ই-পেপার রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

রাতভর হামলা-পাল্টা হামলা চলেছে ইসরায়েল-লেবাননের মধ্যে

আমার বার্তা অনলাইন
১০ এপ্রিল ২০২৬, ১৫:০৫

রাতভর ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে নতুন করে সংঘর্ষ হয়েছে। একদিকে ইসরায়েল লেবাননে বিমান হামলা চালিয়েছে, অন্যদিকে সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ রকেট নিক্ষেপ করেছে যার ফলে তেল আবিবিসহ বিভিন্ন স্থানে সতর্কতা জারি করা হয়।

ইরান-যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন পড়বে কি না—এ ইস্যুটি একন পাকিস্তানে নির্ধারিত শান্তি আলোচনার আগে নতুন করে উত্তেজনা তৈরি করছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের বিমান বাহিনী রাতভর লেবাননে হিজবুল্লাহর রকেট নিক্ষেপের স্থানগুলোতে হামলা চালিয়েছে।

অন্যদিকে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী বলেছে, তারা ইসরায়েলের বিভিন্ন এলাকায় রকেট ছুড়েছে।

এই সংঘর্ষের ঘটনা ঘটছে এমন এক সময়, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছিল—লেবাননে ইসরায়েল তাদের কার্যক্রম আরও ‘সংযত’ রাখবে। অনেকের মতে, এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আরও সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার ইসরায়েলের হামলায় দেশটিতে ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রেস টিভিতে সম্প্রচারিত এক প্রতিবেদনে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে উদ্ধৃত করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে নিজের দেশ ও তার মিত্রদের পক্ষে প্রতিশোধ নেওয়ার অধিকার তিনি সংরক্ষণ করে রাখছেন।

এতে লেবাননের হিজবুল্লার কথাও ইঙ্গিত করা হয়েছে—যে গোষ্ঠীকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির আওতায় পড়ে না বলে দাবি করে আসছে।

সূত্র : বিবিসি

আমার বার্তা/জেএইচ

কিছু মতপার্থক্য থাকলেও আলোচনা চালিয়ে যাবে ইরান ও যুক্তরাষ্ট্র

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা ১৪ ঘণ্টার উচ্চপর্যায়ের আলোচনা শেষ হয়েছে। আলোচনা শেষ

কেন ব্যর্থ হলো ইসলামাবাদ সংলাপ, ইরান ও যুক্তরাষ্ট্র কে কী চায়

দীর্ঘ ২১ ঘণ্টার একটি রুদ্ধশ্বাস কূটনৈতিক ম্যারাথন এবং নিবিড় আলোচনার পর কোনো সমঝোতা ছাড়াই সমাপ্ত

ইরানের ‘কোনো তাড়া নেই’, বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে

ইসলামাবাদে ম্যারাথন বৈঠক শেষে মার্কিন প্রতিনিধি দল পাকিস্তান ত্যাগ করার পর এবার মুখ খুলেছে ইরান।

আলোচনা থেকে সরে দাঁড়ানোর বাহানা খুঁজছে যুক্তরাষ্ট্র: ইরান

যুক্তরাষ্ট্র আলোচনার টেবিল থেকে সরে যাওয়ার জন্য ‘অজুহাত’ খুঁজছে বলে অভিযোগ করেছে ইরান। দেশটির প্রতিনিধি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতির সঙ্গে গাদ্দারি করে বিএনপি যাত্রা করেছে: জামায়াত আমির

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের

পিএসএলে রানা-শরিফুলের এনওসির মেয়াদ বাড়াল বিসিবি

চ্যাম্পিয়নশিপ লিগে বয়স জালিয়াতি, রেঞ্জার্সকে জরিমানা ও পরাজিত ঘোষণা

ছয়টি দেশের কূটনীতিকের এমজিআই ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন পরিদর্শন

ঢাকার পর জেলা পর্যায়ে প্রবাসী সিটি করার প‌রিকল্পনা সরকারের

স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

ঢামেকে চিকিৎসকের সঙ্গে হাতাহাতির অভিযোগে আটক রোগীর স্বজন

১২ হাজার কোটি টাকা লেনদেন দাবি, সেই পাটোয়ারী বাবুর আত্মসমর্পণ

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন

পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে?

ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে ২ শিশুর মৃত্যু

বিপিডিবির সাবেক চেয়ারম্যান বেলায়েতের আয়কর নথি সরবরাহের নির্দেশ

শিশুদের হাম-রুবেলা: ডিএনসিসির ১০ অঞ্চলের ৫৯৯ কেন্দ্রে চলবে টিকাদান

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

পহেলা বৈশাখে ১১ উপজেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাটের সোনালি যুগ পুনরুদ্ধারে নানাবিধ কর্মসূচি নিয়েছি: প্রতিমন্ত্রী শরীফুল

মতিঝিল-কমলাপুরে অটোমোবাইল ওয়ার্কশপ উচ্ছেদ না করার আহ্বান

লিবিয়ার পররাষ্ট্র উপমন্ত্রীর স‌ঙ্গে রাষ্ট্রদূ‌তের বৈঠক