ই-পেপার শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩

মার্কিন যুদ্ধবিমানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়নি শ্রীলঙ্কা

আমার বার্তা অনলাইন:
২০ মার্চ ২০২৬, ১৫:৪৬

চলতি মার্চের শুরুর দিকে শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের একটি বেসামরিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্র দুটি যুদ্ধবিমান অবতরণ এবং নোঙরের অনুমতি চেয়েছিল। কিন্তু শ্রীলঙ্কার সরকার যুক্তরাষ্ট্রকে সেই অনুমতি দেয়নি বলে শুক্রবার জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে।

লঙ্কান পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি বলেছেন, শ্রীলঙ্কার নিরপেক্ষতা বজায় রাখা এবং দেশের ভূখণ্ড যাতে কোনও পক্ষের সামরিক সহায়তা কিংবা বাধা প্রদানের উদ্দেশ্যে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করতেই ওই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়।

গত মার্চে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী শ্রীলঙ্কার উপকূলের কাছে একটি ইরানি ফ্রিগেটে টর্পেডো হামলা চালিয়ে ডুবিয়ে দেয়। এর মধ্য দিয়ে ভারত মহাসাগরীয় এই দ্বীপরাষ্ট্রটি যুদ্ধের প্রভাবে জড়িয়ে পড়ে।

দিশানায়েকে বলেন, জিবুতির একটি ঘাঁটি থেকে আটটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রবাহী দু’টি যুদ্ধবিমান ৪ থেকে ৮ মার্চের জন্য মত্তলা আন্তর্জাতিক বিমানবন্দরে আনতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু আমরা সরাসরি ‘না’ বলে জানিয়ে দিয়েছি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র গত ২৬ ফেব্রুয়ারি এই অনুরোধ করেছিল। একই দিনে ইরানও একটি অনুরুপ অনুরোধ জানায়। তারা ভারত থেকে নৌ-মহড়া শেষ করে ফেরার পথে তাদের তিনটি যুদ্ধজাহাজের জন্য বন্দরে নোঙর করার অনুমতি চেয়েছিল।

প্রেসিডেন্ট অনুরা বলেন, ‘‘আমরা ৯ থেকে ১৩ মার্চের জন্য কলম্বো বন্দরে ইরানের তিনটি জাহাজ আনার অনুরোধ তখনো বিবেচনা করছিলাম। আমরা যদি ইরানকে ‘হ্যাঁ’ বলতাম, তাহলে আমাদের যুক্তরাষ্ট্রকেও ‘হ্যাঁ’ বলতে হতো।’’

অনুরার এই ভাষণের সময় শ্রীলঙ্কার ২২৫ সদস্যের আইনসভায় করতালি শুরু হয়ে যায়। এর মাঝে তিনি বলেন, ‘‘কিন্তু আমরা তা করিনি। আমরা নিরপেক্ষ অবস্থানের ওপর অটল রয়েছি।’’

গত ৪ মার্চ দ্বীপরাষ্ট্রটির দক্ষিণ উপকূলের ঠিক কাছেই ইরানি জাহাজ ‘আইআরআইএস ডেনাতে’ টর্পেডো হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে অন্তত ৮৪ জন নাবিক নিহত হন। শ্রীলঙ্কান নৌবাহিনী ৩২ নাবিককে জীবিত উদ্ধার করেছে।

পরদিন ‘আইআরআইএস বুশেহর’ নামের ইরানের অপর এক জাহাজের ২১৯ জন ক্রুর নিরাপত্তার কথা বিবেচনা করে শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের অনুমতি দেওয়া হয়। ওই ক্রুরা বর্তমানে কলম্বোতে আশ্রয় নিয়ে আছেন।

শ্রীলঙ্কা একই সাথে যুক্তরাষ্ট্র এবং ইরান—উভয় দেশের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে। যুক্তরাষ্ট্র দেশটির প্রধান রপ্তানি বাজার। অন্যদিকে শ্রীলঙ্কান চায়ের প্রধান ক্রেতা হলো ইরান। - সূত্র: এএফপি।

আমার বার্তা/এমই

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র নাঈনি নিহত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র আলি মোহাম্মদ নাঈনি নিহত

সুখী দেশের তালিকার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশ অবস্থান কোথায়?

নবমবারের মতো বিশ্বের সুখী দেশের তালিকার শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। আর বাংলাদেশ রয়েছে তালিকার ১৩৪তম অবস্থানে,

ইসরায়েল-যুক্তরাষ্ট্র পুরো বিশ্বকে রক্ষা করছে, দাবি নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল বৃহস্পতিবার বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর মাধ্যমে ইসরায়েল ও

আরব মিত্রদের কাছে ২৩০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

আরব মিত্রদের কাছে ২ হাজার ৩০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৯
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই: প্রধানমন্ত্রী

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র নাঈনি নিহত

বায়তুল মোকাররমে বৃষ্টি উপেক্ষা করে জুমাতুল বিদায় মুসল্লিদের ঢল

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নাগরিক নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মার্কিন যুদ্ধবিমানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়নি শ্রীলঙ্কা

ইরানে আটকে পড়া ১৮৬ বাংলা‌দে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন

সুখী দেশের তালিকার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশ অবস্থান কোথায়?

ঈদ‌কে কেন্দ্র করে বাজারে অস্থিরতা, বে‌ড়ে‌ছে মাছ-মাংস-মসলার দাম

ইসরায়েল-যুক্তরাষ্ট্র পুরো বিশ্বকে রক্ষা করছে, দাবি নেতানিয়াহুর

পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড

আরব মিত্রদের কাছে ২৩০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালিয়েছে ইরান

পবিত্র জুমাতুল বিদা আজ

ঈদের দিন কালবৈশাখী ঝড়ের শঙ্কা, ঈদ জামাতের সময় হতে পারে বৃষ্টি

সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর

২০ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

ছাগলনাইয়ায় এমপি মজনুর ঈদ উপহার বিতরণ

ছাগলনাইয়ায় অসহায়দের মাঝে ঈদ সহায়তা

জ্যোতির্বিজ্ঞান বা হিজরী ক্যালেন্ডার অনুযায়ী রোজা-ঈদ পালন করা ইসলামে বৈধ নয়

কে কাকে ভোট দিয়েছে সেটা বিবেচ্য বিষয় নয়: সমাজকল্যাণ মন্ত্রী