ই-পেপার বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

যুক্তরাষ্ট্রকে ১০ দফা প্রস্তাব মেনে নিতে বাধ্য করা হয়েছে: ইরান

আমার বার্তা অনলাইন
০৮ এপ্রিল ২০২৬, ১১:০৭

৪০ দিনের যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঐতিহাসিক পরাজয় হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে ইরানের ১০ দফা প্রস্তাব মেনে নিতে বাধ্য করা হয়েছে।

ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এক বিবৃতিতে জানায়, শত্রুপক্ষ স্পষ্টভাবে পরাজিত হয়েছে এবং এখন তাদের সামনে ইরানের ইচ্ছা মেনে নেওয়া ছাড়া কোনো পথ নেই।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানের যে ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে, তার মধ্যে রয়েছে—ইরানের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন না চালানো, হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখা, পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি মেনে নেওয়া, সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব প্রস্তাব বাতিল, ইরানকে ক্ষতিপূরণ প্রদান, অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার,লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা।

বিবৃতিতে আরও বলা হয়, গত ৪০ দিন ছিল ইতিহাসের অন্যতম কঠিন সম্মিলিত যুদ্ধ, যেখানে ইরান ও তার মিত্ররা শত্রুপক্ষের ওপর বড় ধরনের আঘাত হেনেছে।

তারা দাবি করে, যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর মাত্র ১০ দিনের মধ্যেই বুঝতে পারে যে তারা জয়ী হতে পারবে না এবং এরপর বিভিন্ন মাধ্যমে ইরানের সঙ্গে যোগাযোগ করে যুদ্ধবিরতির চেষ্টা শুরু করে।

সূত্র: প্রেসটিভি

নিজেদের বিজয়ী দাবি করে যুক্তরাষ্ট্র ও ইরানের বিবৃতি

ইরানের বেসামরিক স্থাপনার ওপর হামলা শুরু করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ

পাকিস্তানের প্রধামন্ত্রীর এক্সবার্তা কি অন্য কেউ লিখে দেন, প্রশ্ন ফোর্বস

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের একটি এক্সপোস্ট নিয়ে প্রশ্ন তুলেছে মার্কিন সাময়িকী

দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালো জাতিসংঘ

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। জাতিসংঘের মুখপাত্র

যুদ্ধবিরতি নিয়ে শুক্রবার ইসলামাবাদে বৈঠক তেহরান-ওয়াশিংটনের

পারস্পরিক যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের সম্মতির ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পরই ইরান বুধবার ঘোষণা করেছে, তারা পাকিস্তানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ হাজার ৫৯ শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ভবন নির্মাণ হয়নি: সংসদে শিক্ষামন্ত্রী

ভিসা নিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য প‌শ্চিমা ১৩ দেশের বিবৃৃ‌তি

সব উপজেলায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি

হাসিনার মামলায় ১২ হাজার কোটি টাকা লেনদেন দাবি, গ্রেপ্তারের নির্দেশ

তামিমকে অভিনন্দন জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২১ এপ্রিল

ধামরাইয়ে বাংলাদেশ জাতীয় স্কাউট দিবস পালিত, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

নিজেদের বিজয়ী দাবি করে যুক্তরাষ্ট্র ও ইরানের বিবৃতি

জার্মান সংসদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে জামায়াত সেক্রেটারির অংশগ্রহণ

প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে

২৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: সংসদে শিক্ষামন্ত্রী

দেশে সোনার বাজারে বড় লাফ, ভরিতে বাড়ল কত

কাঁচা আমের টক ডাল তৈরির রেসিপি

পাকিস্তানের প্রধামন্ত্রীর এক্সবার্তা কি অন্য কেউ লিখে দেন, প্রশ্ন ফোর্বস

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিমান বাহিনী প্রধান

যুক্তরাষ্ট্রকে ১০ দফা প্রস্তাব মেনে নিতে বাধ্য করা হয়েছে: ইরান

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালো জাতিসংঘ

১৪ বছর পর রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন মিউনিখ