডে তাঁর ‘হাল্ক জিম’-এর সদস্যসংখ্যা ছিল ১৫০। এখন তা নেমে এসেছে মাত্র ১৫ জনে। জিমের ফ্লোরের জন্য মাসে ৪০ হাজার রুপি ভাড়া দিতে হয় তাঁকে। পাশাপাশি বাড়ির ঋণের কিস্তি বাবদ গুনতে হয় আরও ১৬ হাজার রুপি। এখন তাঁর ৭০ বছর বয়সী মায়ের চায়ের দোকানই একমাত্র ভরসা।

এই প্রতিকূল অবস্থায় পড়া সত্ত্বেও দীপক জানান, মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন তাতে তিনি অভিভূত। সবাইকে বিদ্বেষের বদলে সমঝোতা ও বোঝাপড়াকে বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।

দীপক বলেন, ঘৃণা ছড়িয়ে কোনো কিছু অর্জন করা সম্ভব নয় এবং ভারতে প্রত্যেকেরই নিজ নিজ বিশ্বাস অনুযায়ী উপাসনা করার, বসবাস করার এবং ধর্ম পালন করার অধিকার রয়েছে।

তিনি আরও বলেন, ‘আমি চাই মানুষ ভুল পথ নয়, বরং সঠিক পথ বেছে নিক।’

এ ঘটনার পর ‘মোহাম্মদ দীপক’ নামটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ট্রেন্ডিং হচ্ছে; ব্যবহারকারীরা এটি নিয়ে রিল, পোস্ট এবং বিতর্ক শেয়ার করছেন। দীপক কুমারকে অনেকেই ‘নায়ক’ হিসেবে অভিহিত করছেন। তবুও তাঁকে অনলাইন হয়রানি ও নেতিবাচক সংবাদমাধ্যম কাভারেজের মুখে পড়তে হয়েছে। তাঁর অভিযোগ, স্থানীয় পরিবারগুলো এখন সন্তানদের তাঁর জিমে পাঠাতে ভয় পাচ্ছে।

গত সপ্তাহে সিপিআই (এম)-এর রাজ্যসভার সাংসদ জন ব্রিটাস দীপকের সঙ্গে দেখা করেন এবং প্রতীকীভাবে তাঁর জিমের সদস্যপদ গ্রহণ করেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও তাঁকে ‘ভারতের নায়ক’ বলে প্রশংসা করেছেন।

অন্যদিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বিরোধীদের সমালোচনা করে তাঁদের বিরুদ্ধে ‘তুষ্টিকরণ রাজনীতি’র অভিযোগ তোলেন। ‘পবিত্র হিন্দু নামের’ আগে ‘মোহাম্মদ’ যুক্ত করা এবং এতে সমর্থন করায় বিরোধীদের কটাক্ষ করেন তিনি। ধামি বলেন, “দলটি এমন লোকদেরও পছন্দ করে, যারা তাদের পবিত্র হিন্দু নামের আগে ‘মোহাম্মদ’ বসায়।”

আমার বার্তা /জেএইচ

মস্কোয় রাতভর ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, নিহত ২ জন

রাশিয়ার মস্কো অঞ্চলে বিশাল ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

পারমাণবিক পরীক্ষা চালানোর পর উত্তর কোরিয়ায় ১৩৯৯ ভূমিকম্প

উত্তর কোরিয়ার প্রধান পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের আশপাশে দেশটির পারমাণবিক পরীক্ষার পর ভূমিকম্পের সংখ্যা বেড়েছে। ২০১৭

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি

চৌদ্দ বছর কবরে লুকিয়ে বাঁচলেন

এই সিরীয় ব্যক্তি ১৪ বছর ধরে নিজের বাড়ির ভেতরে তৈরি করা একটি কবরের মতো জায়গায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার্থী মোহাম্মাদীয়া মাদ্রাসায় দোয়া অনুষ্ঠান ও ডিপফ্রিজ প্রদান

মেঘলা সকালে রাষ্ট্রের হিসাব-নিকাশ

গজারিয়ার চরবলাকিতে তাজুল ইসলাম জমাদারের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ

রাজধানীতে শিল্পকলার একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন, ৪২ ঘর পুড়ে ছাই

জ্বালানি নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ, মহাপরিকল্পনা

সমাজের পঁচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে আইইডিসিআর গবেষণার অনন্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি

তথ্যপ্রযুক্তি সেবায় অবদানের স্বীকৃতি পেল টার্গেট আইটি

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট এলাকার বিভিন্ন সড়ক, ব্যাহত যান চলাচল

মস্কোয় রাতভর ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, নিহত ২ জন

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

আফগানিস্তানের অধিনায়কত্ব হারানো নিয়ে নীরবতা ভাঙলেন রশিদ

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার

মশলায় কাঠের গুঁড়া, খাবারে পচা মাংস : চট্টগ্রামে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা