ই-পেপার বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

নামেই যুদ্ধবিরতি: লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫ জন

আমার বার্তা অনলাইন
২৩ এপ্রিল ২০২৬, ১০:১৮

লেবাননে যেন নামেই চলছে যুদ্ধবিরতি! দেশটিতে রোজই চলছে ইসরায়েলের বর্বরোচিত হামলা, ঝরছে প্রাণ। গত বুধবারও (২২ এপ্রিল) লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক সাংবাদিকসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এদিন দক্ষিণ লেবাননের আত-তিরি গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বুধবার ভোরে আত-তিরি গ্রামে একটি গাড়ি লক্ষ্য করে প্রথম ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে গাড়িতে থাকা দুই ব্যক্তি নিহত হন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ওই গাড়িটি হিজবুল্লাহর একটি সামরিক স্থাপনা থেকে বের হয়েছিল।

এই হামলার খবর সংগ্রহ করতে স্থানীয় গণমাধ্যম ‘আল আখবার’-এর দুই সাংবাদিক আমাল খলিল এবং জয়নাব ফারাজ ঘটনাস্থলে যান। এ সময় দ্বিতীয় দফায় ইসরায়েলি বাহিনী একটি ভবন লক্ষ্য করে হামলা চালালে তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। দীর্ঘক্ষণ উদ্ধার তৎপরতা চালানোর পর আমাল খলিলকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার সহকর্মী জয়নাব ফারাজকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাংবাদিকরা যে ভবনে আশ্রয় নিয়েছিলেন, ইসরায়েল জেনেশুনে সেখানে হামলা চালিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীদের ভাষ্য অনুযায়ী, ধারাবাহিক হামলার কারণে রেড ক্রস ও উদ্ধারকারী দল দীর্ঘ সময় ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এমনকি অ্যাম্বুলেন্সের পথও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

লেবাননের তথ্যমন্ত্রী পল মরকোস এই ঘটনাকে গণমাধ্যমের ওপর নগ্ন হামলা হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছেন।

এই রক্তক্ষয়ী সংঘাত এমন এক সময়ে ঘটলো যখন ১০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য ওয়াশিংটনে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। আগামী রোববার বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

লেবাননে ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত চারজন সাংবাদিকও রয়েছেন।

হিজবুল্লাহর পাল্টা জবাব

যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে পাল্টা আঘাত হেনেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর ড্রোনটি আকাশেই রুখে দিয়েছে।

এদিকে, লেবাননে অবস্থানরত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে হামলার ঘটনায় আহত দ্বিতীয় এক ফরাসি সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। গত ১৮ এপ্রিলের ওই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করা হলেও গোষ্ঠীটি তা অস্বীকার করেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর থেকে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পায়। এর আগে ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির পর হিজবুল্লাহ বড় কোনো হামলা না চালালেও ইসরায়েল প্রায় প্রতিদিনই চুক্তি লঙ্ঘন করে আসছিল। - সূত্র: আল-জাজিরা

একমাত্র কংগ্রেসই বিজেপিকে হারাতে পারে: রাহুল গান্ধী

পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট গ্রহণ শুরুর আগে রাজ্যবাসীর উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা

যুক্তরাষ্ট্রকে ফাঁকি দিয়ে মধ্যপ্রাচ্য ছেড়েছে কোটি ব্যারেল ইরানি তেল

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে ফাঁকি দিয়ে মধ্যপ্রাচ্য থেকে বের হতে পেরেছে বিপুল পরিমাণ ইরানি তেল। জ্বালানি

যুক্তরাষ্ট্রের সঙ্গে ২য় দফা সংলাপে বাধা ৩টি : পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি ‘প্রকৃত’ সংলাপের পথে প্রধান বাধা ৩টি বলে মনে করেন ইরানি প্রেসিডেন্ট

হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণে সময় লাগবে ৬ মাস 

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পেন্টাগন জানিয়েছে, কৌশলগতভাবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়ন বাছাই শেষ, বিএনপি ও স্বতন্ত্র জোটের ৩৭ প্রার্থীর মনোনয়ন বৈধ

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ, পরিবারের উদ্বেগ

একমাত্র কংগ্রেসই বিজেপিকে হারাতে পারে: রাহুল গান্ধী

যুক্তরাষ্ট্রকে ফাঁকি দিয়ে মধ্যপ্রাচ্য ছেড়েছে কোটি ব্যারেল ইরানি তেল

কামরাঙ্গীরচরে হোস্টেলের টয়লেটে যুবককে গলাকেটে হত্যা

সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন মে মাসে, পরীক্ষা জুনে

সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানির প্রথম দিনে ১৭৭ মামলা নিষ্পত্তি

দেশের বাজারে কমলো সোনা ও রুপার দাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে ২য় দফা সংলাপে বাধা ৩টি : পেজেশকিয়ান

হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণে সময় লাগবে ৬ মাস 

নামেই যুদ্ধবিরতি: লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫ জন

চট্টগ্রাম ওয়াসার খনন কাজের সময় মাটি ধস, ২ শ্রমিক নিহত

ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি

অবৈধ কর্মীদের বিশেষ বৈধকরণ সুযোগ দিতে লি‌বিয়াকে অনুরোধ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ চলছে

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় পাস ১৪৯৪২ জন, পরবর্তী ধাপ মৌখিক

যুদ্ধবিরতি লঙ্ঘনের মধ্যে হরমুজ প্রণালী খোলা ‘অসম্ভব’: ইরান

২৩ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা