ই-পেপার সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

সৌদির পরিচালনায় পূর্ণ সক্ষমতায় চালু হচ্ছে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল

আমার বার্তা অনলাইন:
২২ জুন ২০২৬, ১৬:১৯
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল/ ছবি: রেড সি গেটওয়ে টার্মিনাল

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনাল আগামী জুলাই মাসের মাঝামাঝি থেকে পূর্ণ সক্ষমতায় পরিচালিত হবে। সৌদি আরবভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি) প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষ করায় এ সক্ষমতা অর্জন হতে যাচ্ছে। নতুন চারটি গ্যান্ট্রি ক্রেন যুক্ত হওয়ায় কনটেইনার পরিবহনের গতি ও সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনাল ২০২৪ সালের জুন থেকে পরিচালনা করছে সৌদি আরবের প্রতিষ্ঠান আরএসজিটি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে ২২ বছরের চুক্তির আওতায় টার্মিনালটি পরিচালনা করছে তারা।

আরএসজিটি বাংলাদেশের বাণিজ্যিক ও জনসংযোগ বিভাগের প্রধান সাইয়েদ আরেফ সারওয়ার বলেন, টার্মিনালের অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি স্থাপন এবং জনবল উন্নয়নের জন্য প্রতিষ্ঠানটিকে দুই বছর সময় দেওয়া হয়েছিল।

তিনি বলেন, গত দুই বছর ছিল আমাদের সফট অপারেশন বা প্রস্তুতিকাল। শুক্রবার চারটি গ্যান্ট্রি ক্রেন আসার মাধ্যমে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের শেষ ধাপও সম্পন্ন হয়েছে।

তার ভাষ্য, জুলাইয়ের মাঝামাঝি নতুন ক্রেনগুলো চালু হওয়ার পর থেকেই পতেঙ্গা টার্মিনাল পূর্ণ সক্ষমতায় পরিচালিত হবে।

চীনের স্যানি (SANY) কোম্পানির তৈরি এই বিশেষ গ্যান্ট্রি ক্রেনগুলো একসঙ্গে দুটি ২০ ফুট কনটেইনার পরিচালনা করতে সক্ষম।

সাইয়েদ আরেফ সারওয়ার বলেন, বাংলাদেশের কোনো বন্দরে এ ধরনের প্রযুক্তির ব্যবহার এবারই প্রথম। পুরো ব্যবস্থাটি বিদ্যুৎচালিত হবে। ফলে ক্রেন পরিচালনায় জীবাশ্ম জ্বালানি ব্যবহার করতে হবে না।

প্রতিষ্ঠানটির মতে, নতুন ক্রেনগুলো জাহাজ থেকে কনটেইনার ওঠানামার সময় কমাবে এবং পরিচালন দক্ষতা বাড়াবে।

বর্তমানে পতেঙ্গা টার্মিনাল বছরে প্রায় ১ লাখ ৫৫ হাজার টিইইউ (TEU) বা ২০ ফুট সমমানের কনটেইনার পরিচালনা করে।

নতুন যন্ত্রপাতি যুক্ত হওয়ার পর চলতি বছর এ সংখ্যা চার লাখ টিইইউতে পৌঁছাবে বলে আশা করছে আরএসজিটি। এটি চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার পরিচালনার প্রায় ১২ শতাংশ।

প্রতিষ্ঠানটির হিসাবে, আগামী বছর পতেঙ্গা টার্মিনালে কনটেইনার পরিচালনার পরিমাণ পাঁচ লাখ টিইইউ ছাড়িয়ে যাবে। তখন এটি চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার পরিবহনের প্রায় ১৭ শতাংশ পরিচালনা করবে।

আরএসজিটি জানিয়েছে, এখন পর্যন্ত পতেঙ্গা টার্মিনাল আধুনিকায়নে প্রায় ১৭ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে।

বর্তমানে টার্মিনালটিতে প্রায় ৫০০ স্থায়ী কর্মী কাজ করছেন। পাশাপাশি চুক্তিভিত্তিক আরও প্রায় ৮০০ জন বিভিন্ন সেবা প্রদান করছেন।

সাইয়েদ আরেফ সারওয়ার বলেন, সব কর্মীই বাংলাদেশি। তাদের দেশে ও বিদেশে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কিছু কর্মীকে সৌদি আরবে পাঠিয়ে বন্দর পরিচালনা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানের বন্দর পরিচালনায় দক্ষ জনবলের ঘাটতি বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জ। সেই ঘাটতি পূরণে মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ করছে আরএসজিটি।

পতেঙ্গা টার্মিনাল পরিচালনার মাধ্যমে সৌদি আরবের আরএসজিটি বাংলাদেশের বন্দরে কার্যক্রম পরিচালনাকারী প্রথম বিদেশি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। পতেঙ্গা টার্মিনালের সক্ষমতা বাড়লে চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট কমবে এবং আমদানি-রপ্তানি কার্যক্রম আরও দ্রুত সম্পন্ন হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। - সূত্র: আরব নিউজ

আমার বার্তা/এমই

পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ সোমাবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর

আসিয়ানের মাধ্যমে রোহিঙ্গা সংকট নিরসনে কাজ করবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের সংকট নিরসনে বাংলাদেশ ও মালয়েশিয়া একত্রে কাজ করবে।

গুরুত্বপূর্ণ অগ্রগতিতে শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। সোমবার (২২ জুন)

পদত্যাগের চাপে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছেন। কারণ পদত্যাগের ঘোষণা দেওয়ার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উদযাপন’

সারাদেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে: জ্বালানিমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১৯৬৯, গুজব রুখতে সক্রিয় ফ্যাক্ট-চেকিং কমিটি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা, ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ

অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর মাহমুদউল্লাহ, ব্যাটিং কোচ ইমরুল কায়েস

অ্যাশেজের আগে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে চায় ইংল্যান্ড

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল

সৌদির পরিচালনায় পূর্ণ সক্ষমতায় চালু হচ্ছে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল

নিষিদ্ধ আ.লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেবিসিসিআই’র সাক্ষাৎ: ইপিএ বাস্তবায়নে কমিটি গঠনের আশ্বাস

সব প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইলিশের উৎপাদন ও আকার দুটোই কমছে, সাগরে নজরদারির তাগিদ

বাণিজ্য সম্প্রসারণসহ ৯ বিষয়ে একমত দুই দেশের সরকারপ্রধান: মাহদী আমিন

ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী

পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঝিনাইদহে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামি তাহেরের মৃত্যুদণ্ড

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ